বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (ক্যাব) কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষা আইবিএর মাধ্যমে নেওয়া হয়।
শনিবার (১ মার্চ) রাজধানীর ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোয় ২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া বন্ধ থাকে।
শনিবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ১ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওই পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ মনে করে একটি মহল বিশেষ উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দুটি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন বহনকারী গাড়িগুলো অবরুদ্ধ করে রাখে এবং প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায়।




