জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় রদবদল হয়েছে। বুধবার (১৩ আগস্ট) এনবিআর কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুরের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ জন কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে।
একই দিনে এনবিআরের কর প্রশাসন-১ শাখার প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হুসেনের সই করা আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯ জন কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে।
কমিশনারদের মধ্যে যাদের বদলি ও পদায়ন করা হয়েছে তারা হলেন ঢাকা কাস্টম হাউসে কর্মরত কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে বদলি করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে বদলি করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমকে ঢাকা পূর্বে বদলি করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার সৈয়দ আতিকুর রহমানকে বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর ঢাকায় বদলি করা হয়েছে। বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর ঢাকার কমিশনার মোহাম্মদ মাহমুদুর হাসানকে বদলি করা হয়েছে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট ঢাকায়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (পূর্ব) কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীনকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনায় বদলি করা হয়েছে।
এ ছাড়া সদ্য চলতি দায়িত্বে পদোন্নতিপ্রাপ্ত চার কমিশনার মো. বশীর আহমেদ, মোহাম্মদ হাসমত আলী, কাজী ফরিদ উদ্দিন ও মোহা মসিউর রহমানকে যথাক্রমে এনবিআরে গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ; কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এবং ঢাকা কাস্টম হাউসে পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নকৃত ১৯ কর কমিশনার হলেন মো. শামীমুর রহমান, মো. শাহ্ আলী, এম এম জিল্লুর রহমান, এস এম আবুল কালাম আজাদ, বিপ্লব কান্তি দাস, মো. আবু সাইদ সোহেল, মো. নজরুল আলাম চৌধুরী, মু. মুহিতুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান, সাইফুল আলম, মো. মাসুদ রানা, ফরিদ আহেমদ, মো. মনিরুজ্জামান, মো. রওশন আখতার, মো. রবিউল হাসান প্রধান, মো. মাহমুদুল হাছান ভূঁইয়া, ড. মো. কাওসার আলী, মুহাম্মদ মুঈনুল ইসলাম ও শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান।
এর আগে মঙ্গলবার কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে ৭৩ উপ-কর কমিশনারকে বদলি এবং পদায়ন করা হয়। একই দিন আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১-এর ৮৭ জন সহকারী কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়।