পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে আবাসন খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
বুধবার (২৪ ডিসেম্বর) রিহ্যাবের আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আবাসন খাতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দেশের স্বার্থ দেখা দরকার। নির্মাণের মধ্যে সুন্দর শহর গড়ে তুলতে হবে। পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে হবে। আপনাদের মেধা আছে, দক্ষতা আছে, তা কাজে লাগাতে হবে।
রিহাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান ফেরদৌসি বেগম।
রাজধানীর শেরে বাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রিহাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সিনিয়র সভাপতি মোহাম্মদ আখতার বিশ্বাসসহ অন্যরা।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘অনেক চড়াই উৎরাই পার হয়ে এ পর্যায়ে আসা সম্ভব হয়েছে। আবাসন গড়ার ক্ষেত্রে আমাদেরও দায়বদ্ধতা আছে। ড্যাব সংশোধন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এটাই শেষ কথা নয়। আরও ভালো কিছু করার আছে। আবাসন গড়ার ক্ষেত্রে আমরা একটা নিয়মে যাচ্ছি। আশাকরি আপনারা তা মেনে নেবেন। ভবিষ্যতে নিয়ম মেনে কাজ করব এই শপথ করি। শুধু আবাসন নয়, অনেক দামি দামি হোটেল হচ্ছে। তা যেন নিয়ম মেনে করা হয়।’
জাহাঙ্গীর আলম/অমিয়/