ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে মৃত্যু উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে ইরাকে গোপন সেল গঠন ইরানের ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি হঠাৎ দেখা নীলমাথা হাঁস সবার আগে শেষ নকআউটে মেক্সিকো বৈঠা যেন তার জীবনের নিয়তি আগের পোশাকে ফিরছে পুলিশ কানাডার উৎসব ম্লান ভয়াবহ চোটে গোলোৎসবের দিন মেসির গোল উদযাপনে বদলের পরামর্শ ২০ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি জার্মানির সামনে আফ্রিকান চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়াতে মরিয়া ইকুয়েডর বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয় বিদায়ের আগে আবেগঘন এক বন্ধনের গল্প বস্টনের মন জয় করেছে টার্টান আর্মি দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো সুইডিশ সমর্থকদের ‘ইয়েলো মার্চ’ রদ্রিকে নিয়ে সমালোচনা ‘অপমানজনক’ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্পেন ৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর জয়ের খোঁজে নেদারল্যান্ডস ফুরফুরে মেজাজে ইংলিশরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ ফিফার কাছে অভিযোগ করবে ইরান ২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

অনমনীয় ইরান: পাল্টা হুমকি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:৪৬ এএম
অনমনীয় ইরান: পাল্টা হুমকি
খবরের কাগজ ইনফোগ্রাফিকস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের যে আহ্বান জানিয়েছিলেন, তার জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত মঙ্গলবার ইরানি নেতাকে আত্মসমর্পণ করতে বলেছিলেন ট্রাম্প। গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, ‘ইরানিরা আত্মসমর্পণ করে না।’ 

উল্টো তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের সঙ্গে ইরানে হামলা চালায়, তাহলে তাদের ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে। ইরান জায়নিস্টদের সঙ্গে সমঝোতা করবে না।’

সংঘাতের ষষ্ঠ দিনে গতকাল ইরানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র তৈরির কারখানাগুলোয় হামলা করা হয়েছে। ‘৫০টিরও বেশি বিমান’ দিয়ে পরিচালিত এই হামলার টার্গেট ছিল ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা। এসব কেন্দ্রের মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল ও উপকরণের কয়েকটি কেন্দ্রও রয়েছে। ইরানের রাজধানীর কাছে খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল তাদের সর্বশেষ হামলা চালিয়েছে।

ইসরায়েলের রাজধানী তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গতকাল ভোরের প্রথম ২ ঘণ্টায় ইরান দুই দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতাহ ওয়ান মিসাইল ব্যবহার করেছে।

সংঘাতের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠানো শুরু করেছে। 

বুধবার (১৮ জুন) ভোরে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানির ট্যাংকার বিমানও ছিল। মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা চালাতে সক্ষম বি টু বোমারু বিমান ভারত মহাসাগরে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এ ছাড়া গত তিন দিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। 

ইরানিরা আত্মসমর্পণ করে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সঙ্গে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণ করেন না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।’ খামেনি বলেন, ইহুদিবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরান জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে।

হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে

ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যেকোনো সামরিক হস্তক্ষেপ সন্দেহাতীতভাবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। তিনি বলেন, ‘ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে দেওয়া শাস্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারও কাছে আত্মসমপর্ণ করবে না। গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, ‘ঘটনাগুলো এমন সময় ঘটেছে, যখন ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় ছিল এবং ইরানের দিক থেকে কোনো সামরিক বা কঠিন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত ছিল না।’ খামেনি বলেন, ‘অবশ্যই, শুরু থেকেই এটা সন্দেহ করা হতো যে জায়নবাদী (ইহুদিবাদী) সরকারের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল এবং আমেরিকার কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যগুলোতে এই সন্দেহই দিন দিন জোরালো হচ্ছিল।’

ইরানে ইসরায়েলি ড্রোন ভূপাতিত

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, গতকাল সকালে ইরানের ইস্ফাহান প্রদেশে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি অত্যাধুনিক হেরমেস ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইডিএফের একজন মুখপাত্র বলেন, ‘অভিযানের সময় বিমানবাহিনীর দূরনিয়ন্ত্রিত একটি ড্রোনকে লক্ষ্য করে সারফেস-টু-এয়ার মিসাইল (ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র) ছোড়া হয়। এতে ড্রোনটি ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি এবং এতে থাকা কোনো তথ্য ফাঁস হওয়ারও আশঙ্কা নেই।’

