পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) চীনের চ্যাং'ই ৮ মিশনে সহযোগিতার ঘোষণা দিয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দেওয়া পাকিস্তানের এক সরকারী বিবৃতিতে জানা যায়, ২০২৮ সালে চীন-পাকিস্তান যৌথ মিশনে সুপারকোর রোভার চাঁদে পাঠাবে।
রোভারটি চাঁদের দূর্গম ভূখণ্ড দক্ষিণ মেরুতে অবতরণ করবে যা পাকিস্তানের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।
চীনের সঙ্গে পালিস্তানের এই অভিযান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
এই মিশনে রোভারটি চাঁদের মাটি পরীক্ষা, পৃষ্ঠের নকশা এবং চাঁদে মানুষের বসবাসের জন্য নতুন প্রযুক্তির পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে।
বৃহত্তর আন্তর্জাতিক লুনার রিসার্চ স্টেশন প্রকল্পের রোভারটি অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত, যা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে চাঁদে অভিযানের পথ প্রশস্ত করতে পারবে।সূত্র:জিও নিউজ
মেহেদী/সাদিয়া নাহার/