ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- মৃত ওই মেয়ে শিশুর বয়স ১০ বছর। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭২, চট্টগ্রামে ৭৯, ঢাকা বিভাগে ৫৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩, খুলনায় ৪৬, ময়মনসিংহে ১২, রাজশাহী ৪২, রংপুর ৩ ও সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫৫ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ২৭ হাজার ২৩৬ জন ছাড়পত্র পেয়েছেন।
এদিকে চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১১৫ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১ এবং আগস্টে ৩২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রিফাত/