ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন? পণ্যের মান ও বৈচিত্র্যকরণে রপ্তানি বাড়বে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে চায় স্কটল্যান্ড বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড পাবনায় ১৩ মাসে ৫৯ খুন, ৭১ ধর্ষণ নদীবন্দরে সতর্কতা, দেশের ১৬ জেলায় ঝড়ের শঙ্কা সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে ইমাম বদলে গেল গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়ম! ভাগ্য নির্ধারণ হবে যেভাবে মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় নিতে চিঠি টানা জয়েও মেক্সিকোর পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচ আগুয়েরে যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট সিন্ডিকেটের কবলে চট্টগ্রাম বন্দর: প্রতিযোগিতা রুখতে সুপরিকল্পিত ‘খেলা’ ২৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেবে উ. কোরিয়া: কিম সৌন্দর্যে অনন্য গোলাপি অলকানন্দা ইবিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দুদকের সুইস-কানাডা মহারণ, বাঁচা-মরার ম্যাচ বসনিয়া-কাতারের ২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি মেক্সিকোর চোখ গ্রুপসেরায়, দ.কোরিয়ার সামনে নকআউট নিশ্চিতের সুযোগ

ভারতীয় হাইকমিশনের কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা পাকিস্তানের

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:২৬ পিএম
ভারতীয় হাইকমিশনের কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা পাকিস্তানের
ইসলামাবাদে অবস্থিত ভারতের হাইকমিশন। ছবি: সংগৃহীত

ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
  
মঙ্গলবার (১৩ মে) পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার কর্মকাণ্ড তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানায় পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘পাকিস্তান সরকার ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

এতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে, ভারতও গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তা ভারতে ‘তার পদমর্যাদার সঙ্গে বেমানান কার্যকলাপে লিপ্ত ছিলেন’ এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়। চার দিনের সামরিক উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ঘটনা ঘটল। সূত্র: দ্য ডন এবং এনডিটিভি

সুলতানা দিনা/

যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩১ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ এএম
যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এটি তার প্রথম বিদেশ সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও পৃথক বিমানে ওমান থেকে পাকিস্তানে পৌঁছান।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানী ইসলামাবাদের কাছে একটি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইরানি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পেজেশকিয়ানের। এ ছাড়া প্রেসিডেন্ট জারদারির সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক পর্যালোচনা করবে এবং বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, জনগণের মধ্যে যোগাযোগ ও আঞ্চলিক সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের নতুন সুযোগ খুঁজবে।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রথম দফার গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে পেজেশকিয়ান এই সফর করছেন।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ১ হাজার ২০০ কোটি ডলারের জব্দ করা তহবিল মুক্ত করবে। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির অনুমতি দিয়েছে। দুই পক্ষ চূড়ান্ত চুক্তির লক্ষ্যে ৬০ দিনের একটি রোডম্যাপেও সম্মত হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের দ্বিতীয় পাকিস্তান সফর। ২০২৫ সালের আগস্টে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের পর তিনি প্রথমবার পাকিস্তান সফর করেছিলেন। সেটিও ছিল ওই সংঘাতের পর তার প্রথম বিদেশ সফর।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে ১৮ জুন স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ সম্পাদনে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই সফর। 

এই সমঝোতা স্মারকের মাধ্যমেই বর্তমানে সুইজারল্যান্ডে চলমান আনুষ্ঠানিক কূটনৈতিক প্রক্রিয়ার সূচনা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরটি ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরের পর চলমান কূটনৈতিক তৎপরতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করারও গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। সূত্র: আল জাজিরা

পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেবে উ. কোরিয়া: কিম

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:২৮ এএম
পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেবে উ. কোরিয়া: কিম
ছবি: খবরের কাগজ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, অনিশ্চিত ও জটিল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলায় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দেশের অবস্থান অনুযায়ী কার্যকরভাবে পদক্ষেপ নেওয়াই একমাত্র পথ। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এ তথ্য জানিয়েছে।

কিম বলেন, আধিপত্যবাদী শক্তিগুলোর ‘গ্যাংস্টারসুলভ’ আকাঙ্ক্ষার কারণে বিশ্বজুড়ে এমন সব অকল্পনীয় ও বিস্ময়কর ঘটনা ঘটছে, যা বিভিন্ন অঞ্চলের সংঘাতকে আরও সহিংস করে তুলছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রক্তপাত বৃদ্ধির জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। গত শনিবার (১৯জুন) থেকে শুরু হওয়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির তিন দিনব্যাপী বৈঠকে এ কথা বলেন কিম।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা ক্রমাগত জোরদার করে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এর একমাত্র উদ্দেশ্য উত্তর কোরিয়ায় হামলা চালানো।

কিম বলেন, ‘পারমাণবিক শক্তিকে ধারাবাহিকভাবে সম্প্রসারণ ও শক্তিশালী করা এবং পারমাণবিক রাষ্ট্র হিসেবে অবস্থান সম্পূর্ণভাবে কার্যকর করা বর্তমান বহুমাত্রিক ও জটিল আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলার সবচেয়ে সঠিক ও একমাত্র উপায়।’

তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে কী ধরনের নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে প্রতিবেদনে কেসিএনএ বিস্তারিত জানায়নি।

এদিকে কিম প্রচলিত অস্ত্রভান্ডার সম্প্রসারণের পাশাপাশি ১০ হাজার টন ধারণক্ষমতার একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার নির্মাণের নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয়েছে।

সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, কিমের এই মন্তব্য আবারও প্রমাণ করে যে পিয়ংইয়ং নিরস্ত্রীকরণ আলোচনার পথ থেকে সরে এসেছে। পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘উত্তর কোরিয়া আবারও স্পষ্ট করে দিল যে নিরস্ত্রীকরণ আলোচনা আর বিবেচনায় নেই। তারা শুধু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় অংশ নিতে চাইবে। সম্পূর্ণ নিরস্ত্রীকরণের পরিবর্তে অস্ত্র হ্রাসের বিষয়টি গুরুত্ব পেতে পারে।’

২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে, যাতে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি ও তা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং তার কর্মসূচি অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক শক্তিগুলোর উদ্বেগ বাড়িয়েছে।সূত্র: ডন

তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:০৬ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:০৬ পিএম
তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আট শীর্ষ নেতাকে বহিষ্কার করেছেন দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ আহমেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, অরূপ বিশ্বাস এবং স্নেহাশিস চক্রবর্তী। দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে নিখিল ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেই শোকজের উত্তর পাওয়ার আগেই কালবিলম্ব না করে দুপুরে তাদের দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়। দলের বিরুদ্ধে গোপন বৈঠক ও বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

তবে এই চরম সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে তৃণমূলের অভ্যন্তরে তৈরি হওয়া এক গভীর সাংগঠনিক ফাটল। গত সোমবার কলকাতার নিউ টাউনের একটি হোটেলে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ে সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন না হওয়ায় জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছিল। ২০২২ সালে সর্বশেষ কমিটি গঠনের পর নতুন কমিটি না হওয়াকে কেন্দ্র করেই এই সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এই বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সেখানে প্রতিনিধিদের সর্বসম্মত ভোটে ৩০ সদস্যের একটি নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। 

বিদ্রোহী এই গোষ্ঠীটি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে প্রবীণ নেতা ও হাওড়ার বিধায়ক অরূপ রায়কে তাদের নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। নতুন এই কমিটিতে সহ-সভাপতি বা ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান ও সন্দীপন সাহাকে। এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে আখরুজ্জামান আনসারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ওই বৈঠক ও কমিটি গঠন করায় ক্ষুব্ধ হন মমতা। তিনি বিদ্রোহীদের সঙ্গে হাত মেলানোর কারণে তার ঘনিষ্ঠ ৮ নেতাকে গতকাল বহিষ্কার করেন। বহিষ্কৃত এই আটজন সিনিয়র নেতা ও বিধায়ক ইতোমধ্যেই বিদ্রোহী নেতা ঋতব্রতের ‘আসল’ তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিজের দিকে টেনে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আগামী দিনে এই তালিকায় আরও নতুন নাম যুক্ত হতে পারে। তিনি জেলা সভাপতি ও জেলা কমিটি গঠনেরও ঘোষণা দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও তারা অবস্থান পরিষ্কার করেছেন। তারা চান ‘দিদি’ মেন্টর বা অভিভাবকের ভূমিকা পালন করুন এবং তাদের পথ দেখান। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড ১ কোটি ৯০ লাখ ব্যারেল তেল রপ্তানির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

এই অর্জনকে ‘সর্বকালীন রেকর্ড’ হিসেবে অভিহিত করে ট্রাম্প লিখেন, ‘তেলের দাম হু হু করে কমছে এবং বিশ্ব এখন অনেক বেশি নিরাপদ স্থানে পরিণত হয়েছে!’ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়াকে নিজের বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন ট্রাম্প।


তবে ট্রাম্পের দেয়া এই পরিসংখ্যান এখন পর্যন্ত স্বতন্ত্র কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। সাধারণত হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট খনিজ তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত কয়েক মাসের যুদ্ধের কারণে এই রুটে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছিল।

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম
রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। ফ্রান্সসহ বেশির ভাগ দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি। সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্সে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে গিয়ে গত কয়েক দিনে দেশটিতে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু মঙ্গলবার এক জরুরি বৈঠকের পর জানান, গত বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহসম্পর্কিত ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের, যাদের মধ্যে বেশির ভাগই তরুণ।

তিনি বলেন, ‘এরা এই সংকটের প্রথম শিকার।’ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দেশজুড়ে জনজীবনে চরম চাপ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ফরাসি আবহাওয়া সংস্থা মেটিও-ফ্রান্স জানিয়েছে, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাতটি ছিল ১৯৪৭ সাল থেকে শুরু হওয়া রেকর্ডের ইতিহাসে সবচেয়ে উষ্ণ রাত। গড় তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৯ সালের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

তীব্র গরমে ফ্রান্সের বহু শহরে তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। বোর্দো ও পোয়াতিয়েরসহ একাধিক শহরে অতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ৫৪টি অঞ্চলে রেড হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই অনুমোদনহীন নদী ও জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাড়ির ভেতরে অচেতন অবস্থায় পাওয়া দুই শিশু এবং বয়স্ক কয়েকজনের মৃত্যুর ঘটনাও তদন্ত করা হচ্ছে, যা তাপপ্রবাহ-সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপজুড়ে চলমান এই তাপপ্রবাহ যুক্তরাজ্য ও স্পেনকেও প্রভাবিত করেছে। যুক্তরাজ্যে ৩৯ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দপ্তর। স্পেনের কিছু এলাকায়ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আল-জাজিরা/এসএন