ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ চট্টগ্রামে পারিবারিক বিরোধের জেরে মা-মেয়েকে হত্যা মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা
Nagad desktop

জ্যোতিষশাস্ত্র মতে প্রেম-বিয়ে-বন্ধুত্ব

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
জ্যোতিষশাস্ত্র মতে প্রেম-বিয়ে-বন্ধুত্ব
প্রতীকী ছবি

প্রতিটি রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন। প্রেম-ভালোবাসা, বন্ধুত্বে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান মানসিক সম্প্রীতি। রাশিচক্রে ১২টি রাশি আছে। বন্ধুত্ব, প্রেম জীবনসঙ্গী নির্বাচনে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ১২টি রাশির প্রভাব আছে। প্রিয়জনের মনের গতিপ্রকৃতি, বন্ধুত্ব, প্রেম জীবন, সঙ্গীর সম্পর্কে ধারণা থাকলে অনেক অস্থিরতা, হতাশা ও ব্যর্থতা এড়ানো সম্ভব।

শাস্ত্রীয় বিচারে কোন রাশি সঙ্গে কোন রাশির প্রেম বিয়ে বন্ধুত্ব, দাম্পত্য জীবন ও সম্পর্ক শুভ এবং পরিপূরক হবে, তা আলোচনা করা হলো।

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল

মেষ রাশি আবেগপ্রবণ, স্নেহপ্রবণ, উচ্চাভিলাষী, নতুনত্বের প্রত্যাশী ও রোমাঞ্চপ্রিয়। প্রেম, বন্ধুত্বের বিষয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। মেষ রাশির জাতক-জাতিকার সঙ্গে মিথুন, সিংহ, ধনু ও কুম্ভের জাতক-জাতিকার সাধারণভাবে ভালো মিল হয়। এই চার রাশির জাতকের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা থাকবে। তাদের কাছ থেকে প্রেম, বিয়ে, বৈবাহিক সম্পর্কের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। তবে দুজনের যদি মেষ রাশির হয়ে থাকেন, সেক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয়। মেষ তীব্র আবেগপূর্ণ। মেষের ব্যক্তিত্বে রয়েছে আধিপত্য ভাব। সেজন্য মেষের সঙ্গে মেষের বিয়েতে ব্যক্তিত্বের সংঘাত দেখা দিতে পারে। কর্কট, তুলা ও মকর রাশির জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মেষের কিছু অসুবিধা দেখা দিতে পারে। ওদের সঙ্গে ধৈর্য ও সমঝোতা প্রয়োজন। তা না হলে ব্যক্তিত্বের সংঘাত দেখা দেবে। তবে মেষের সঙ্গে তুলার বিয়ে মঙ্গলজনক হতে পারে। বৃষ, কন্যা, বৃশ্চিক ও মীন রাশির জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে। মেষের জাতকের প্রতি তাদের একটা সহজাত অনীহা থাকতে পারে। তারা কোনো ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী নাও হতে পারে। তাই আপনার বন্ধু ও পরিচিতদের বোঝার জন্য তাদের রাশি ও জন্ম দিনের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে পারেন।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে

বৃষ সৌন্দর্য প্রিয়। তারা জীবনে স্থায়ী প্রেম চায়। বৃষ প্রেম ও জীবনসঙ্গীর সঙ্গে বিশ্বস্ত। সব সময় প্রিয়জনের সান্নিধ্যে মানসিক আনন্দ অনুভব করে। তারা সামাজিকতা ভালোবাসে। বৃষ শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। বৃষ, কর্কট, কন্যা, মকর ও মীন রাশির জাতকের সঙ্গে বন্ধুত্ব, প্রেম এবং জীবনসঙ্গীর ক্ষেত্রে তাদের ভালো মিল। এ পাঁচ রাশির জাতকের সঙ্গে তারা সহজে সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে বিয়ে, প্রেমের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। সিংহ, বৃশ্চিক ও কুম্ভের জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি হতে পারে। তাদের সঙ্গে সম্পর্কে ধৈর্যশীল হতে হবে। বৃষ ও বৃশ্চিকের প্রেম, বন্ধুত্ব, বিয়ে ফলপ্রসূ হতে পারে। মেষ, মিথুন, তুলা ও ধনু জাতকের সঙ্গে সম্পর্কে বৃষের জাতককে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে। এ চার রাশির জাতকরা বৃষের জাতকের সঙ্গে সম্পর্কে অনীহাও প্রদর্শন করতে পারে। তাই আপনার পরিচিতদের বোঝার জন্য তাদের রাশি ও বৈশিষ্ট্য ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। তাদের বোঝা সহজ হবে।

