পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে গত দুই দিনে (২৮-২৯ মার্চ) রাজধানী ছেড়েছেন প্রায় ৪১ লাখের মতো মোবাইল সিম ব্যবহারকারী।
রবিবার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
বিবরণীর তথ্যানুযায়ী, ২৮ মার্চ রাত ১২টার পর থেকে ২৪ ঘণ্টায় ঢাকা থেকে বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি মোবাইল সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী।
শনিবার ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি মোবাইল সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪টি মোবাইল সিম ব্যবহারকারী।
তবে একজন একাধিক সিম ব্যবহার করে থাকতে পারেন। এ কারণে সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এ ছাড়া শিশুসহ এমন অনেকেই রাজধানী ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না।
সালমান/