থাইল্যান্ডের পাতায়ায় ‘সার্ভিস’ নেওয়ার পর টাকা না দেওয়ার অভিযােগে রাস্তায় প্রকাশ্যে একদল ট্রান্স নারী যৌনকর্মীদের গণপিটুনির শিকার হলেন এক ভারতীয় পর্যটক। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য থাইগার’ জানায়, ঘটনাটি গত ২৭ ডিসেম্বর ভোরের। আক্রান্ত ওই ভারতীয় পর্যটকের নাম রাজ জসুজা (৫২)।
অভিযোগ, যৌন পরিষেবার বিনিময় মূল্য অর্থাৎ ‘সার্ভিস ফি’ না মেটানো নিয়েই ঘটনার সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে এক ট্রান্স মহিলা যৌনকর্মীর সঙ্গে রাজের কথা কাটাকাটি শুরু হয়। এর পরেই ওই যৌনকর্মী তার সঙ্গীদের ডেকে আনেন এবং সবাই মিলে ভারতীয় পর্যটককে ঘিরে ধরেন।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রকাশ্য রাস্তায় ওই পর্যটককে তাড়া করে জুতা দিয়ে মারধর করছেন এক দল ট্রান্স মহিলা যৌনকর্মী। তাকে মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে, জুতা দিয়ে পেটানো হচ্ছে। পরে রাজকে উদ্ধার করেন সোয়াং বোরিবুন ধম্মস্তান ফাউন্ডেশনের কর্মীরা।
জানা যায়, তার মুখ ও মাথায় গুরুতর চোট পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
অমিয়/