আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
কর্মস্থল ও ব্যবসায়িক ক্ষেত্র আপনার অনুকূলে থাকবে। পারিবারিকভাবে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সফলতার সম্ভাবনা আছে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
পেশাগত কাজে আপনার মূল্যায়ন বাড়বে। বিপণন বাণিজ্যের সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়। রোমান্টিক সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে। ঘনিষ্ঠ কারও সঙ্গে সম্পর্ক টানাপোড়েন হতে পারে।
মিথুন | ২১ মে-২২জুন
আর্থিক ভাগ্য বেশ ভালো। বৈদেশিক বাণিজ্য বা ভ্রমণসংক্রান্ত বিষয়ে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্স শুভ। সৃজনশীল কাজে সফলতা পাবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
পারিবারিক ও কর্ম-পরিবেশে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে। ভ্রমণের সুযোগ পাবেন। আর্থিক দিক শুভ।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
পেশাগত কাজে বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে। দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য হতে পারে। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
স্পষ্ট কথা বলার প্রবণতার জন্য শত্রু বাড়বে। সৃজনশীল কাজে যুক্তদের জন্য ভালো সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর কোনো সফলতা আপনাকে মানসিক পরিতৃপ্তি দেবে। সন্তানের কোনো আচরণ মানসিক উদ্বেগের কারণ হতে পারে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
বিয়ের বিষয়ে অগ্রগতি হবে। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। পেশাগতভাবে ভালো যাবে। আর্থিক ভাগ্য শুভ। সৃজনশীল কাজে সফলতা আসতে পারে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। মানসিকভাবে সতেজ থাকবেন। কাজকর্মে গতি বাড়বে। পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
যানবাহন চলাচলে সাবধান থাকুন। দাম্পত্য সম্পর্কে সমঝোতা দরকার। পেশায় সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। এজেন্সি ব্যবসার জন্য অনুকূল সময়।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
আর্থিক বিনিয়োগসংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্তদের ভালো সময়। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সাংগঠনিক কাজে সম্মান পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
আপনার নিজ অবস্থান অনুযায়ী সফলতা পাবেন। পারিবারিক, সামাজিক যোগাযোগ বাড়বে। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। ব্যবসায়িক ও সাংসারিক কাজে অর্থ ব্যয় বাড়তে পারে।