এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছরের প্রায় অর্ধেক। গত বছর এসএসসির পরীক্ষার পাশে হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। অর্ধেক কমে দাড়য়েছে ৩ হাজার ১১৪ টি। গত বছর ৬ হাজার ১৪৫ জনে জিপিএ-৫ পেয়েছিল।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সিদ্দিকীর
ঘোষিত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে ফল প্রকাশের সময়ে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের পরীক্ষা
নিয়ন্ত্রক প্রফেসর জি, এম, শহীদুল ইসলামসহ বোর্ড কর্মকর্তারা।
তিনি জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। আর পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। আর বহিষ্কার হয়েছে ২৮ জন। বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৫০২ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১৭ টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এ ছাড়া কেন্দ্র ছিল ১৯৪ টি। তবে পাশের হারের সাথে সাথে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা
কমেছে।
পাশের হার কমার বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থার প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য বিগত বছরের মত অতিরিক্ত নম্বর প্রদান কিংবা অতিরিক্ত পাশে হার দেখানো হয়নি। ছেলে মেয়েরা পরীক্ষার খাতায় যা লিখেছে সেই অনুযায়ী নশ্বর দেওয়া হয়েছে। ফলে পাশের হারও কমেছে।
মেহেদী/