ইংরেজি বছরের প্রথম দিন আজ। নতুন বছরে নতুন সব ঘটনা হাজির হবে আপনার সামনে। ভালো-মন্দ যে সময়েই আসুক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। রাশিফল অনুযায়ী কিছুটা হলেও অনুমান করা যায়, এ বছরের দিনগুলোতে কী ঘটবে আপনার জীবনে। তবে রাশিফল অনেকেই বিশ্বাস করেন না। শুধু আগ্রহী পাঠকদের জন্য আমাদের এবারের আয়োজন। ২০২৫ সালে ১২ রাশির জাতক-জাতিকার কেমন যাবে, তা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
কর্কট রাশি (Cancer) | ২১ জুন-২০ জুলাই
প্রভাবকারী গ্রহ: চন্দ্র
সংখ্যা: ২
মূল উপাদান: পানি
শুভ দিন: সোমবার,বৃহস্পতিবার
শুভ তারিখ: ২,১১,২০,২৯
২০২৫ সাল কর্কট রাশির জন্য কর্মশক্তি আর সামর্থ্য প্রকাশের । ক্ষমতা, যশ,প্রতিপত্তি বাড়বে। বছরের শুরুতে আকাঙ্ক্ষা অনুযায়ী কাজে সাফল্য পাবেন। কিন্তু ব্যবসা,অর্থনৈতিক ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হতে হবে।
এ বছর গ্রহনক্ষত্রের বিভিন্ন অবস্থানজনিত কারণে সাহসিকতাপূর্ণ স্বভাব দেখাতে গিয়ে কোনো ধরনের ঝুঁকি নিবেন না।
মিডিয়া রিলেটেড কাজে যুক্তদের মনোমুগ্ধকর পারফরম্যান্সের জন্য সাফল্যের স্বাদ আস্বাদন করবেন।
প্রিয়জনদের সঙ্গে সামান্য মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। আপনার নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বিশেষ জরুরি। পরিবার বা আত্মীয়-স্বজনদের অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে।বছরের শুরুতে অর্থনৈতিক বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন।
বছরের মধ্য ভাগে অর্থনৈতিক দিক দিয়ে সফলতা আসবে।সব ধরনের সিদ্ধান্ত গ্রহণে ধৈর্য ধারণ করবেন, চটজলদি সিদ্ধান্ত নেবেন না। বিনোদনমূলক কর্মকাণ্ড বাড়বে। সামাজিক অবস্থানের উন্নতি হবে। বছরে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকাই শ্রেয় হবে।
প্রেমের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর শারীরিক অসুস্থতা কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে। এ সময় আপনি মানসিক অবসাদ ও ভয়ের শিকার হতে পারেন। প্রিয়জন ও বন্ধুর সহায়তায় উপকৃত হবেন।
ক্যারিয়ার ও কাজের প্রতি অত্যধিক মনোযোগী হয়ে উঠবেন। বুদ্ধিবৃত্তিক-গবেষণামূলক কাজে সফলতা পাবেন। চাকরিজীবীদের অপ্রত্যাশিত সমস্যা হতে পারে। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের অসুস্থতাজনিত বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে।
চাকরি প্রত্যাশীদের কারও কারও চাকরি হবে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। এ বছর প্রেম ও রোমান্টিক যোগাযোগ শুভ। অনেকের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সম্পত্তিসংক্রান্ত বিনিয়োগে সতর্ক হতে হবে।
আপনার সুস্বাস্থ্যের জন্য নিয়মিত ব্যায়াম ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা উচিত। গ্রহের অশুভ প্রভাবে অলসতা, উদ্যোমহীনতা, ভীরুতা বাড়তে পারে।
অতিরিক্ত আবেগ-হীনম্মন্যতা দাম্পত্য, পারিবারিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে, এ বিষয়ে যথেষ্ট সচেতনতা বাড়াতে হবে।