ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
শেষ ম্যাচ খেলে ফেললেন ওচোয়া! জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি রেকর্ড গড়ে বিশ্ববাজারে আসছে  বিওয়াইডির এসইউভি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার সুইডেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জাপান কোচ মহাবিশ্বে আমাদের গতি কত? ‘জানতাম সঠিক সময়েই ব্রাজিলের হয়ে সেরাটা দিতে পারব’: ভিনিসিয়ুস অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হলো ১৩ সমঝোতা স্মারক বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন, নিষেধাজ্ঞার শঙ্কায় একঝাঁক তারকা বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে : ছারছীনার পীর ছাহেব একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাইয়ের নোটিশ নিয়ে ইবি প্রশাসনের লুকোচুরি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন যে নারী শিশু একাডেমির নেতৃত্বে কি এখনো শিশুসাহিত্যিক ফিরিয়ে আনার সময় আসেনি! আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত একজন ক্লান্ত মানুষের জন্য আশ্বাসের বাণীটি কী জানেন? রোহিঙ্গাদের সম্পদে পরিণত করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’ সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি প্রিয়াঙ্কার কড়া বার্তা…

আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করতে চান পেজেশকিয়ান?

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:০০ পিএম
আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করতে চান পেজেশকিয়ান?
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের রাজনৈতিক সংকট এবং বিভাজন আরও বিস্তৃত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।

ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইরানের ৩০ জনের বেশি সংসদ সদস্য প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বিষয়টি যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানে গভীর ক্ষমতার দ্বন্দ্বকে প্রকাশ করে দিয়েছে।

কট্টরপন্থীরা অভিযোগ করছেন, তুলনামূলকভাবে মধ্যপন্থী প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রয়েছেন।

ইরানের সাবেক রাষ্ট্রদূত ও এমপি আবুলফজল জোহরেভান্দ একটি ভাইরাল ভিডিওতে বলেন, ‘পেজেশকিয়ান সরকার ইসলামি বিপ্লবকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ করে দেবেন। তারা মনে করে বিপ্লবের অবসান ঘটিয়ে ও খামেনির শাসন শেষ করে একটি নতুন যুগ শুরু করা যাবে এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া সম্ভব হবে।’

তবে এ ধরনের বক্তব্যকে অনেকেই অতিরঞ্জিত মনে করছেন। খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ মোখবের স্পষ্টভাবে পেজেশকিয়ানের ওপর চাপ প্রয়োগের বিরোধিতা করেন। সংবাদমাধ্যম আসর-ই ইরানকে তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল ও সংগঠন প্রেসিডেন্টের রাজনৈতিক যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এটি একটি ভুল পদক্ষেপ।’

১৩ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার স্টাফদের উদ্দেশে বলেন, ‘আমাদের অন্যের ওপর নিজের মত চাপিয়ে দেওয়ার অধিকার নেই। যারা আমাদের বিরোধিতা করে, তারা সবাই আমাদের শত্রু নয়। জবরদস্তির মাধ্যমে নিজের লোক বেছে নেওয়া উচিত নয়।’

এদিকে সংস্কারপন্থীরা বলছেন, যুদ্ধ-পরবর্তী ঐক্যের বদলে ইরানে এখন বিপজ্জনকভাবে বিভাজন বাড়ছে। দেশটির সরকারের সাবেক মুখপাত্র আলী রাবিয়ি ১০ জুলাই দৈনিক এতমাদ-এ লিখেন, ‘বিস্ফোরণের ধুলা এখনো বসেনি, অথচ সমাজ বিভক্তির শব্দ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের চেয়েও জোরালো। এই বিভাজন ঠেকানো জরুরি—কারণ এটাই আগ্রাসীরা চায়।’

দেশটির প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী ও সাবেক এমপি আহমাদ শিরজাদ আরও অন্তর্ভুক্তিমূলক শাসনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের জনগণের কাছে ফিরে যেতে হবে এবং তাদের সরকারে অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। তাদের অনুভব করাতে হবে—এই সরকার তাদেরই।’

সংস্কারপন্থী ফ্রন্টের মুখপাত্র জাভাদ ইমাম বলেন, ‘সরকারকে জনগণের দাবি অগ্রাহ্য করা যাবে না। সকল রাজনৈতিক বন্দীর মুক্তি দিতে হবে। রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ খুলে দিতে হবে এবং সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে—যাতে প্রবাসীরা দেশে ফিরতে পারেন।’

সুলতানা দিনা/

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০৫ পিএম
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার
ছবি: সংগৃহীত

ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ১১ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিরোধী রাজনৈতিক একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লিংক চালু করেছে। যেখানে সাধারণ মানুষকে তাদের নিখোঁজ আত্মীয়-স্বজনের ব্যাপারে তথ্য দিতে বলা হয়েছে। ওই লিংকে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে।

এই তথ্য শুধুমাত্র তারাই দিতে পেরেছেন যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

