এবার পাহালগামে জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে এই জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের খোঁজ দিতে পারলে বা জঙ্গি নিধন অভিযানে সাহায্য করার মতো কোনও তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) বিহারের মধুবনীতে পাহালগামের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার নিয়ে, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে কথা বলার পরই তিনি পাহালগাম প্রসঙ্গে তুলে বলেন, ‘সেখানে ২৬ জনের মৃত্যু হয়েছে ,আহত হয়েছে অসংখ্য। তাদের পাশে ১৪০ কোটি দেশবাসী রয়েছে, একথা জানিয়ে দিন। ‘
এসময় দ্ব্যর্থ কন্ঠে তিনি বলেন, 'যারা এই হামলা করেছে, তাদের কল্পনাতীত সাজা দেওয়া হবে। জঙ্গিদের খুঁজে খুঁজে বের করে উচিত শিক্ষা দেওয়া হবে।‘
এরপর চোয়াল শক্ত করে এই প্রধানমন্ত্রী বলেন, 'যেভাবে মেরেছে, তাতে পুরো দেশ ব্যথিত। কোটি কোটি দেশবাসী আজ দুঃখে আছে। যাদের চিকিৎসা চলছে, তারা খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যান, তার চেষ্টা সরকার করছে। এই সন্ত্রাসবাদী হামলায় কেউ ছেলে, কেউ ভাই, কেউ জীবনসঙ্গীকে হারিয়েছেন। তদের মধ্যে কেউ বাংলা বলতেন, কেউ কানাড়া, কেউ ওড়িয়া। কেউ ছিলেন মারাঠি, কেউ গুজরাটি তো কেউ বিহারের। তাদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী সব জায়গায় দুঃখ ও আক্রোশ একই রকম।'
তিনি বলেন, শত্রুরা দেশের আত্মায় হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। তাদের যোগ্য সাজা দেওয়া হবে, এমন সাজা যা তারা কল্পনাও করতে পারছে না। খুঁজে খুঁজে উচিত শিক্ষা দেওয়া হবে।
এদিন তিনি সাফ জানিয়ে দেন, আতঙ্কবাদ বরদাস্ত করবে না কেন্দ্রীয় সরকার । দেশের বিরুদ্ধে আঘার হেনেছে যারা তাদের কাউকে ছাড় দেয়া হবে না। শুধু তাই নয়, এমন ঘৃণ্য অপরাধে যারা মদত দিয়েছে তাদেরও ছেড়ে কথা বলা হবে না। মাটিয়ে মিশিয়ে দেওয়া হবে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি সন্ত্রাসদমন করবেই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
দিনা