মিথুন | ২১ মে-২০ জুন

মিথুন রাশি জাতক-জাতিকার বুদ্ধিদীপ্ত মেধাবী বাকপটু, বৈচিত্র্য প্রিয়। মিথুন রাশি সহজেই বন্ধুত্ব করতে পারে। সামাজিক পরিচিতদের সংখ্যাও অনেক। মিথুন প্রথম দর্শনে অত্যন্ত তীব্র ইমপ্রেশন তৈরির ক্ষমতা রাখে। মেষ, সিংহ, তুলা ও কুম্ভের সঙ্গে মিথুনের জাতক-জাতিকার ভালো মিল হয়। এই চার রাশির জাতকদের সঙ্গে সম্পর্কের দৃঢ় ভিত্তি ও সমঝোতায় আসা সহজ হয়। এ চার রাশির পক্ষ থেকে প্রেম বন্ধুত্ব ও বিয়ের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। কন্যা, ধনু ও মীন রাশির সঙ্গে সম্পর্কে ঝামেলা দেখা দিতে পারে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। সঙ্গে মিথুন রাশির জাতকের সঙ্গে মিথুন রাশির জাতিকার সম্পর্ক অত্যন্ত ক্লান্তিকর হতে পারে। কারণ উভয়েই তাদের যোগ্যতা দেখাতে ব্যস্ত হয়ে উঠবে। ফলে তাদের মানসিক শক্তি খুব তাড়াতাড়িই উবে যেতে পারে। বৃষ, কর্কট, বৃশ্চিক ও মকর রাশির জাতকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মিথুনের জাতককে সব সময় কৌশলী হতে হবে। তাদের মধ্যে সম্পর্কে প্রায়ই একটা দূরত্বও অনীহা বিরাজ করতে পারে। তাই আপনার বন্ধু ও পরিচিতদের বোঝার জন্য তাদের রাশি ও জন্মদিনের বৈশিষ্ট্য জানা থাকলে তাদের বোঝা সহজ হবে। 

কর্কট | ২১ জুন-২০ জুলাই

কর্কট রাশির জাতক-জাতিকার কাছে পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট বন্ধুত্ব, ভালোবাসায় পরিপূর্ণভাবে নিজেকে উপলব্ধি করতে চায়। কর্কট নারী-পুরুষরা খুব সংসারি। সঙ্গীর প্রতি তারা স্নেহ-মমতাপূর্ণ সহানুভূতিশীল। পরিচিত পরিবেশ ও আত্মীয়দের সঙ্গেই তাদের বন্ধুত্বও সম্পর্ক জমে ওঠে। বৃষ, কন্যা, বৃশ্চিক ও মীন রাশির সঙ্গে কর্কটের জাতকদের ভালো মিল হয়। এই চার রাশির জাতকদের সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের পক্ষ থেকে বন্ধুত্ব, বিয়ের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। কর্কটের জাতকের সঙ্গে কর্কটের জাতিকার সমঝোতা খুব ভালো হতে পারে। মেষ, তুলা ও মকর রাশির জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে কর্কটের জাতককে তার সহজাত ধৈর্যের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে ভুল বোঝাবুঝি সংঘাতের পর্যায়ে যেতে পারে। মিথুন, সিংহ, কুম্ভ ও ধনু জাতকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কর্কটের জাতককে ধৈর্যশীল, সতর্ক ও কৌশলী হতে হবে। 

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট

সিংহ রাশির জাতক-জাতিকার মধ্যে ব্যক্তিত্বের আকর্ষণের জন্য অত্যন্ত গ্ল্যামারাস। প্রেম বিয়ে ও বন্ধুত্বে উষ্ণ আবেগপ্রবণ ও আন্তরিক। সিংহের জীবনে অন্যদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশি বন্ধুদের কেন্দ্রবিন্দুতে থাকতে চায়। তাদের বন্ধুর সংখ্যাও বেশি। তাই তাদের ব্যাপারে বন্ধুদের মনেও গোপন ঈর্ষা থাকে। সাধারণত মেষ, মিথুন, তুলা ও ধনু রাশির সঙ্গে তাদের ভালো মিল হয়। এই চার রাশির সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে প্রেম, বিয়ে, প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। সিংহ রাশির জাতকের সঙ্গে সিংহ রাশির জাতিকার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বৃষ, বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সমঝোতা অবলম্বন করতে হবে। কর্কট, কন্যা, মকর ও মীন রাশির জাতকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু কৌশলী হওয়া উচিত। সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ পরামর্শ হলো সম্পর্কে ক্ষেত্রে তোষামোদি প্রশংসায় প্রভাবিত না হয়ে বাস্তবতার নিরিখে সম্পর্ক স্থাপনে প্রয়াসী হোন।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

