বছর শেষ হওয়ার আগেই বাবা ভাঙ্গার বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ভাইরাল হচ্ছে। তার নামে প্রচারিত একটি নতুন ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে। বলা হচ্ছে, ২০২৬ সাল হবে ভয়াবহ পরিবর্তন এবং বিপর্যয়ের বছর। প্রযুক্তি, রাজনীতি, প্রকৃতি এবং মহাকাশে বড় বড় ঘটনা ঘটতে পারে।
অতীতে বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে লেডি ডায়ানার মৃত্যু, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা এবং সোভিয়েত ইউনিয়নের পতনের মতো বড় বড় ঘটনা রয়েছে।
বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যমের মতে, বাবা ভাঙ্গা ২০২৬ সালকে প্রকৃতির প্রতিশোধের বছর হিসেবে উল্লেখ করেছেন। বড় আকারের ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং তীব্র জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দিয়েছেন, যা ভূপৃষ্ঠের ৭-৮ শতাংশকে প্রভাবিত করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান জলবায়ু সঙ্কট এবং ক্রমবর্ধমান তাপমাত্রা এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে কিছুটা মিলে যায়।
২০২৬ সালের নভেম্বরে একটি বৃহৎ মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এটি একটি বহুল আলোচিত দাবি যে - এটি মানবজাতির কাছে ভিনগ্রহী জীবনের অস্তিত্ব প্রকাশ করবে।
যদিও বিজ্ঞানীরা এ ধরণের ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবুও এই ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
বিজ্ঞানীরা এই ভবিষ্যদ্বাণীগুলো কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তবুও এটি জনমনে কৌতূহল এবং ভয় তৈরি করেছে। ইতিহাসের কিছু ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে, এবং অনেকেই বলেছেন যে এই ‘২০২৬ সালের ভবিষ্যদ্বাণী’ উপেক্ষা করা যাবে না।
নতুন বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে এখন একটি প্রশ্ন, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি আবার সত্য হবে?