আওয়ামী লীগ শাসনামলের 'ফ্যাসিবাদী' শাসনব্যবস্থা, গুম, খুন ও লুটপাট নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয়। এই আয়োজনে সহযোগিতা করবে শিল্পকলা একাডেমি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে দেখানো হবে এই প্রামাণ্যচিত্র। এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, পল্লবীর হারুন মোল্লার মাঠ, উত্তরা ৩নং সেক্টর মুক্তমঞ্চ, উত্তরা জমজম টাওয়ার, মোহাম্মদপুরের টাউন হল মাঠ, হাতিরঝিল এম্ফিথিয়েটার ও হাতিরঝিলের রামপুরা প্রান্তে উলন মন্দিরের সামনে প্রদর্শিত হবে এই প্রামাণ্যচিত্র।
জয়ন্ত/মেহেদী/