কন্যা রাশি প্রেম-রোমান্সে, আবেগ অনুভূতি প্রকাশে রক্ষণশীল রুচিশীল ও বিনয়ী। কন্যার জাতক-জাতিকারা শুদ্ধতার সন্ধানী। রোমান্টিক ঘনিষ্ঠতার চেয়ে বুদ্ধিভিত্তিক সঙ্গী বেশি পছন্দ। সম্পর্কে একঘেয়েমি থাকলেও তা দীর্ঘস্থায়ী। বন্ধুদের ব্যাপারে অত্যন্ত কর্তব্যপরায়ণ। সাধারণত বৃষ, কর্কট, বৃশ্চিক ও মকর রাশির জাতকদের সঙ্গে কন্যার জাতকের ভালো মিল হয়। তাদের সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে প্রেম, বিয়ে, বন্ধুত্বের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। কন্যার সঙ্গে কন্যার সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। কারণ, উভয়ের মধ্যে একই ধরনের খুঁত ধরার প্রবণতার জন্য একটা ঠাণ্ডা লড়াই জমে উঠতে পারে। মিথুন, ধনু ও মীন রাশির জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কন্যার জাতককে ধৈর্য ও সমঝোতার পথ অবলম্বন করতে হবে।

মেষ, সিংহ, তুলা ও কুম্ভের জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কন্যার জাতককে অত্যন্ত কৌশলী ও সাবধানি হতে হবে। খুঁত ধরার প্রবণতা ঘনিষ্ঠ সম্পর্কে অনীহা ভাব সৃষ্টি করতে পারে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

তুলা রোমান্টিক ও অনুভূতিপ্রবণ। ভারসাম্য বজায় রাখার ক্ষমতা তুলার রাশি জাতক-জাতিকার মধ্যে প্রবল। তুলার জাতক অমায়িক ও মিশুক। তাই খুব সহজেই অন্যের সঙ্গে মিশতে পারে। তুলা বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে। মিথুন, সিংহ, ধনু ও কুম্ভ রাশির জাতকের সঙ্গে তাদের ভালো মিল হয়। এই চার রাশির জাতকের সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে প্রেম, বন্ধুত্ব, বিয়ে, জীবন সঙ্গী নির্বাচনে প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। তুলার জাতকের সঙ্গে তুলার জাতকের সম্পর্ক বেশ ভালো। অমায়িক ব্যবহার ও সমঝোতাই এই সম্পর্কের ভিত্তি। মেষ, কর্কট ও মকর রাশির জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুলার জাতককে তাদের সহজাত সমঝোতা ও ধৈর্যের পথ অবলম্বন করতে হবে। বৃষ, কন্যা, বৃশ্চিক ও মীনের জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুলার জাতককে আপসমূলক মনোভাব গ্রহণ করতে হবে। তুলার সঙ্গে তারা সম্পর্ক স্থাপনে অনীহা প্রদর্শন করতে পারে। তবে পরিবর্তনশীল মানসিকতা, ইন্দ্রিয় আসক্তি ও অতিরিক্ত অনুসন্ধিৎসু হওয়ার কারণে প্রেম, বন্ধুত্বে ফাটল দেখা দিতে পারে। সে বিষয়ে শুধু সতর্ক সজাগ রাখুন।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর

