পারস্য বর্ষপঞ্জির শেষ বুধবারে সমগ্র ইরানজুড়ে পালিত হয় একটি প্রাচীন ‘অগ্নি উৎসব'।
ফারসিতে "চাহারশানবে সৌরি" নামে পরিচিত এই উৎসবটি পারস্যের নববর্ষ হিসেবে পরিচিত নওরোজের ঠিক আগের বুধবারে উদযাপন করা হয়।
এই উৎসবটি উদযাপন করার জন্য ইরানিরা আগুন জ্বালায়, আতশবাজি পোড়ায় এবং রাতের আকাশে ফানুস উড়িয়ে অজানার উদ্দেশ্যে বিভিন্ন শুভেচ্ছা বার্তা পাঠায়।
আগুনের উপর লাফিয়ে পড়াও এই উৎসবটির আরেকটি জনপ্রিয় রীতি। এই রীতির পেছনে একটি আধ্যাত্মিক মতবাদ প্রচলিত আছে। তারা মনে করেন,এভাবে আগুনের উপর ঝাপিয়ে পড়লে অতীতের পাপমোচন হয় এবং নতুন করে শুভবোধ জাগ্রত হয়।
এদিন কেউ কেউ আগুনের উপর দিয়ে লাফিয়ে পড়ে স্লোগান দেয়, ‘আমার হলুদ তোমার, তোমার লাল আমার'। এই স্লোগান দিয়ে অসুস্থতার পরিবর্তে উষ্ণতা এবং শক্তিকে আহ্বান জানানো হয়।
এছাড়া এই অগ্নি উৎসবে ইরানি ভাষায় ‘ট্রিক অর ট্রিটিংয়’ নামের আরেকটি আয়োজন করা হয়, যেখানে মানুষ ঘরে ঘরে গিয়ে বাদাম এবং বেরি পাই, পানি পান করেন।
এই আনন্দ নওরোজ বসন্তের সূচনা ডেকে আনে। মলিন শীত শেষে বসন্তের আগমন হবে, শিগগিরই, আবার গাছে নতুন পাতা গজাবে।
দিনা/