ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার বিশ্বকাপে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে নেইমার জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬ গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী

তদন্তে সহায়তার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০১:৩০ পিএম
তদন্তে সহায়তার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সবরকম সহায়তা প্রস্তাব করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠনো এক চিঠিতে তিনি এ প্রস্তাব দেন। 

চিঠিতে হাইকমিশনার কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্তের ওপর জোর দেন।

চিঠিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, গণগ্রেপ্তার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন বলে উল্লেখ করেন।

তিনি আন্দোলকারীদের ওপর সবরকম নির্যাতন বন্ধে এখনই পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠনো চিঠিটি পাঠিয়েছেন ভলকার তুর্ক। এখনো চিঠিটির জবাব দেওয়া হয়নি। জবাব প্রস্তুত করা হচ্ছে। 

চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আরও বলেন, ‘সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলনে অনেকে হতাহত হওয়ার খবর আমরা পেয়েছি। আমাদের কাছে যে তথ্য রয়েছে, সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতি গুলি চালিয়েছে। গণগ্রেপ্তার, নির্বিচারে আটক, যত্রতত্র দুর্ব্যবহার এবং নির্যাতন করেছে।’

এছাড়া সরকারের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী আন্দোলনকারীদের ওপর সহিংস আক্রমণ চালিয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, এ সময় আন্দোলনকারীদের সুরক্ষায় সরকার কোনো ব্যবস্থা নেয়নি বরং আন্দোলন দমনে পুলিশ, র‌্যাব ও বিজিবির মতো আধাসামরিক বাহিনী নামানো হয়েছে, যা তাদের আরও ঝুঁকিতে ফেলেছে।

ভলকার তুর্ক সরকারপ্রধানের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে আরও বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে বিরোধীদের গ্রেপ্তার বিষয়ে আমরা অবগত। যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে। 

চিঠিতে জাতিসংঘ মানবাধিকারপ্রধান মানবাধিকারসহ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করে তিনি মানুষের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন এবং সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব অপারেশনকে আর্ন্তজাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

রিয়াজ/অমিয়/

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করায় লিবিয়ায় আটক হওয়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

বুধবার (২৪ জুন) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানব পাচারকারী চক্রের প্ররোচনায় ও সহযোগিতায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেন। তাদের মধ্যে অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা প্রত্যাবাসিতদের স্বাগত জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথ খরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক চেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও সংশ্লিষ্ট আর্থিক অপরাধ দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর মাধ্যমে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে।

 বুধবার (২৪ জুন) সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ১০ এপ্রিল জারি হওয়া সাইবার নিরাপত্তা আইন-২০২৬-এর ২০ ধারায় অনলাইন জুয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আইনের আওতায় অনলাইন জুয়ার জন্য পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি ও পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ, এ কার্যক্রমে সহায়তা বা উৎসাহ দেওয়া, জুয়ার বিজ্ঞাপন প্রচার এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়াসংশ্লিষ্ট কার্যক্রমের বিপণনকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

অর্থমন্ত্রী জানান, এসব অপরাধে জড়িতদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে জড়িত প্রায় ৫৫ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত বা জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মন্ত্রী জানান, সাইবার নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে তা অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংকও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন শনাক্ত ও প্রতিরোধে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছে। পাশাপাশি অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এলিস/এসএন

পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:১৭ পিএম
পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী
উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও বাসাইল খাল খনন পরিদর্শনে মন্ত্রী। ছবি: খবরের কাগজ

পার্শ্ববর্তী দেশের পানি বণ্টনে বৈষম্যের কারণে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। তাই উপরি ভাগের পানি ধরে রাখতে হবে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হবে এবং শুকনা মৌসুমে পানি দিয়ে কৃষক কাজ করবে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার বাড়ীগাঁও এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, খালের দুই পাশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। এতে হতদরিদ্র লোকজন কাজ করে খেতে পারবে। এটা এক ধরনের সামাজিক চুক্তি। কেউ যদি এতে দুর্নীতি করে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। 

মন্ত্রী আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে একদিকে যেমন শুকনো মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে, অন্যদিকে বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের মাধ্যমে ফসলহানি কমানো সম্ভব হবে।

খাল খননে কর্মসংস্থান সৃষ্টির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে আগামী পাঁচ বছরে প্রায় সাত হাজার খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে হাজারো মানুষের কাজের ব্যবস্থা হবে। অন্য দিকে কৃষক ফসল উৎপাদন করতে সফলতা পাবে। 

তবে খাল খননে শ্রমিক না দিয়ে ভেক্যু দিয়ে খাল খননের বিষয় প্রশ্ন করলে মন্ত্রী বলেন, বর্তমান বাজারে ৫ শত টাকা মজুরি খুবই সামান্য, আগামীতে এ কাজে মজুরি বৃদ্ধি করে শ্রমিক দিয়ে কাজ করানো হবে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার এ কে এম মোহিতুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরি রবিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রুহুল আমিন/নাঈম

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
প্রকল্প পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, টার্মিনালটি চালু হলে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি অংশ সেখানে স্থানান্তর করা হবে।

বুধবার (২৪ জুন) বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, রাজধানীর যানজট কমাতে এবং বাস টার্মিনালগুলোর ওপর চাপ হ্রাস করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাঁচপুর টার্মিনালের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করে এটি চালুর লক্ষ্য রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৪৮ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যান্য সড়ক উন্নয়ন প্রকল্পের কাজও চলমান রয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজধানীর চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করায় যানজট বেড়েছিল। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে কাজ করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম ও সিলেটমুখী দূরপাল্লার বাসের একটি অংশ ঢাকার বাইরে থেকেই যাত্রী ওঠানামা করতে পারবে। এতে রাজধানীর যানবাহনের চাপ কিছুটা কমবে বলে তাঁরা আশা করছেন।

মো: ইমরান হোসেন/এসএন

গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:২৩ পিএম
গ্রামীণফোনের কাছেই সর্বোচ্চ বকেয়া, মোট পাওনা ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগমন্ত্রী
সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

দেশে কার্যরত চারটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বুধবার (২৪ জুন) সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে। প্রতিষ্ঠানটির বকেয়ার পরিমাণ ৬ হাজার ১০২ কোটি টাকা। টেলিটকের কাছে বকেয়া রয়েছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা।

তিনি বলেন, গ্রামীণফোনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যপ্রযুক্তি নিরীক্ষা আপত্তি বাবদ মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকা। আদালতের নির্দেশনায় প্রতিষ্ঠানটি কয়েক ধাপে অর্থ পরিশোধ করলেও এখনো বড় অঙ্কের বকেয়া রয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।

টেলিটকের বকেয়ার মধ্যে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি ও প্রশাসনিক জরিমানাসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া রবি ও বাংলালিংকের বিরুদ্ধেও ভ্যাট ও অডিট আপত্তি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে জানান মন্ত্রী।

অন্যদিকে সংসদে দেওয়া আরেক প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা, কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানে সরকার কাজ করছে। ইতোমধ্যে দেশব্যাপী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট পরিচালনা করা হয়েছে। পরীক্ষার ফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্ক চিহ্নিত করে সংশ্লিষ্ট অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

এলিস/এসএন