আলজাজিরার সাংবাদিক তেরেসা বো কলম্বিয়ার বোগোতা থেকে জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার যেসব মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের সবাই অজানা আতঙ্কের কথা জানিয়েছেন।

ভেনেজুয়েলায় এক সপ্তাহব্যাপী লম্বা ছুটি চলছিল। ফলে ভূমিকম্পের সময় অনেক মানুষ তাদের বাড়িতেই ছিলেন।

এখন রাজধানী কারাকাসে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে ভবন ধসে পড়ে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

সরকারিভাবে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত ও ৯৭১ জন আহতের তথ্য দেওয়া হয়েছে।

আলজাজিরা/এসএন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, চলছে উদ্ধারকাজ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, চলছে উদ্ধারকাজ
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯৭১ জন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম। ভূমিকম্পের কম্পন দেশটির সীমানা ছাড়িয়ে পুরো অঞ্চলে অনুভূত হয়। এমনকি রাজধানী কারাকাস থেকে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে ব্রাজিলের আমাজন অঞ্চলের বিভিন্ন শহরেও সতর্কতামূলকভাবে ভবন খালি করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যের ধ্বংসস্তূপ থেকে ধুলোমাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেলসি রদ্রিগেজ লা গুয়াইরাকে ‘দুর্যোগ এলাকা’ ঘোষণা করেছেন এবং এটিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, ভূমিকম্পে দেশের একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসায় সহায়তা করতে স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।

তবে বৃহস্পতিবার প্রকাশিত হতাহতের পরিসংখ্যানে লা গুয়াইরার অন্তত ৭০০ আহত ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রদ্রিগেজ বলেন, ‘সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে এবং আমরা বর্তমানে ব্যাপক উদ্ধারকাজ চালাচ্ছি।’

টেলিভিশন সম্প্রচারে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন। অনেক সাধারণ মানুষও নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। ধসে পড়া ভবন, উপড়ে যাওয়া বিদ্যুতের খুঁটি এবং ধ্বংসাবশেষে বহু সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসে আতঙ্কিত মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। বেশ কয়েকটি ভবনের দেয়াল ধসে পড়ে এবং বহু এলাকায় ধুলোর ঘন স্তম্ভ দেখা যায়।

কারাকাসের বাসিন্দা হেক্টর রিচি বলেন, ‘প্রথমে কম্পনটি মৃদু ছিল, কিন্তু ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত সবাইকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয়।’

ভূমিকম্পের কারণে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির প্রধান বিমানবন্দর সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারাকাসে মেট্রো রেল চলাচল স্থগিত এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহও বন্ধ রাখা হয়েছে।

এছাড়া কয়েক দিনের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিছু স্কুল ভবনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও ত্রাণ বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

এদিকে আন্তর্জাতিক মহল থেকে সহায়তার প্রস্তাব আসতে শুরু করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে।

রদ্রিগেজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতাদের সহায়তা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, কাতার, মেক্সিকো ও এল সালভাদর ইতোমধ্যে উদ্ধারকর্মী পাঠিয়েছে। ইকুয়েডরও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। সূত্র: এনডিটিভি

অমিয়/

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগেই ফোনে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগেই ফোনে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে দুবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঠিক কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষের অ্যান্ড্রয়েড ফোনে একটি জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল। এই ঘটনাটি বিশ্বজুড়ে একটি বড় প্রশ্নকে আবার সামনে এনেছে। প্রযুক্তি কি আসলেই প্রাকৃতিক দুর্যোগে জীবন বাঁচাতে পারে? বিশেষজ্ঞরা বলছেন- হ্যাঁ, পারে।

গুগল কিন্তু ভূমিকম্পের কোনো ভবিষ্যৎবাণী বা পূর্বাভাস দেয়নি। বরং ভূমিকম্পটি শুরু হওয়ার ঠিক প্রথম মুহূর্তেই প্রযুক্তিটি তা টের পেয়ে যায় এবং মূল ধ্বংসাত্মক ঝাঁকুনি পৌঁছানোর আগেই মানুষের কাছে অ্যালার্ট পাঠিয়ে দেয়।

যে প্রযুক্তিতে কাজ করে:

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনগুলোকে গুগল একটি বিশাল সেন্সর নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। ফোনের ভেতরে থাকা মোশন সেন্সর বা অ্যাক্সেলেরোমিটার ভূমিকম্পের প্রাথমিক ও দ্রুতগতির তরঙ্গ শনাক্ত করতে পারে। যখন একটি নির্দিষ্ট এলাকার অসংখ্য ফোন একসঙ্গে এই কম্পন টের পায়, তখন গুগলের অ্যালগরিদম তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের স্থান ও তীব্রতা মেপে ফেলে এবং আশেপাশের সব ফোনে দ্রুত নোটিফিকেশন পাঠিয়ে দেয়।

কয়েক সেকেন্ডের গুরুত্ব:

