ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা: প্রকল্প বাস্তবায়নে কঠোর অবস্থানে আইএমইডি পৃথিবীর গঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বাংলাদেশে জ্যাক মোটরস-এর একমাত্র ডিস্ট্রিবিউটর র‍্যানকন গ্লোবাল ট্রাকস মানুষ স্বপ্ন দেখে কেন? বিজ্ঞান যা বলছে সারা দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বজ্রপাত থেকে বাঁচাতে দৃষ্টান্তমূলক কার্যক্রম নাতির প্রতি নানার অনন্য ভালোবাসা, যুবরাজের মর্যাদায় বাড়ি ফেরা মুখ আড়াল করার নতুন বিতর্ক ও ফিফার নিয়ম বাজারে আসছে ভালভের নতুন স্টিম মেশিন বিদ্যুৎ-বিভ্রাট, পেমেন্ট ও প্রিপেইড মিটার সমস্যা রাজবাড়ীতে ১ লাখ ৫৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বাজেট বড় কিন্তু উদ্বেগ কমেনি সাজগোজের অনন্য যাত্রা দেশজুড়ে ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী আমাদের নিজেদের উজার করে দিতে হবে: হাইতি কোচ প্রধানমন্ত্রীর চীন সফর এবং আমাদের প্রত্যাশা ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন চট্টগ্রামে সড়কে মাছ ফেলে চাঁদাবাজির প্রতিবাদ ইন্টারভিউয়ে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন ঘর সাজুক মনের মতো আগে প্লাস্টিকের মতো বাজেট বাড়ানো হতো: শিল্পমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া-ইউনিসেফের চুক্তি পড়ে পাওয়া গল্পের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু মরক্কোর লক্ষ্য গ্রুপ সেরা হওয়া চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল বন্ধুর যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের দলিল: আলী বাঘেরি গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ভাষাশহিদদের প্রতি এবি পার্টির শ্রদ্ধা

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
ভাষাশহিদদের প্রতি এবি পার্টির শ্রদ্ধা
কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নেতা-কর্মীরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এবি যুব পার্টি ও বাংলাদেশ ছাত্রপক্ষের নেতারা শহিদদের স্মরণে পৃথকভাবে শ্রদ্ধা জানান।

এ সময় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুর আমরা আমাদের হৃদয়ে ধারণ করে চলেছি যুগের পর যুগ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণরা। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান যেন তারই ধারাবাহিক অধিকার রক্ষার বিজয়ী মিছিলের অন্তিম ভাগ। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, অহিউল্লাহদের আত্মত্যাগের পথ ধরে আবু সাঈদ ও মুগ্ধরা ইতিহাসের অনন্য উদাহরণ তৈরি করে জানান দিয়েছে যুদ্ধ এখনও শেষ হয়নি। 

তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেন। 

এবি পার্টির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) দিদারুল আলম,   লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান, ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, সহ-কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শরন চৌধুরী, আব্দুল হালিম নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী, সহ-স্বেচ্ছাসেবা সম্পাদক তফাজ্জল হোসেন রমিজ ও কেফায়েত হোসেন তানভীর, সহ-অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, নারী নেত্রী আমেনা বেগম, শাহিনুর আক্তার শিলা, রুনা হোসনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

অমিয়/

চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের এক দিন পর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আলম উপজেলা উত্তর ঢেমশা গ্রামের এবার হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় হস্তান্তর করেন। এর পর পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে আমাদের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার আমার ভাই সাতকানিয়া ভূমি অফিসে গিয়েছিল। সেখান থেকে ডিবি তাকে আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে। তার নামে আগে কোনো মামলা ছিল না।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন খবরের কাগজকে বলেন, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে কারাগারে আনা হয়েছিল। বুধবার সকালে হঠাৎ বুকে ব্যথার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার একটি টিম নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। এরপর তাকে আদালতের সোপর্দ করা হয়। একইদিন বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি থানায় থাকাকালীন সম্পূর্ণ সুস্থ ছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম খবরের কাগজকে বলেন, ’বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাসপাতালের সামনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

আরিফুল ইসলাম/খাদিজা রুমি/

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন) সকালে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বাদল সাহা/তামান্না রুপা/

রামগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
রামগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রামগঞ্জ থানা

লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গত সোমবার উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামের বাসিন্দা বিএনপির স্থানীয় নেতা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলাটি করেন।

বুধবার (২৪ জুন) রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন সাংবাদিকদের মামলার সত্যতা নিশ্চিত করেন।

এতে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৯ জন নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও  ১০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের অপর সহসভাপতি শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাবু।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। ১৬ জুন তারা ভোলাকোট ইউনিয়নের উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একত্রিত হয়ে স্লোগান দিতে থাকে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় বাধা দিতে গেলে উপস্থিত ব্যক্তিদের মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে।

 ওসি জানান, মামলাটি তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:১৯ পিএম
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
ছবি: খবরের কাগজ

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

বাদী নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়, বাদী খোকন যুবদলের সদস্যই নন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়।

অভিযোগে বলা হয়, ইউটিউবে একটি ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফের পক্ষ থেকে এক পোস্টে ওই মামলাটিকে ফ্যাসিবাদের অপতৎপরতা এবং মামলার বাদী যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, ‘মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’

মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয় বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান। তিনি বলেন, ‘জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন‘’

তবে জালাল আহমেদ খোকন তালুকদার সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি যুবদলেরই কর্মী এবং যুগ্ম আহ্বায়ক। বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় এই মামলাটি করেছেন।

মামলার বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি নেওয়া হয়েছে।’

জহির শান্ত/খাদিজা রুমি/

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।’

রিজভী বলেন, ‘একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।’

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, ‘বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে গুম নেই, ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না।’

গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

রিফাত/