ইরানের দুটি সেন্ট্রিফিউজ কেন্দ্র আক্রান্ত 

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ইসরায়েলি হামলায় আক্রান্ত হয়েছে। আইএইএ বলছে, তেহরান রিসার্চ সেন্টারের একটি ভবনে হামলা হয়েছে। এখানে অ্যাডভান্সড লেভেলের সেন্ট্রিফিউজ রটরস উৎপাদন ও পরীক্ষা করা হয়। এ ছাড়া কারাজে ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানির (টিইএসএ) দুটি ভবন ধ্বংস হয়েছে। সেখানে সেন্ট্রিফিউজের বিভিন্ন উপকরণ উৎপাদন করা হয়। দুটি স্থাপনাই এর আগে ইরানের পরমাণু চুক্তির আওতায় আইএইএ পর্যবেক্ষণ করেছিল বলে জানিয়েছে। 
সেন্ট্রিফিউজ হলো সেই যন্ত্র, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এই সমৃদ্ধ ইউরেনিয়ামই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নির্দিষ্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্রও বানানো যায়।

ইরানের আত্মরক্ষার অধিকার আছে: এরদোয়ান

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে গতকাল তিনি বলেন, ‘ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষা ইরানের খুবই স্বাভাবিক, বৈধ এবং আইনি অধিকার। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে। ইরানের দাবি, ‘ফাত্তাহ’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, “আইআরজিসি অভিযানের সর্বশেষ পর্যায়কে ‘একটি টার্নিং পয়েন্ট’ হিসেবে বর্ণনা করে বলেছে প্রথম প্রজন্মের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের ‘কাল্পনিক’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সমাপ্তির সূচনা।” ২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েলে হামলার সময় ইরান কয়েক ডজন ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। 

তিন ঘাঁটিতে ৩০টি যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র

গত তিন দিনে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের কয়েকটি মার্কিন ঘাঁটির উদ্দেশে উড়ে গেছে অন্তত ৩০টি যুদ্ধবিমান। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার ২৪-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, কেসি-১৩৫ নামের বিমানগুলো নামে যুদ্ধবিমান হলেও সাধারণত এগুলোকে যুদ্ধে ব্যবহার করা হয় না। এগুলো মূলত ট্যাংকার বিমান; অর্থাৎ অপারেশনে ব্যবহৃত যুদ্ধ ও বোমাবাহী বিমানগুলোতে জ্বালানি তেল সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়। স্পেন, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মার্কিন ঘাঁটিগুলোর উদ্দেশে এ বিমানগুলো উড়ে গেছে। সংঘাতের এই পরিস্থিতিতে মার্কিন ঘাঁটি থেকে তিন দিনে ৩০টি ট্যাংকার যুদ্ধবিমানের ইউরোপের সামরিক ঘাঁটির উদ্দেশে উড়ে যাওয়াকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে মনে করছেন একাধিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক।

ইরানে আবার হামলা শুরু ইসরায়েলের

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড বলেছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, উত্তর-পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে। কিছু সূত্র বলছে, তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে। নিউজ সাইট তাবনাক জানিয়েছে, তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করছে ইসরায়েল।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তাদের বিমানবাহিনী ইরানের ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর’ ধ্বংস করেছে। গতকাল এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘বিমানবাহিনীর যুদ্ধবিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে, ইরানের শাসকের দমনের প্রধান অস্ত্র এটি।’ এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, উত্তর তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানজুড়ে ‘ব্ল্যাক আউট’

ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরান। গত মঙ্গলবার বিকেল থেকেই ইরানের বিস্তীর্ণ অংশে ইন্টারনেট প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ক্রমেই সম্পূর্ণ ‘ব্ল্যাক আউট’-এর দিকে এগিয়ে যাচ্ছে ইরান।

সংবাদমাধ্যম এনবিসির একটি প্রতিবেদন অনুসারে ইসরায়েলি হামলার কারণে নয়, বরং ইরান সরকারের সিদ্ধান্তেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। 

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, ইসরায়েলি সাইবার হামলার প্রতিক্রিয়া হিসেবে আপাতত সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর আগেও ২০১৯ সালে ইরানে দেশজুড়ে বিক্ষোভের সময় শেষ বার ছয় দিনের ‘ব্ল্যাক আউট’ কার্যকর করা হয়েছিল। 

উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে ইরাকে গোপন সেল গঠন ইরানের

