রাজধানীর আলু বাজার থেকে ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি) এই আয়োজিত ঐতিহ্যবাহী পুরান ঢাকায় ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় । পায়রা ও বেলুন উড়িয়ে উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম ,বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ সমিতির কর্মকর্তরা। পুরান ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন বয়সী নারী- পুরুষ ও শিশুরা আনন্দ মিছিলে অংশ নেয়।পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উৎসবের আমেজ ফেরাতে এই মিছিলের আয়োজন করা হয়, যা গত কয়েক বছর ধরে হারিয়ে যেতে বসেছিল। ছবি : ইন্দ্রজিৎ কুমার ঘোষ