প্রথম দিনের দুই সেশন বাদ দিলে এখন পর্যন্ত সিলেট টেস্ট নিয়ন্ত্রণ করছে টিম টাইগার্স। দুর্দান্ত বোলিংয়ের পর ভুল শুধরে নিয়েছে ব্যাটিংয়েও। এক কথায়- ২২ গজে ব্যাট ও বল হাতে পাকিস্তানকে শাসন করছে বাংলাদেশ এবং দাপুটে পারফরম্যান্সে এগিয়ে যাচ্ছে ঐতিহাসিক সিরিজ জয়ের পথে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৮ মে) লিড বাড়ানোর মিশন স্বাগতিকদের। ১৫৬ রানের লিড তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। দলীয় সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০, যা দিনের প্রথম সেশন শেষে হয়েছে ৪ উইকেটে ২০৩ এবং লিড ছুঁয়েছে ২৪৯।
আরও পড়ুন: দাপুটে দিন শেষে বাংলাদেশের লিড ১৫৬ রান
মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে খেলা শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন মাত্র ২ রান যোগ করে ব্যক্তিগত ১৫ রানে থামেন তিনি। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। এরপরই দলের হাল ধরেন মুশফিক এবং লিটন দাস। অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে মধাহ্নভোজের বিরতিতে গেছেন তারা।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন জ্বলে উঠেছেন আবারও। ৪৮ রানে অপরাজিত আছেন তিনি। মুশফিক ৩৯ রানে।
অনিক/