২০২৬ সাল কর্কট রাশির জন্য বড় সিদ্ধান্ত, কর্মজীবনের উন্নতি, আর্থিক স্থিতি, সম্পর্কের নতুন মোড় - এমন এক গুরুত্বপূর্ণ বছর। বছরের শুরুতে একটু চাপ থাকলেও মে থেকে ডিসেম্বর পর্যন্তই অত্যন্ত শুভ সময়।
অফিসে পরিবর্তন বা দায়িত্ব বাড়ার কারনে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কাজের চাপ বাড়বে। সহকর্মীর আচরণে বিরক্ত লাগতে পারে। এপ্রিল ও মে মাসে নতুন কাজের সুযোগ, চাকরি বদল বা বিদেশে আবেদনের সুযোগ মিলতে পারে। যারা ব্যবসায়ী তাদের নতুন প্রকল্পে হাত দেওয়ার সময়। জুন থেকে অক্টোবর সবচেয়ে শুভ সময়। এই সময়ে পদোন্নতি, সুনাম বৃদ্ধি, নেতৃত্বের সুযোগ আসতে পারে। বড় কোনো কাজ হাতে নিতে পারবেন। ভ্রমণের সুযোগ রয়েছে। নভেম্বর ও ডিসেম্বরে কাজের স্থিতি, নতুন দায়িত্ব, পেশাগত সাফল্যের যোগ দেখা যাচ্ছে।
কর্কট রাশির জানুয়ারি থেকেএপ্রিল পর্যন্ত পরিবার বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচ বেশি হবে। মে থেকে অর্থভাগ্য সুপ্রসন্ন হবে। জুন থেকে অক্টোবরের মধ্যে জমি ও বাড়ি কেনা, ঋণ থেকে মুক্তি, সঞ্চয় বাড়বে। বছরের শেষে ভালো লাভ বা বোনাসের যোগ রয়েছে। এই রাশির জন্য ২০২৬ প্রেমজীবনে পরিবর্তনের বছর। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন খারাপ, ভুল বোঝাবুঝি, সম্পর্কের পরীক্ষার সময়। এপ্রিল থেকে জুনের মধ্যে প্রেমে নতুনত্ব, অবিবাহিতদের জন্য সম্পর্কের সূত্রপাত হতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বরে বিয়ে বা এনগেজমেন্টের যোগ রয়েছে। বিবাহিতদের দাম্পত্য জীবনে শান্তি ও নতুন পরিকল্পনার বছর।
বছরের শুরুতে পারিবারিক দায়িত্ব বাড়বে। কারও স্বাস্থ্য বা আর্থিক বিষয়ে চিন্তা থাকতে পারে। জুনের পর বাড়ি পরিবর্তন, সন্তানের উন্নতি, নতুন সদস্য আসার যোগ রয়েছে। কর্কট রাশির জাতক-জাতিকাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত পেটের সমস্যা, সর্দি–কাশি, মানসিক চাপ থাকবে। যারা অতিরিক্ত মানসিক চাপ নেন, তারা সতর্ক থাকুন। জুনের পর স্বাস্থ্য ভালো থাকবে। ভ্রমণের সময় সতর্কতা জরুরি। এই রাশির জন্য জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর শুভ। সতর্ক থাকতে হবে জানুয়ারি থেকে মার্চ ও আগস্টের প্রথম দুই সপ্তাহ।
আবেগ দিয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে কর্কট রাশির জন্য। পরিবারের প্রতি দায়িত্বশীলতা বাড়বে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করলে অর্থভাগ্য উন্নতি হবে। নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ কাজে লাগান।