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৩৪ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৩৫ এএম
উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে ইরাকে গোপন সেল গঠন ইরানের
ইসরায়েলি হামলার পর গতকাল দক্ষিণ লেবাননের মারজায়ুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাকে গোপন সশস্ত্র সেল গঠন করে উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। আটজন ইরাকি সামরিক, নিরাপত্তা ও মিলিশিয়া সূত্রের বরাতে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে মে মাসের মধ্যে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অন্তত সাতটি ড্রোন হামলা চালানো হয়। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি প্রচলিত ইরানপন্থি মিলিশিয়া কাঠামো এড়িয়ে নতুন গোপন সেলগুলো সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা করছে, যাতে হামলার দায় এড়ানো এবং নজরদারি কমানো সম্ভব হয়। তিনটি বা চারটি ছোট সেলে বিভক্ত এসব ইউনিটে প্রায় ১০ জন করে অভিজ্ঞ ইরাকি শিয়া যোদ্ধা রয়েছে।

তারা ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত বসরা ও সামাওয়ার মরুভূমি এলাকা থেকে ড্রোন হামলা চালায় বলে তিনটি সূত্র জানিয়েছে। ইরাকি সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এসব যোদ্ধার অনেকেই আগে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ জোটের অংশ ছিলেন। নতুন সেলগুলো সরাসরি আইআরজিসির কাছে জবাবদিহি করে।

মিলিশিয়া কমান্ডারদের মতে, ইরান-সমর্থিত আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়া এবং নিজেদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা কমে যাওয়ায় আইআরজিসি নতুন কৌশল হিসেবে এ ধরনের ছোট ও গোপন ইউনিট গঠন করছে। ইরাকের অবসরপ্রাপ্ত সেনা জেনারেল জাসিম আল-বাহাদলি এবং শিয়া জোটের দুই আইনপ্রণেতা বলেন, ইরাকের কিছু শক্তিশালী শিয়া গোষ্ঠী নিরস্ত্রীকরণ এবং অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেওয়ায় আইআরজিসি সরাসরি নিয়ন্ত্রিত সেল গঠন করেছে।

চলতি মাসে ইরানপন্থি দুটি প্রভাবশালী গোষ্ঠী—আসাইব আহল আল-হক ও ইমাম আলী ব্রিগেড—যুক্তরাষ্ট্রের চাপের মুখে অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেয়। বাহাদলি বলেন, নতুন সেলগুলো আকারে ছোট হলেও মতাদর্শগতভাবে বেশি কঠোর এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে ইরান এখন কম ব্যয়ে বেশি কার্যকর ও বিশ্বস্ত বাহিনীর ওপর নির্ভর করছে। গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা যুদ্ধ অবসানে একটি অন্তর্বর্তী চুক্তিতে সই করলেও ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, ‘প্রতিরোধ গোষ্ঠীগুলোর’ প্রতি তেহরানের সমর্থন আলোচনার বিষয় নয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরাক সরকারকে ইরানের অস্থিতিশীল কর্মকাণ্ডের সব উপকরণ, বিশেষ করে আইআরজিসি ও ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

গত সোমবার ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও মার্কিন দূত টম ব্যারাকের বৈঠকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, ইরাকের ভূখণ্ড যেন কোনো পক্ষ আঞ্চলিক শান্তি বিঘ্নিত করার জন্য ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের সময় নতুন নামে আবির্ভূত হওয়া এসব গোষ্ঠী কুয়েতে তিনটি, সৌদি আরবে দুটি এবং সংযুক্ত আরব আমিরাতে দুটি ড্রোন হামলা চালায়। গোয়েন্দা তথ্য, যোগাযোগ পর্যবেক্ষণ এবং উৎক্ষেপণস্থল থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে ইরাকি নিরাপত্তা সূত্রগুলো এ তথ্য দিয়েছে।

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সামরিক টার্মিনাল হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বলে দাবি করা হয়েছে। সৌদি আরব ও আমিরাতের দিকে ছোড়া ড্রোনগুলো প্রতিহত করা হয় বলে সূত্রগুলো জানিয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

ইরাকি কর্মকর্তাদের মতে, নতুন সেলগুলোর মাধ্যমে আইআরজিসি হামলার দায় অস্বীকার করার সুযোগ পাচ্ছে এবং বাগদাদের ওপর যুক্তরাষ্ট্রের চাপও কমানোর চেষ্টা করছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এপ্রিল মাসে ইরাকি রাষ্ট্রদূতদের তলব করে হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল।

ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ঘটনায় ব্যবহৃত ড্রোন হামলার সঙ্গে এসব নতুন গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। একই দিনে সৌদি আরবও ইরাক থেকে নিক্ষেপ করা তিনটি ড্রোন ভূপাতিত করার কথা জানায়।

