মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটনের কাছে বেইজিংয়ের বিরুদ্ধে জয় লাভের ‘অবিশ্বাস্য উপায়’ আছে। সেগুলো ব্যবহার করে তিনি চাইলেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে ‘ধ্বংস’ করতে পারেন। তবে, সেই পদক্ষেপ না নিয়ে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ‘দুর্দান্ত’ সম্পর্ক বজায় রাখবে।
ট্রাম্পের ভারতকে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকির সময়সীমার একদিন আগে এই বিবৃতিটি এসেছে।
ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক থাকবে... তাদের কিছু কার্ড আছে। কিন্তু আমাদের অবিশ্বাস্য কার্ড আছে, কিন্তু আমি সেই কার্ড খেলতে চাই না। যদি আমি সেই কার্ড খেলি, তাহলে তা চীনকে ধ্বংস করে ফেলবে। আমি সেই কার্ড খেলতে যাচ্ছি না।
ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউংয়ের সঙ্গে বৈঠকের আগে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বক্তৃতাকালে ট্রাম্প এসব কথা বলেন। তবে মার্কিন নেতা স্পষ্ট করে বলেননি যে, তিনি অর্থনৈতিক, রাজনৈতিক, নাকি কৌশলগত হাতিয়ারের কথা বলছেন।
এরপর, তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে তার সাম্প্রতিক কথোপকথনের কথা উল্লেখ করে তিনি জানান, এ বছরের শেষের দিকে তিনি বেইজিং ভ্রমণের কথা বিবেচনা করছেন।
ট্রাম্প বলে, ‘সম্ভবত এ বছরের মধ্যে বা খুব শিগগিরই, আমরা চীন যাব, চীন আমাকে আমন্ত্রণ জানিয়েছে।’
এর আগেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে, নইলে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে।’ গত সোমবার সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
দুর্লভ খনিজ উপাদানের বিষয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশই চীনের দখলে। এসব উপাদান স্মার্টফোন, সেমিকন্ডাক্টর চিপসহ বহু গুরুত্বপূর্ণ মতো প্রযুক্তিপণ্য নির্মাণের ক্ষেত্রে অপরিহার্য ।
সুলতানা দিনা/