২৭ বছরের টগবগে যুবক সুদীপ্ত কুন্ডু। এই কয়েকদিন আগেও যে মানুষটা পুরো অফিস মাতিয়ে রাখতেন, সহকর্মীদের বিপদে আপদে এগিয়ে আসতেন সবার আগে সে মানুষটাই আজ শয্যাশায়ী। সামান্য কটা টাকার কাছে হেরে যেতে বসেছে সুদীপ্তর জীবন। চিকিৎসার অভাবে আজ সে মৃত্যুপথযাত্রী। একমাত্র সন্তানের এমন দুর্দশায় শোকে পাথর হয়ে গেছেন মা।
সুদীপ্তর বাবা সমর কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন সুদীপ্ত। জন্মগতভাবেই তার শরীরে পিত্তথলি নেই। শৈশবে তিনি কনজেনিটাল বিলিয়ারি অ্যাট্রেসিয়া (Congenital Biliary Atresia)-তে আক্রান্ত হন, যা একটি বিরল এবং গুরুতর লিভারের সমস্যা। সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থার অবনতি ঘটে এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় এটি লিভার সিরোসিস (Secondary Liver Cirrhosis)-এ রূপান্তরিত হয়। ফলস্বরূপ সুদীপ্তর লিভারটি এখন একেবারেই অকেজো, যার একমাত্র চিকিৎসা লিভার পরিবর্তন বা লিভার ট্রান্সপ্ল্যান্ট করা।
সুদীপ্তর চিকিৎসক লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হেপাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. সেলিমুর রহমান জানিয়েছেন, লিভার সিরোসিসের ছাড়াও সুদীপ্ত স্প্লিনোমেগালি (Splenomegaly-প্লিহা বড় হওয়া), থ্রম্বোসাইটোপেনিয়া (Thrombocytopenia-রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়া), পজিটিভ সিএমভি (Cytomegalovirus এর উপস্থিতি) এবং হাইপারবিলিরুবিনেমিয়া (Hyperbilirubinemia-রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়া)-তে আক্রান্ত।
এ পরিস্থিতিতে তিনি অধিকতর উন্নত চিকিৎসার জন্য রোগীকে ভারতের চেন্নাইয়ে রেলা মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রেলার নিকট রেফার করেন।
দেশের বাইরে নিয়ে সুদীপ্তর চিকিৎসা ও লিভার ট্রান্সপ্ল্যান্টে ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন যা বর্তমান পরিস্থিতিতে তার পরিবারের পক্ষে ব্যয় বহন করা একেবারেই অসম্ভব। এমতাবস্থায় সুদীপ্তর জন্য সাহায্য চেয়েছেন তার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা।
আগ্রহী সাহায্য দাতারা সিটি ব্যাংকের ঢাকা অঞ্চলের নিকুঞ্জ শাখায় সুদীপ্ত কুন্ডুর অ্যাকাউন্টে (অ্যাকাউন্ট নম্বর-২১৮৪২৭৭০৬২০০১) কিংবা অগ্রনী ব্যাংকের দিনাজপুর অঞ্চলের বিরামপুর শাখায় সুদীপ্তর বাবার অ্যাকান্টে (অ্যাকাউন্ট নম্বর-০২০০০০৯৬০০৮৮০) টাকা জমা দিতে পারবেন।
{SUDIPTO KUNDU, ACC: 2184277062001, The City Bank PLC, Nikunja Branch}
{M/s Kundu & Sons, ACC: 0200009600880, Agrani Bank Limited, Birampur Branch, Dinajpur}
তাছাড়া সুদীপ্তর পারসোনাল নম্বরে নগদ, রকেট ও বিকাশ করতে পারবেন।
বিকাশ ও নগদ নাম্বার: ০১৭৮১০৫৩৮৪০ (01781053840)
রকেট নাম্বার: ০১৭৮১০৫৩৮৪০-১ (01781053840-1)
সুদীপ্ত ২০১৯ সালে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ-ইউডা থেকে বিবিএ সম্পন্ন করেন। সর্বশেষ তিনি জেনেক্স ইনফোসিস পিএলসি তে এক্সিকিউটিভ টিম লিডার হিসেবে কর্মরত ছিলেন।
সিফাত/