প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ওই হামলাগুলোকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে উল্লেখ করে কুয়েত ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যৌথ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কে তার মুখপাত্র সাবাহ আল-নুমান কোনো মন্তব্য করেননি। সূত্র: রয়টার্স

ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৩২ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৩৪ এএম
ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি
ছবি: ইসরায়েল গত বৃহস্পতিবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ারে ব্যাপক হামলা চালায়তে সম্মত

লেবাননে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর পরিস্থিতি সামাল দিতে গতকাল শুক্রবার (১৯ জুন) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। একই সময়ে লেবাননের নতুন সহিংসতার কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়েছে, যা হরমুজ প্রণালীতে বৈশ্বিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছিল।

লেবাননের স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টার কিছু আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ওই সময় থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আজকের গোলাগুলি বিনিময়ের পর আমরা বুঝতে পেরেছি, ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সহায়তায় এই সমঝোতা চূড়ান্ত করেন।

এর আগে লেবাননে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়। এতে হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সময়সূচি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়।

লেবাননের সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত হন। অন্যদিকে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়।

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন হিজবুল্লাহকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লেবাননে তার কর্মকাণ্ড সংযত করার জন্য সতর্ক করেন।

গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেন, আমেরিকাই তার একমাত্র অবশিষ্ট বন্ধু এবং হত্যার মাধ্যমে সমস্যার সমাধান হবে না।

বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ওপর বড় প্রভাব ফেলতে পারে। কারণ লেবাননে যুদ্ধ বন্ধ করা ওই বিস্তৃত চুক্তির অন্যতম শর্ত।

হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেন, ইরান তাদেরকে জানিয়েছে, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি আলোচনা প্রসঙ্গ উল্লেখ না করলেও বলেন, লেবাননে ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী এবং তেহরান নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সূত্র: রয়টার্স ও দ্যা টেলিগ্রাফ

ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা
ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল। দুই পক্ষের মধ্যকার এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

 শুক্রবার (১৯ জুন) মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়েছে।

সর্বশেষ হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

একই সময়ে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহর অবকাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে লেবানন কর্তৃপক্ষ এটিকে চলমান সংঘাতের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছে।

এদিকে লেবাননের পরিস্থিতির কারণে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র-ইরানের গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি আপাতত স্থগিত হলেও আলোচনার প্রস্তুতি অব্যাহত রয়েছে।

এসএন/

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন।  এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কিশোরীদের সহায়তায় চলমান অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জানান।

দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র টেকসই সমাধান।

অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এসএন/

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ০২:৪২ পিএম
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬
ছবি: সংগৃহীত

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে যে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই হামলা এখনও অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানায় যে, তাদের বাহিনী গত রাতে দক্ষিণ লেবানন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে হিজবুল্লাহ ওই এলাকায় তীব্র লড়াইয়ের কথা জানিয়েছে, যা মূলত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া নতুন চুক্তিটিকে হুমকির মুখে ফেলছে।

লেবাননে এই চলমান লড়াই নতুন স্বাক্ষরিত চুক্তিটিকে ভেস্তে দিতে পারে। কারণ এই চুক্তিতে লেবাননসহ "সব ফ্রন্টে" সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। একই সঙ্গে চুক্তিতে লেবাননের "আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব" নিশ্চিত করার কথা বলা হয়েছে।

চলতি বছরের শেষের দিকে নির্বাচনের মুখোমুখি হতে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবাননেই অবস্থান করবে।

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার তার সুইজারল্যান্ড সফর স্থগিত করেন, যেখানে আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য তার যাওয়ার কথা ছিল। হোয়াইট হাউস এর পেছনে লজিস্টিক বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনার সমস্যার কথা উল্লেখ করলেও, এই ঘোষণাটি মূলত আল-মায়াদিন (হিজবুল্লাহর রাজনৈতিক মিত্র একটি প্যান-আরব স্যাটেলাইট চ্যানেল)-এর একটি রিপোর্টের পর আসে। ওই রিপোর্টে বলা হয়েছিল, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে ইরান সুইজারল্যান্ডে তাদের প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে প্যালেস অব ভার্সাই-এ নৈশভোজের সময় ইরানের সঙ্গে এই প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

চুক্তি স্বাক্ষরের পর ভ্যান্স ইসরায়েলকে একটি স্পষ্ট ও কড়া সতর্কবার্তা দিয়ে বলেন যে, ট্রাম্পই হচ্ছেন ‘এই মুহূর্তে সমগ্র বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল।’ সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/