বৃশ্চিক রাশি স্নেহ, ভালোবাসা ও গভীর সুখ অনুভব করতে চায়। প্রেমে দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে। বৃশ্চিকের জাতক-জাতিকা আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য সহজেই অন্যকে সহজে প্রভাবিত করতে পারে। ইচ্ছা করলে তারা সহজেই বন্ধুত্ব করতে পারে। পরিচিত পরিমণ্ডল তাদের শক্তির উৎস। কর্কট, কন্যা, মকর ও মীন রাশির জাতকদের সঙ্গে তাদের ভালো মিল হয়। এই চার রাশির জাতকের সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে প্রেম, বিয়ে, বন্ধুত্বের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। বৃশ্চিকের জাতকের সঙ্গে বৃশ্চিকের জাতিকার সম্পর্ক বেশ সংঘাতপূর্ণ। দৃঢ় ও কর্তৃত্বপরায়ণ ব্যক্তিত্বের জন্য তাদের মধ্যে সংঘাত দেখা দিতে পারে। বৃষ, সিংহ ও কুম্ভের জাতকের সঙ্গে বৃশ্চিকের জাতকের সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উদারতা, সমঝোতা ও আপসমূলক মনোভাব গ্রহণ করতে হবে। তবে বৃষ ও বৃশ্চিকের বিয়ে সুখকর হতে পারে। মেষ, মিথুন, তুলা ও ধনু রাশির জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিকের জাতককে কর্তৃত্বপরায়ণ মনোভাব ত্যাগ করে সমঝোতা ও আপসের পথে এগোতে হবে। তবে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে ভেবেচিন্তেই এগোনো উচিত। 

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

ধনু রাশি বাইরের জগতের প্রতি দুর্নিবার আকর্ষণ রয়েছে। ধনু প্রেমে উষ্ণ ও আন্তরিক। ধনু জাতক উদারমনা ও বন্ধুবৎসল হওয়ায় সহজেই অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে। তাদের সহানুভূতি খুব সহজে অন্যদের কাছে টেনে নেয়। সাধারণভাবে মেষ, সিংহ, তুলা ও কুম্ভের জাতকের সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে প্রেম, বিয়ে, বন্ধুত্বের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। ধনু জাতকের সঙ্গে ধনু জাতিকার সম্পর্কে সতর্কতা বাঞ্ছনীয়। অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও তারা উভয়েই স্বাধীনচেতা। ব্যক্তিত্বের সংঘাত দেখা দিতে পারে। মিথুন, কন্যা ও মীন রাশির জাতকের সঙ্গে ধনু জাতকের সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, উদারতা ও সমঝোতার মনোভাব গ্রহণ করতে হবে। ধনু ও মিথুনের বিয়েতে স্থায়িত্বের সম্ভাবনা কম। বৃষ, কর্কট, বৃশ্চিক ও মকর রাশির জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধনুর জাতককে কৌশলী হতে হবে। তাছাড়া ধনুর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে অনীহাও থাকতে পারে। ধনুর মধ্যে নিয়ম শৃঙ্খলা অন্যের উপদেশ শুনতে চান না ফলে বন্ধুত্ব ও প্রেমে জটিলতা বাড়তে পারে। ডিপ্লোমেসি যথেষ্ট অভাব থাকায় দাম্পত্য ক্ষেত্রে ঝামেলা তৈরি হতে পারে। সে বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। 

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

মকর অন্তর্মুখী প্রকৃতির। সহজে বন্ধুত্ব করতে পারে না। এদের বন্ধুর সংখ্যা খুবই কম। প্রেমে ঠাণ্ডা, নিজেকে প্রকাশ করতে চায় কম। মকর রাশির জাতক-জাতিকার মধ্যে মনের গভীরে রয়েছে আবেগের ফল্গুধারা। প্রেম ও বন্ধুত্বে অত্যন্ত সিরিয়াস। সাধারণভাবে বৃষ, কন্যা, বৃশ্চিক ও মীনের জাতকের সঙ্গে তারা সহজেই সমঝোতার আসতে পারে। তাদের কাছ থেকে প্রেম বিয়ে, স্থায়ী সম্পর্কে ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। মকরের সঙ্গে মকরের জাতকের সম্পর্ক সফল হতে পারে। কারণ তারা নিয়ম-শৃঙ্খলায় বিশ্বাসী। মেষ, কর্কট ও তুলার জাতকের সঙ্গে মকরের জাতকের সম্পর্কের ক্ষেত্রে ঝামেলাও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। মিথুন, সিংহ, ধনু ও কুম্ভ জাতকের সঙ্গে সম্পর্কে মকরের জাতককে কৌশলী হতে হবে। তারা মকরের জাতকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে অনীহাও প্রদর্শন করতে পারে। সম্পর্কে ভিত্তি দৃঢ় করার জন্য অপ্রয়োজনীয় দুশ্চিন্তা পরিহার করা প্রয়োজন।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

