ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি

জেলায় জেলায় অভিযান জেল-জরিমানা-জ্বালানি তেল জব্দ

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ এএম
আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ এএম
জেলায় জেলায় অভিযান জেল-জরিমানা-জ্বালানি তেল জব্দ
ছবি: খবরের কাগজ

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে গত সোমবার ও মঙ্গলবার (৩১ মার্চ) বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রকৃত কৃষক ও চালকদের জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি জেলায় ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- 

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে দুপুরে কেশব রায়কে ২৭ লিটার পেট্রলসহ আটক করা হয়। তিনি উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের কুমারগারী এলাকার সুভাষ রায়ের ছেলে।

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার একটি ওয়ার্কশপ থেকে ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর ১২টার দিকে আজাদ মোড় এলাকায় আব্দুস সালামের মালিকানাধীন ওয়ার্কশপে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় ওয়ার্কশপের মালিক পলাতক রয়েছেন। 

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুস সালামের ওয়ার্কশপে অভিযান পরিচালনা করেন ঘোড়ারঘাটের ইউএনও। এ সময় ওয়ার্কশপে অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুস সালাম পালিয়ে যান। এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিল।

ইউএনও জানান, ব্যবসায়ী আব্দুস সালামের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা ডিজেল সরকার নির্ধারিত দামে ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো পেট্রল-অকটেন’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার থেকে এই নীতি কার্যকর করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) বৈধ কাগজপত্রধারী চালকদের দেওয়া হয় ফুয়েল কার্ড।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে জেলা সদর ও পৌরসভার পেট্রল-অকটেন ব্যবহারকারীদের জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত দুটি বুথে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখে ফুয়েল কার্ড প্রদান হয়। সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একই নিয়মে ফুয়েল কার্ড দেওয়া হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, পেট্রল ও অকটেনের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে মোটরসাইকেল মালিক-চালকদের জন্য ফুয়েল কার্ড চালু করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নিবন্ধনের এক সেট ফটোকপি ও একটি পাসপোর্ট আকারের ছবি জমা দিলে তারা বিনামূল্যে একটি ফুয়েল কার্ড পাবেন।

ফুয়েল কার্ড প্রদানকে চালকরা ইতিবাচক হিসেবে দেখলেও দীর্ঘ সময়ের অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করছেন।

আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কালা বিবির দীঘি ও মেডিকেল মোড় বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ‘বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে ধাপে ধাপে আমরা প্রত্যেকটি বাজার ও এলাকায় অভিযান পরিচালনা করব। যারা মজুত করে বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

গাইবান্ধা: ফিলিং স্টেশনে পেট্রল না পেয়ে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলের চালকরা। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে মোটরসাইকেলের চালকরা অবরোধ তুলে নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আর রহমান ফিলিং স্টেশনে পেট্রল নেওয়ার জন্য মোটরসাইকেলের চালকরা গতকাল সকাল থেকে অপেক্ষা করতে থাকেন। 

পরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, মেশিন বিকল হয়ে গেছে। এ খবর শুনে স্টেশনের সামনের আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন মোটরসাইকেলচালকরা। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর হস্তক্ষেপের পর চালকরা অবরোধ তুলে নেন।

মোটরসাইকেলের একাধিক চালক অভিযোগ করে বলেন, ‘ফিলিং স্টেশনে অনেক পেট্রল রয়েছে। পেট্রল থেকেই দীর্ঘ সময় ধরে তারা সরবরাহ করছে না। পরে আমরা সড়ক অবরোধ করি। ঈদের পর যানবাহনের প্রয়োজন পড়ে বেশি। কিন্তু পেট্রল না থাকায় তাদের চলাচলে সমস্যা হচ্ছে। অনেকেই জরুরি কাজে বের হয়ে বিপাকে পড়ছেন।’

এসব বিষয়ে আর রহমান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জুয়েল মিয়া বলেন, গতকাল হঠাৎ পাম্পের ফুয়েল ডিসপেনসার (ফিলিং স্টেশন মেশিন) দুটি বিকল হয়ে যায়। তাই যানবাহনে তেল সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। এখন একটি মেশিনে তেল দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ: সেচ মৌসুমে ভর্তুকি মূল্যে ডিজেল ও অন্যান্য জ্বালানিপ্রাপ্তি নিশ্চিত করতে গোপালগঞ্জে কৃষকদের মাঝে ‘ফুয়েল কার্ড’ দেওয়ার কথা থাকলেও তা বিতরণ করা হয়নি। এদিকে গোপালগঞ্জের ২১টি ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা থাকলেও নীতিগত সিদ্ধান্ত না হওয়ায় এখন পর্যন্ত গোপালগঞ্জে কোনো ফুয়েল কার্ড বিতরণ করা হয়নি। বিষয়টি নিয়ে আবারও আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে গোপালগঞ্জের ৫টি উপজেলার ২১টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ ও জবাবদিহি নিশ্চিতে তারা দায়িত্ব পালন করবেন।

