ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশ্বাস দিলেন মির্জা ফখরুল কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপদ: এরদোয়ান সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম কাস্টমসের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ থাকছে প্রথমবার মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ড বিরোধী: আইনমন্ত্রী বাংলা কিউআর: ক্যাশলেস বাংলাদেশের পথে নতুন বিপ্লব ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা বিছানা নাপাক হলে ঐ ঘরে নামাজ পড়া যাবে কি? পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি বরাদ্দ অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত
Nagad desktop

নিজেদের পছন্দসই দলকে পৃষ্ঠপোষকতা করছে সরকার: জি এম কাদের

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম
নিজেদের পছন্দসই দলকে পৃষ্ঠপোষকতা করছে সরকার: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের পক্ষের লোক ও দলকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন বলে মন্তব্য করেন জি এম কাদের। তার মতে, নির্বাচন আয়োজন করতে সরকার নিরপেক্ষ অবস্থানে নেই। 

তিনি বলেন, ‘নিজেদের কিছু ফেভারিট মানুষ এবং দলকে তারা (সরকার) বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন। সরকারে তারা না থাকার পরেও সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন এবং তারা এভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই। এখানে নির্বাচনের নামে প্রহসন হবে। সংস্কারের নামে তারা যা করছেন তার প্রধান উদ্দেশ্য হলো বেশি দিন করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধি করা, নিজেদের দলকে শক্তিশালী করা।’ 

বুধবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর কচুক্ষেতে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার ঘটনার পরে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এখনই ক্ষমতা ছেড়ে দেওয়া। এতে দেশের মানুষ ‘রক্ষা পাবে’ বলে মন্তব্য করেন তিনি। 

জি এম কাদের বলেন, ‘এখন পুলিশ অকার্যকর। ওনারা পুলিশকে কার্যকর করার কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে আগুনের মুখে ঢেলে দিচ্ছেন। আমরা কেউ এখানে সেইফ না। এখন ওনারা যেহেতু এখন পারছেন না, ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষের একটু রক্ষা পায়।’ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘একমাত্র আল্লাহর ওপর ভরসা করে মানুষ এখানে বেঁচে আছে। এ অবস্থায় আমি মনে করি, সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে যখন ব্যর্থ হচ্ছেন এবং হয়েই যাচ্ছেন। পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে যাচ্ছেন। মনোবল শূন্য পুলিশ, ঢালাওভাবে তাদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে নানা মামলা মোকাদ্দমা দিয়ে, ট্রান্সফার করে তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ নিজেরাই বুঝতে পারছে না কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ।’

সরকারের নানা সংস্কার কমিটিতে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে ‘কোনোরকম ধারণা’ নেই বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, ‘তারা রাষ্ট্র পরিচালনা কীভাবে হয়, বাংলাদেশের রাজনীতি কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বাস্তব কোনো অভিজ্ঞতা নেই। তারা যেসব প্রপোজাল দেবেন, সেগুলো বাস্তবসম্মত হবে না। এই সরকারের অধীনে রিফর্মস (রাষ্ট্র পুনর্গঠন) সঠিক হবে না। আমরা মনে করি, ওনারা যত তাড়াতাড়ি চলে যায় জাতির জন্য তত মঙ্গল।’ 

উদারপন্থী বিভিন্ন রাজনৈতিক দলকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে রাজনীতি থেকে নির্বাসনের পায়তারা চলছে বলেও মন্তব্য করেন জি এম কাদের। তার ভাষ্যে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বাদ দেওয়া সম্ভব না। 

জয়ন্ত সাহা/মাহফুজ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৫২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৭:৫৭ এএম
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা
ছবি: খবরের কাগজ

মহান স্বাধীনতার ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী তাঁতীদল।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ৩টায় রাজধানীর তোপখানা শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু।

তিনি বলেন, ‘১৯৭১ সালে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়ার মধ্যেই আজকের নতুন বাংলাদেশের ভাবনা ছিল। তিনি মেজর থাকাকালীন স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের পতাকা, মানচিত্র ও ভূখণ্ডসহ একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেন।’

টিপু বলেন, ‘মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। তিনি জনশক্তি রপ্তানি, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন। দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্যে তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র লালন করে আসছে। মধ্যে স্বৈরাচার ও ফ্যাসিবাদ হিংস্র হায়েনার মতো গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করেছে। বর্তমানে শহিদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও দেশ নিরাপদ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী দিনে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মুক্তিযুদ্ধ এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রাফিজুল হাই রাফিজ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জে. এম. আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আশিক ও সদস্য খন্দকার হেলাল উদ্দিন প্রমুখ।

আলী/রিফাত/

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৩ পিএম
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটে প্রকাশ্যে ৬ দফা দাবি তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।  

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি স্থান পায়।
উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার, কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধ, ছাত্রলীগের রাজবন্দিদের শ্যোন অ্যারেস্ট বন্ধ করে নিঃশর্ত মুক্তি এবং নারী ও শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনলাইনে নারী হেনস্তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ইউনূসের ফাঁসির দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কর্মসূচিতে নেতৃত্ব দেন।

ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আজকে (মঙ্গলবার) ঘটনার বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। তবে এর আগেও নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতায় এ ধরনের ঘটনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থাকেও অবহিত করেছি, যাতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।’

