সম্প্রতি শুরু হয়েছে ফ্রান্সের রাজধানী ও ফ্যাশনের শহর প্যারিসে জনপ্রিয় আসর ‘প্যারিস ফ্যাশন উইক ২০২৪’। ২৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে এই ফ্যাশন উইক। বিশ্বের সব বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড তাদের নতুন গ্রীষ্ম ও বসন্তের পোশাক সংগ্রহ ও প্রদর্শন করছে এখানে। নামিদামি ডিজাইনারের আউটফিট পরে ব়্যাম্পে হাঁটছেন বিখ্যাত সব তারকা এবং নিজেদের আকর্ষণীয়ভাবে তুলে ধরেছেন ক্যামেরায়। এই ফ্যাশনের আলোচিত কিছু পোশাকের আদ্যোপান্ত জানাতে আজকের এই আয়োজন।
আলিয়া ভাট
ফরাসি বিউটি ব্র্যান্ড ল’রিয়ালের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিষেকেই তাক লাগিয়েছেন তিনি। মেটালিক সিলভার বাস্টিয়ার বা কোরসেটের সঙ্গে ওয়াইড লেগ কালো প্যান্টের চোখ ধাঁধানো লুকে হাজির হয়েছেন তিনি। যাকে বলে ‘ড্রপ ডেড গর্জিয়াস’। কানে সিলভার স্টেটমেন্ট দুল আর ওয়েট হেয়ার লুকে তার আকর্ষণ বেড়েছে দ্বিগুণ।
ঐশ্বরিয়া রাই বচ্চন
প্যারিস ফ্যাশন উইকে একেক দিন একেক রকম পোশাকে নিজেকে মেলে ধরেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কখনো লাল রঙের সিল্কের গাউন তো, কখনো কালো লম্বা কোটের রুপালি চমকে আগুন ধরিয়েছেন তিনি র্যাম্প থেকে লাউঞ্জ— সবখানে। ফরাসি বিউটি ব্র্যান্ড ল’রিয়ালের শোতে এথিকাল ফ্রেঞ্চ ব্র্যান্ড মসির অব দ্য শোল্ডার গাউনটি পরে হাজির হন তিনি। সাটিন কাপড়ের লাল গাউনের সঙ্গে লম্বা ট্রেইলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তবে ঢলঢলে কেপ স্লিভসে স্লিট দেওয়া হাতের লুকে গ্ল্যামার কিছুটা নষ্ট হলেও সবকিছু সামলে নিয়েছেন তিনি।
কেন্ডাল জেনার
আমেরিকান মডেল ল’রিয়ালের রানওয়েতে মুগলার ব্র্যান্ডের লাল রঙের গাউন পরেছিলেন। আধা-উন্মুক্ত বোনিং, বডিকনের ডিজাইন করা পোশাকে স্বর্ণকেশী কেন্ডাল ফ্যাশন গালার রেড কার্পেটে নিজেদের গ্ল্যামারাস দ্যুতি ছড়িয়েছেন। তাদের সৌন্দর্য তারকাখচিত ইভেন্টের স্টাইল এবং গ্ল্যাম আরও একধাপ বেড়ে গিয়েছিল। লাল গাউনে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি।
এলিজাবেথ ডেবিকি
‘দ্য ক্রাউন’-এ প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেত্রী এলিজাবেথ ডেবিকি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের টুইড কোট (প্লাস একটি হেডস্কার্ফ) পরে সবাইকে তাক লাগিয়ে দেন। মেকআপ হিসেবে তিনি ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক পরেছিলেন।
নাটালি পোর্টম্যান
ক্রিশ্চিয়ান ডিওর শোয়ের রেডি-টু-ওয়্যার কালেকশনে ফ্রেমবন্দি হয়েছিলেন আমেরিকান অভিনেত্রী নাটালি পোর্টম্যান। মারিয়া গ্রাজিয়া চিউরির ডিজাইন করা রুপালি কাজের মিনিস্কার্ট, সঙ্গে কালো জ্যাকেট বেছে নিয়েছিলেন। ন্যুড শেডের গ্লসি লিপ, চোখে ফলস আইল্যাশ, হালকা কালো আই শ্যাডো তার সৌন্দর্যকে দারুণভাবে ফুটিয়ে তুলেছিল।
হেইডি ক্লুম
ল’রিয়াল প্যারিস রানওয়ের লাল গালিচাকে আলোকিত করেন জার্মান-আমেরিকান মডেল হেইডি ক্লুম। চামড়ার কালো স্ট্র্যাপলেস স্লিট গাউনে তাকে অসাধারণ লেগেছে। ছেড়ে রাখা ঢেউ খেলানো চুল, কানে গোল্ডেন রিং, ন্যুড লিপস্টিক আর স্মোকি চোখের সাজে হেইডি ক্লুমের দিক থেকে যেন চোখ সরাতেই পারিনি অনেকে।
আরো পড়ুন: মিলান ফ্যাশন উইক
আনিয়া টেলর-জয়
ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী আনিয়া টেলর-জয় একটি অনবদ্য গাউনে হাজির হয়েছিলেন। ক্রিশ্চিয়ান ডিওরের সম্পূর্ণ সুতায় বোনা পোশাকটি ছিল প্রাকৃতিক। আধা-শিয়ার ক্রিম নিট ম্যাক্সি স্কার্টটি ছিল আরও সাধারণ। সাজের ক্ষেত্রে মুগ্ধ করা মিনিম্যাল মেকআপে নুড শেডের লিপকালার এনে দিয়েছে স্নিগ্ধ লুক।
ব্ল্যাকপিঙ্কের রোজ
প্যারিস ফ্যাশন উইকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের রোজ হাজির হয়েছিলেন। তার হালকা গোল্ডেন রঙের সিল্ক কাপড়ের তৈরি মিনি পোশাকটিতে ক্রিম লেস ডিজাইন করা ছিল। এই ড্রেসের সঙ্গে রাজকীয় পশম কোট পরেছিলেন। গয়না হিসেবে ডায়মন্ড কাফ ব্রেসলেট এবং সোনার ওপর মুক্তা লাগানো কানের দুল পরেছিলেন।
কলি