কুম্ভ রাশির মধ্যে রয়েছে পরম নিঃস্বার্থপরতা। কুম্ভ রাশির ঘাতক জাতিকারা বন্ধুপরায়ণ প্রগতিশীল। কুম্ভ রাশি প্রেম-ভালোবাসায় আকস্মিক ঝুঁকি যুক্ত। একক গভীর বন্ধুত্বের চেয়ে একসঙ্গে অনেকের সঙ্গে সম্পর্ক গড়তে তারা আগ্রহী। সাধারণভাবে মেষ, মিথুন, তুলা ও ধনুর জাতকের সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে প্রেম, বিয়ে, প্রস্তাব পেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। কুম্ভের জাতকের সঙ্গে কুম্ভের জাতকের সম্পর্ক ভালো যায়, তবে একই রাশি ভুক্ত হওয়ার জন্য তাদের প্রাণ-প্রবাহের অভাব থাকতে পারে। বৃষ, সিংহ বৃশ্চিকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাদের সঙ্গে সম্পর্কে ধৈর্যশীল হতে হবে। কুম্ভ ও সিংহের বিয়ে স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কর্কট, কন্যা, মকর ও মীনের জাতকের সঙ্গে সম্পর্কে কুম্ভের জাতককে কৌশলী হতে হবে। তারা কুম্ভের জাতকের সঙ্গে সম্পর্ক স্থাপনে অনীহাও প্রদর্শন করতে পারে।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

মীন রাশি আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ, রোমান্টিক ও স্বাপ্নিক। মীন রাশি জাতক-জাতিকারা অনুভূতিপ্রবণ। মীন জাতক সহজেই অন্যের সঙ্গে তাল মিলাতে পারে। বন্ধুত্ব জমাতে তাদের বেগ পেতে হয় না। সাধারণভাবে বৃষ, কর্কট, বৃশ্চিক ও মকরের জাতকের সঙ্গে তাদের ভালো মিল হয়। তাদের সঙ্গে তারা সহজেই সমঝোতায় পৌঁছাতে পারে। তাদের কাছ থেকে প্রেম, বিয়ে ও বন্ধুত্বের প্রস্তাব এলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এতে সাফল্যের সম্ভাবনা বেশি। মীনের সঙ্গে মীনের যেকোনো সম্পর্ক সাধারণত ভালো। মিথুন, কন্যা ও ধনু জাতকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝামেলা ও ভুল বোঝাবুঝি হতে পারে। তাদের সঙ্গে সম্পর্কে ধৈর্যশীল হতে হবে। কন্যা ও মীনের বিয়েতে সুখী হওয়ার সম্ভাবনা কম। মেষ, সিংহ, তুলা ও কুম্ভের সঙ্গে সম্পর্কে মীনের জাতককে কৌশলী ও ধৈর্যশীল হতে হবে। তারা মীনের জাতকের সঙ্গে সম্পর্ক স্থাপনে অনীহাও প্রদর্শন করতে পারে। প্রেমের ক্ষেত্রে মীন রাশির জাতক-জাতিকারা ধৈর্যশীল হতে হবে। বাস্তবতার নিরিখে বন্ধুত্ব করতে হবে।

১৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
১৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

আরও পড়ুন>> ১৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল 

তুলা: (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। ব্যবসায় নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয়ে দায়িত্ব বাড়তে পারে। বিনিয়োগের আগে যথেষ্ট যাচাই করে নিন।

বৃশ্চিক: (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
গোপন শত্রুর ব্যাপারে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে, তবে আত্মবিশ্বাস ধরে রাখলে জয় সম্ভব। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সময়। আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে।

ধনু: (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
নতুন জ্ঞান অর্জন ও ভ্রমণের জন্য দিনটি অনুকূল। চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। শরীরচর্চার জন্য সময় বের করা ভালো হবে।

মকর: (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেলেও তার সুফল পাবেন। অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। পারিবারিক বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

কুম্ভ: (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণা প্রশংসিত হবে। ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন হতে পারে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা উপকারী হবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
আধ্যাত্মিক বা ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আর্থিক বিষয়ে ধীরে-সুস্থে এগোনো ভালো। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি মিলবে।

১৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৩৫ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
১৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ–১৯ এপ্রিল)
আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় খরচ এড়ানো ভালো। পারিবারিক সম্পর্কে সৌহার্দ্য বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃষ: (২০ এপ্রিল–২০ মে)
ব্যবসা বা চাকরিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটতে পারে। ভ্রমণের যোগ আছে।

মিথুন: (২১ মে–২০ জুন)
যোগাযোগ দক্ষতা আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে। নতুন পরিচয় থেকে ভবিষ্যতে লাভ হতে পারে। অর্থনৈতিক বিষয়ে কিছু অনিশ্চয়তা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। পরিবারের কারও সুখবর পেতে পারেন।

কর্কট: (২১ জুন–২২ জুলাই)
মানসিকভাবে কিছুটা সংবেদনশীল থাকতে পারেন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকলেও বিশ্রামের প্রয়োজন রয়েছে।

সিংহ: (২৩ জুলাই–২২ আগস্ট)
নেতৃত্বের গুণাবলি প্রকাশের সুযোগ পাবেন। সামাজিক বা রাজনৈতিক কর্মকাণ্ডে সাফল্য আসতে পারে। আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে।

কন্যা: (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
আজ পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে। শিক্ষার্থী ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। খাদ্যাভ্যাসে সংযম বজায় রাখুন।

আরও পড়ুন>> ১৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

১৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:১৯ এএম
১৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

আরও পড়ুন>> ১৩ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

তুলা: (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া ভালো। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে।

বৃশ্চিক: (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
আজ কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। কর্মক্ষেত্রে ধৈর্য ও কৌশল কাজে লাগাতে হবে। আর্থিক দিক স্থিতিশীল থাকবে। পুরোনো কোনো সমস্যার সমাধানের পথ মিলতে পারে।

ধনু: (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
দূরদর্শী পরিকল্পনা করার জন্য দিনটি ভালো। ভ্রমণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক খবর পেতে পারেন। নতুন কাজে ঝুঁকি নেওয়ার আগে হিসাব-নিকাশ করে এগোন।

মকর: (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
দায়িত্ব বাড়লেও তা সফলভাবে সামলাতে পারবেন। ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক বিষয়গুলো গুছিয়ে নেওয়ার জন্য ভালো সময়। পরিবারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে।

কুম্ভ: (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
অংশীদারিত্বের কাজে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নেওয়া জরুরি।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
আজ কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে পারে। স্বাস্থ্য ও দৈনন্দিন রুটিনের দিকে বিশেষ নজর দিন। সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা বজায় রাখলে পরিস্থিতি অনুকূলে থাকবে। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল।

১৩ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:১৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৮:১৯ এএম
১৩ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ–১৯ এপ্রিল)
আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, হঠাৎ খরচ বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন।

বৃষ: (২০ এপ্রিল–২০ মে)
কাজের চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি শুভ। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত উদ্বেগের প্রয়োজন নেই।

মিথুন: (২১ মে–২০ জুন)
যোগাযোগ ও আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। নতুন পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল। ভ্রমণের পরিকল্পনা হলে শুভ ফল পেতে পারেন।

কর্কট: (২১ জুন–২২ জুলাই)
পরিবার ও ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতির ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখাই ভালো।

সিংহ: (২৩ জুলাই–২২ আগস্ট)
আত্মবিশ্বাস আজ আপনার বড় শক্তি হবে। নেতৃত্বমূলক কাজে প্রশংসা পেতে পারেন। ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার আগে সবদিক বিবেচনা করুন। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

কন্যা: (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
কাজে মনোযোগ বাড়বে এবং অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসে সংযম প্রয়োজন।

আরও পড়ুন>> ১৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

১২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:২৬ এএম
১২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল
আজকের রাশিফল

নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। দ্বিচক্রযান এড়িয়ে চলুন। বাড়ির ইলেকট্র্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। সহকর্মী অংশীদারদের মন জুগিয়ে চলুন। ধন উপার্জনের অপেক্ষা ধনক্ষয় বেশি হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। লাইফস্টাইল বদলে দেবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

আয় বুঝে ব্যয় করতে হবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অবশ্য সহযোগীরা সহযোগিতার হাত বাড়াবে। অত্যাবশ্যকীয় প্রাপ্তি মুখ থুবড়ে পড়বে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন শুভ হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখা কঠিন হবে। দুর্জনেরা আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তি বাধাবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।