সম্প্রতি রাজধানী ঢাকার একটি প্রধান সড়ক-লাগোয়া বড় এক রেস্তোরাঁয় গেলাম। সেখানে খাবারের দাম আকাশছোঁয়া। সে কথা না হয় বাদই দিলাম। রেস্তোরাঁর ঠিক বাইরে ডাস্টবিন। পাশেই পড়ে আছে এক দলা নোংরা। চারদিক দুর্গন্ধ ছরাচ্ছে। মাছি ভনভন করছে। আর মশার প্রকোপ তো আছেই। দাঁড়িয়ে থাকাই দায়। নাক টিপে থাকতে হচ্ছে। এর পাশেই দেখলাম রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে অনেককে খেতে। তার মধ্যে শিশুরাও আছে। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। খাবার খেয়ে জীবাণু সংক্রমণের আশঙ্কা প্রবল। প্রশ্ন হচ্ছে- রাস্তার পাশে বড় বড় রেস্তোরাঁর মালিকদের কি এসব নজরে পড়ে না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ছোট-বড় সব রেস্তোরাঁচত্বর বা এর আশপাশ সব সময় যেন পরিচ্ছন্ন থাকে, সেজন্য অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রয়োজনে জরিমানা বা শাস্তি দেওয়া হোক।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]