ভারতের চলচ্চিত্র জগতের জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত। এই ৭৪ বছর বয়সে এসে এখনও দক্ষিণী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এই বয়সেও একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন এ অভিনেতা। এই তো মাত্র দুই সপ্তাহ পরই বহুল প্রতীক্ষিত ‘কুলি’ সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন রজনীকান্ত।
দক্ষিণের বিখ্যাত পরিচালক লোকেশ কানাগরাজের সিনেমায় প্রথমবারের মতো রুপালি পর্দায় হাজির হবেন এ তারকা। আর এই ছবির মধ্য দিয়ে গত ৩৬ বছরের মধ্যে নতুন একটি রেকর্ড গড়ল রজনীকান্ত। সিনেমাটি ইতোমধ্যে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কর্তৃক ছাড়পত্রও পেয়েছে। এর মাধ্যমে গত ৩৬ বছরের মধ্যে এটাই রজনীকান্তের প্রথম ছবি যা সিবিএফসি কর্তৃক ‘এ’ সার্টিফিকেট পেল।
এই সার্টিফিকেটের মানে হল এটা প্রাপ্তবয়স্কদের সিনেমা। গত তিন যুগে রজনীকান্তের কোন সিনেমাই ‘এ’ সার্টিফিকেট পায়নি। কিন্তু এই ৭৪ ছুঁই ছুঁই বয়সে এসে ‘এ’ সার্টিফিকেট পেল রজনীকান্তের কোন সিনেমা। আরেকটি বিষয় হলো, এই তারকার ছবি সাধারণত সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত হয়। সে হিসেবে ‘কুলি’ অভিনেতার অন্য যে কোন সিনেমার থেকে ব্যতীক্রম হবে সেটা নিশ্চিত।
এই একই দিন (১৪ আগস্ট) জুনিয়র এনটিআর ও হৃত্বিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ ছবিটিও মুক্তি পাবে। এদিকে, কুলি ছবিতে রজনীকান্তের সঙ্গে আরও আছেন আমির খান ও নাগার্জুন।
তাই ধারণা করা হচ্ছে, বক্স অফিসে এই দুটি ছবির হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ১৯৮৯ সালে রজনীকান্তের ‘শিবা’ সিনেমাটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছিল।
/এমএস