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করা সাড়ে সাত হাজার লিটার ডিজেল জব্দ করেছে বিজিবি ও পুলিশ। গত সোমবার রাত আড়াইটার সময় ‘রাহিম এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। তবে এই চাঞ্চল্যকর ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের অসহযোগিতা ও দায়িত্বহীনতা নিয়ে জনমনে চরম ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে. গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে রাহিম এন্টারপ্রাইজে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। সেখানে পাম্পের দৈনিক বরাদ্দের চেয়েও অনেক বেশি পরিমাণ তেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর বিজিবি সদস্যরা সারা রাত ওই তেলের স্তূপ পাহারা দিয়ে রাখেন। 

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতি লিটার ডিজেল ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি করে আসছিল।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, রাতেই বিষয়টি প্রশাসনকে জানানোর জন্য ইউএনওকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। সকালে বিস্তারিত জানানোর পরেও তিনি রহস্যজনক কারণে ঘটনাস্থলে উপস্থিত হননি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো শক্ত পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জনরোষ ও চাপের মুখে পড়ে গতকাল সকাল থেকে ওই ডিপো মালিক প্রত্যেক কৃষককে ৫ লিটার করে ডিজেল দিতে বাধ্য হন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে দ্বিতীয় দিনের মতো ‘ফুয়েল কার্ড’ বিতরণ করছে জেলা প্রশাসন। 

গতকাল সকাল ৯টা থেকে জেলার চারটি উপজেলা পরিষদে একযোগে এ কার্যক্রম শুরু হয়। ভোর থেকেই নিজ নিজ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিড় জমায় সাধারণ মানুষ। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা যায় তাদের।
এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহ করতে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে এবং চাহিদা অনুযায়ী তেল প্রদান করা হবে। তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষি কাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা বিক্রি করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান জানান, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হলে তেলপাম্পে বিশৃঙ্খলা কমবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে। এতে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:১০ পিএম
৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।ন ছবি: সংগৃহীত

সারাদেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সভায় অংশ নেন চট্টগ্রাম বোর্ড, মাদ্রাসা ও কাৃরিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সালের এক আইনি জটিলতায় ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া আটকে আছে। তবে আগামী ২ জুলাই আপিল বিভাগে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তার প্রত্যাশা, ওই দিন কাঙ্ক্ষিত রায় পাওয়ার মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণের জট খুলবে।

সভায় মন্ত্রী বলেন, ‘২০০৬ সালে আমরা নকলের কবর দিয়েছি। তবে এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে। তাই পরীক্ষাকেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।’

মন্ত্রী উল্লেখ করেন, এমপিওভুক্তির বিশাল ব্যাকলগ পূরণে আরও ৭৭ হাজার শিক্ষক প্রয়োজন।

শিক্ষাব্যবস্থায় অসহযোগিতার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার জায়গায় জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা রয়েছে, যারা আমাদের শিক্ষার উন্নয়নে সহযোগী হতে চাইছে না।’

অন্তরা/

নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
নাশকতার পরিকল্পনা ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুযোগ পেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে হোসাইনী দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার জানান, নিষিদ্ধ দলটির নেতারা বা কর্মীরা যেন কোনো নাশকতা করতে না পারে তাই তিন দিনের বিশেষ নিরাপত্তা নিয়েছিল ডিএমপি। বিভিন্ন মেস ও হোটেলে তল্লাশি করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বিপদে ফেলতে চায় তারা।

তিনি জানান, এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধানমণ্ডি ৩২, গুলিস্তানসহ সারা ঢাকায়।

ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ছিল। ককটেল ফুটিয়েছে তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

এ সময় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। 

একই সঙ্গে তাজিয়া মিছিলে ধারালো বস্তু না আনা এবং মিছিলের দিন কিছু রোড ডাইভারশনের কারণে এড়িয়ে চলার অনুরোধ জানান মোসলেহ উদ্দিন আহমদ।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অমিয়/

‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:৫০ পিএম
‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত নেবে আদালত’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি তারা সিম্বোলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক না। আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না- এটা পরিষ্কার করা দরকার যে, সেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারা মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না, সেটা বিচারের পর নির্ধারিত হবে।’ 

যেটা হয়েছে, ওই পর্যন্ত তারা বিচারাধীন থাকবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনও কর্মসূচি নিয়ে নামতে চায়, সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে। সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন।

ডা. জাহেদ বলেন, ‘আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে। আমরা বলি না ‘চোরের মায়ের বড় গলা’, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই। নৈতিক সাহস যদি না থাকে কিছু লুটপাটকারী, মাফিয়া, চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না।’

রিফাত/

বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:২৯ এএম
বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন তারিখ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এসব এলাকা ও এ সময়ের জন্য এই কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতাভুক্ত হবেন।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ অনুযায়ী অপরাধগুলোর ক্ষেত্রে তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

অন্তরা/

আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:০৯ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১১:১৩ এএম
আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। এ মিছিলে নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরী (২৬ জুন ২০২৬ খ্রি.) পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত তাজিয়া মিছিলে কিছু ব্যক্তিবর্গ দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্রবিশেষে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে, যা ধর্মপ্রাণ ও সম্মানিত নগরবাসীর মনে আতংক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ।

আরও বলা হয়, তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আরও উল্লেখ করা হয়, এই আদেশ তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বহাল থাকবে।

অন্তরা/