ঈদ মানেই হাসি আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো। রোজার ঈদকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় ঈদ উদযাপনের সকল পরিকল্পনা। নতুন পোশাকের অপেক্ষায় থাকে সবাই। উৎসব পার্বন উদযাপনে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক। নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙ এর স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ৩০ বছর ধরে।
এবারও তার ব্যতিক্রম হয়নি এই ঈদে ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে বিশ্বরঙ ঈদ আয়োজনে।
ঈদ উৎসবের রঙে বাড়তি মাত্রা যোগ করতে বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যবহার করে ঈদ-উল-ফিতরের আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে।

রঙের ব্যবহারে কনট্রাস্ট কালারের পাশাপাশি রঙের ম্যাচিউরড টোন এর পরিমিত ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশী কাঁথা জারদৌসিসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল। এবারের ঈদ আয়োজনে বিশ্বরঙ প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে।

শিশুদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন সেই সাথে প্রাপ্ত বয়স্ক এবং নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। স্বাদও সাধ্যের মধ্যেই প্রিয়জনকে খুশি করতে বিশ্বরঙ নিয়ে এসেছে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে আকর্ষনীয় শাড়ি। যা পাওয়া যাবে বিশ্বরঙ এর সকল শোরুমে। এছাড়া ঈদুল ফিতরে বিশ্বরঙে চলছে সেহরি আওয়ার। রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে Website/Online থেকে ঈদের কেনাকাটা করলেই পাচ্ছেন ফ্ল্যাট ২০% ডিসকাউন্ট । বিস্তারিত জানতে ভিজিট করুন
কলি