তিনি আরও বলেন, প্রকাশিত ভিডিওতে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা দেখা যাচ্ছে। তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা গেলে এবং গ্রেপ্তার করা সম্ভব হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:১২ পিএম
‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ যেকোনো ব্যক্তি নির্ধারিত শর্ত ও আইনগত মানদণ্ড পূরণ সাপেক্ষে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে সরকার। তবে নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী দলীয় পরিচয় বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার চালাতে পারবেন না।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা জানান।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে কোনো ব্যক্তি যদি নির্বাচন করতে চান এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেন, তাহলে তার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।

তিনি বলেন, কোনো ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং নির্বাচনি প্রচারে আওয়ামী লীগ বা দলটির রাজনৈতিক অবস্থানকে সামনে না আনেন, তাহলে নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই। তবে নির্বাচনি প্রচারে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বক্তব্য দেওয়া বা দলীয় পরিচয় ব্যবহার করা হলে তা গ্রহণযোগ্য হবে না।

আওয়ামী লীগের নেতা বা পদধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, দলটির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় কোনো পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনের জন্য নির্ধারিত শর্ত পূরণ করলে তিনি প্রার্থী হতে পারবেন।

সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উন্মুক্ত রাখতে চায় সরকার। সে কারণে ব্যক্তি পর্যায়ে যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার কোনো নীতি সরকারের নেই।

মামলা থাকা কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, বিদ্যমান আইন অনুযায়ী অনেক ক্ষেত্রেই মামলা থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকে। এ বিষয়ে সরকার আলাদাভাবে কোনো বাধা সৃষ্টি করবে না। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্বাচনে অংশ নিতে হলে সবাইকে নির্দলীয় পরিচয়ে এবং প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করেই নির্বাচনি মাঠে নামতে হবে।

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:৩৫ পিএম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই
শেখ বেলায়েত হোসেন সেলিম। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগে আলোচিত শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম সাংবাদিকদের ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল আখ্যা দিয়ে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

তিনি দাবি করেছেন, দীর্ঘ বছর আগে নিজ উদ্যোগে রোপণ করা গাছগুলো তিনি একটি মসজিদে দান করেছেন এবং এ বিষয়ে প্রকাশিত সংবাদে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সংবাদ প্রকাশ করা পত্রিকার সাংবাদিকদের আড়াল করে তড়িঘড়ি করে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ বেলায়েত হোসেন সেলিম জানান, ২০০২ সালের ২৩ জুন তিনি তৎকালীন পৌর চেয়ারম্যানের অনুমতিক্রমে সংশ্লিষ্ট সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। সে সময় নিজ খরচে গাছগুলো রোপণ করা হয়। তার দাবি, বিভিন্ন কারণে অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেলেও প্রায় ১০টি গাছ টিকে ছিল। পরে তিনি ওই গাছগুলো স্থানীয় একটি মসজিদে দান করেন।

তিনি আরও অভিযোগ করেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে।

বেলায়েতের বক্তব্যের সমর্থনে শ্রীপুর উত্তর-পূর্বপাড়া মসজিদ কমিটির সভাপতি মো. ইমাম হোসেন বলেন, গাছগুলো মসজিদের কাজে ব্যবহারের জন্য দান করা হয়েছে। একই বক্তব্য দেন মসজিদ কমিটির সদস্য ইমাম হোসেন মাস্টার।

তবে ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বেলায়েত হোসেন সেলিম স্বীকার করেন যে, ঈদুল আজহার পূর্ববর্তী ব্যস্ততার কারণে গাছ কাটার বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সুযোগ পাননি।

এর আগে গাছ কাটার বিষয়ে তথ্য সংগ্রহের সময় তিনি সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি অবহিত করার কথা বললেও বন বিভাগ বা পৌর প্রশাসনের অনুমোদনের কোনো তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া তার বক্তব্য নেওয়ার সময় গাছগুলো মসজিদে দান করার বিষয়টিও সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের জানানো হয়নি বলে কয়েকজন কর্মরত সাংবাদিক দাবি করেছেন।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, কিছু পোস্ট ও মন্তব্যে তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য এবং পরোক্ষ হুমকির ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে তারা পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি উপজেলার সাহাপুর এলাকায় সরকারি সড়কের পাশের কয়েকটি গাছ কাটার অভিযোগে শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়।

প্রসঙ্গত, পৌর প্রশাসক ও বনবিভাগ কর্মকর্তাদের অবহিত না করে এবং লিজের শর্ত না মেনে ঈদের ছুটিতে রাস্তার ১০টি গাছ কেটে নেওয়ার ঘটনায় ৮ জুন খবরের কাগজে ‘শাহরাস্তিতে সরকারি গাছ কেটে নিলেন পৌর বিএনপির নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

ফয়েজ/রিফাত/

নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনের একটি ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতাসহ দুই জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লার দেলপাড়া এলাকার নান্নু সরদারের ছেলে আব্দুল কাদির জিলানি (২৬)। তিনি ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপর নিহত মাসুম বিল্লাহ ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে দুইজন সিদ্ধিরগঞ্জের দিকে যাওয়ার পথে দশপাইপ এলাকায় পৌঁছালে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে নিহতদের স্বজনরা আহাজারি করেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসকসহ কর্মকর্তারা নিহতদের স্বজনদের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, নিহত জিলানি তার কর্মী ছিলেন। রাজনৈতিক মামলায় তার জামিন তিনি করিয়েছিলেন। আজ কর্পোরেশনের গাড়িতে তার কর্মীর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, তিনি পরিবারের পাশে আছেন এবং সিটি কর্পোরেশন সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া ওই বর্জ্যবাহী গাড়ির চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিল্লাল হোসাইন/রিফাত/