সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বহুল-কাঙ্ক্ষিত নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। চিকিৎসা শাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এবারের প্রথম বিজয়ীর নাম জানা যাবে।
সুইডেনের রাজধানী স্টকহোম থেকে সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে এবারের নোবেল পুরস্কার বিজয়ীর প্রথম নাম।
চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি, শান্তি— ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্টকহোম থেকে ঘোষণা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। শুধু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে।
নোবেল পুরস্কার ২০২৫: সম্পূর্ণ সময়সূচী
চিকিৎসা: ৬ অক্টোবর (সোমবার), ১১.৩০ সিইএসটি (বিকাল ৩.৩০ মিনিট বাংলাদেশ সময়)। ওয়ালেনবার্গসালেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে নোবেল সমাবেশ থেকে ঘোষণা করা হয়েছে।
পদার্থবিদ্যা: ৭ অক্টোবর (মঙ্গলবার), ১১.৪৫ সিইএসটি (বিকাল ৩.৪৫ মিনিট বাংলাদেশ সময়)। স্টকহোমের রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস থেকে ঘোষণা করা হয়েছে।
রসায়ন: ৮ অক্টোবর (বুধবার), ১১.৪৫ সিইএসটি (বিকাল ৩.৪৫ মিনিট বাংলাদেশ সময়)। স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সে থেকে ঘোষণা করা হয়েছে।
সাহিত্য: ৯ অক্টোবর (বৃহস্পতিবার), ১৩.০০ সিইএসটি (বিকাল ৫.০০ মিনিট বাংলাদেশ সময়)। সুইডিশ একাডেমি, স্টকহোম থেকে ঘোষণা করা হয়েছে।
শান্তি: ১০ অক্টোবর (শুক্রবার), ১১.০০ সিইএসটি (বিকাল ৩.০০ মিনিট বাংলাদেশ সময়)। নরওয়েজিয়ান নোবেল কমিটি, নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট, অসলো থেকে ঘোষণা করা হয়েছে।
অর্থনীতি বিজ্ঞান: ১৩ অক্টোবর (সোমবার), ১১.৪৫ সিইএসটি (বিকাল ৩.৪৫ মিনিট বাংলাদেশ সময়)। স্টকহোমের রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সে থেকে ঘোষণা করা হয়েছে।
পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক এ পুরস্কার দেওয়া হচ্ছে।
সুলতানা দিনা/