সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষাবোর্ডে গড়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।
পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্ণারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet ডাউনলোড করতে পারবে।
এছাড়াও নির্ধারিত শর্ট কোড 16222 এ এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
গত ২৬ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
সারাদেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
অমিয়/