ঈদযাত্রায় সাত দিনে যমুনা সেতু দিয়ে দুই লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা। এদিকে গত ২৮ মার্চ একদিনে সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে।
সোমবার (৩১ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ মার্চ যমুনা সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ১২ লাখ ৭ হাজার ১০০ টাকা। ঢাকাগামী ১২ হাজার যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।
গত ২৫ মার্চ ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
গত ২৬ মার্চ সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
গত ২৭ মার্চ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে এক কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
গত ২৮ মার্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
গত ২৯ মার্চ সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
ঈদযাত্রার শেষ দিন রবিবার যমুনা সেতু দিয়ে ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২১ হাজার ১২৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১০ হাজার ৩৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৮ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা।
যমুনা সেতু সাইট আফিসের প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করে। এর মধ্যে দুই পাশে দুটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়।’
তিনি আরও বলেন, ‘ঈদযাত্রায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী চার লেন খুলে দেওয়ায় এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা চার লেনের সুবিধা পেয়েছে। যার ফলে যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরেছে। এবার আমাদের প্রস্তুতি ছিল ব্যাপক। ঈদ পরবর্তী সময়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। কোনো রকম সংকট হবে বলে মনে করি না।’
জুয়েল/সালমান/