এই সতর্কবার্তাটি হয়তো মূল ঝাঁকুনি শুরু হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে আসে। কিন্তু জরুরি মুহূর্তে এই সামান্য কয়েক সেকেন্ড সময়ও জীবন ও মৃত্যুর ব্যবধান গড়ে দিতে পারে। মানুষ এই সময়ে কোনো বিপজ্জনক কাঠামো থেকে দূরে সরে যেতে পারে বা নিরাপদ আশ্রয় খুঁজতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির গুরুত্ব কেবল ভূমিকম্পেই সীমাবদ্ধ নয়। ক্লাউড কম্পিউটিং এবং রিয়েল-টাইম ডেটা নেটওয়ার্ক ব্যবহার করে বন্যা, ঝড় বা তীব্র দাবদাহের মতো দুর্যোগেও মানুষকে আগে থেকে সচেতন করা সম্ভব। দুর্যোগ রুখে দেওয়া অসম্ভব হলেও, প্রযুক্তি আমাদের এমন কিছু মূল্যবান সেকেন্ড উপহার দিতে পারে যা জীবন বাঁচাতে সাহায্য করে। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

যুক্তরাষ্ট্রে মামদানি সমর্থিতদের জয়ে ইসরায়েলপন্থিদের বড় ধাক্কা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১১:২৯ এএম
যুক্তরাষ্ট্রে মামদানি সমর্থিতদের জয়ে ইসরায়েলপন্থিদের বড় ধাক্কা
ছবি: সংগৃহীত

গত দুই বছর ধরে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা নজিরবিহীন নিরাপত্তা কড়াকড়ি, একাডেমিক নিষেধাজ্ঞা এবং রাজনীতিবিদদের নানামুখী আক্রমণের মুখোমুখি হয়েছেন। এমনকি তাদের বিরুদ্ধে দেশছাড়া করার প্রচারণাও চালানো হয়। তবে এবার দৃশ্যপট বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বড় একটি অংশে এখন প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের অগ্রভাগে এক অ্যাক্টিভিস্ট।

মঙ্গলবার (২৩ জুন) নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমর্থনে এক অভাবনীয় রাজনৈতিক চমক দেখিয়েছেন আভিলা শেভালিয়ার। তিনি প্রবীণ কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এসপাইলাতকে পরাজিত করে ডেমোক্র্যাটিক মনোনয়ন ছিনিয়ে নিয়েছেন, যা এই নির্বাচনি মৌসুমের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালের নভেম্বরে মাথায় কেফিয়াহ (ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ) জড়িয়ে যখন দারিয়ালিজা আভিলা শেভালিয়ার নিজের প্রার্থিতা ঘোষণা করেন, তখন তার পরিচিতি ছিল সীমিত। কিন্তু তার বার্তা ছিল স্পষ্ট, তিনি অভিবাসন ব্যবস্থার কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে একত্রিত করতে এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে কাজ করছেন।

মানবাধিকারকর্মীদের মতে, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়রের সমর্থনপুষ্ট প্রার্থীদের এই বিজয় প্রমাণ করে, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ইসরায়েলপন্থি রাজনীতির জনপ্রিয়তা দিন দিন কমছে। 

জনমত জরিপগুলো বলছে, যুক্তরাষ্ট্রে বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন আশঙ্কাজনকভাবে কমছে। ফলে নিউ ইয়র্কের এই ফলাফল যুক্তরাষ্ট্রজুড়েই ফিলিস্তিনি অধিকার আন্দোলনের পালে নতুন হাওয়া দেবে।

তারা পেনসিলভেনিয়ার ক্রিস র‍্যাব এবং নিউ জার্সির অ্যাডাম হামাওয়াইয়ের মতো ফিলিস্তিনপন্থি প্রার্থীদের সাফল্যের কথা উল্লেখ করছেন।

আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) এবং অন্যান্য ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলো প্রগতিশীল প্রার্থীদের হারাতে কোটি কোটি ডলার খরচ করেছে। 

২০২৭ সালের শুরুতে এই প্রগতিশীল প্রার্থীরা যখন কংগ্রেসে যোগ দেবেন, তখন ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার যে দ্বিপক্ষীয় ঐতিহ্য ক্যাপিটল হিলে রয়েছে, তাতে বড় ধরণের ফাটল ধরবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও গত এক দশকে জনমতের এই বড় পরিবর্তনের পরও যুক্তরাষ্ট্রের মূল নীতি এখনও ইসরায়েল সরকারের পক্ষেই রয়ে গেছে।

থিওটোনিয়াস/

এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০৯ এএম
এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
প্রতীকী ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৯। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে অঞ্চলের পূর্ব উপকূলের কাছে। এর গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও ভূমিকম্পটির মাত্রা ৬.৯ বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালের ব্যস্ত সময়ে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। 

মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার (বা প্রায় ২১ মাইল) উত্তর-পূর্বে ৫১.৭ কিলোমিটার (বা প্রায় ৩২ মাইল) গভীরে আঘাত হানে।

ভূমিকম্পের পর জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি, জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে। সূত্র : সিএনএন

অন্তরা/