ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন ৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো নারীর জীবনে ইমপোস্টার সিন্ড্রোমের প্রভাব ‘না’ বলার শক্তি: সীমা নির্ধারণেই মানসিক স্বাধীনতার শুরু শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীয়তপুরে চাঁদাবাজি ও লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা যুক্তরাষ্ট্রকে টপকে চীনের দখলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ১ মণ পেঁয়াজের দামে মিলছে না ১ কেজি গরুর মাংস নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শ্রমিক সমাবেশে ডা. শফিকুর রহমান

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৮:০০ পিএম
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শ্রমিক সমাবেশে ডা. শফিকুর রহমান
ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিক মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের শত্রুর নয়। এটাই ইসলামের নির্দেশনা। শ্রমিক তার ন্যায্য অধিকার না পেলে শিল্প এগিয়ে যাবে না। বরং শ্রমিকরা কাজ না করলে শিল্প পিছিয়ে পড়বে। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে আর শিল্প বাঁচলে শ্রমিকেরা বাঁচবে এই কথা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে অনুধাবন করতে হবে।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ফেডারেশনের সিনিয়র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জি. গোলাম মোস্তফা, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, কবির আহমদ ও মজিবর রহমান ভূঁইয়া প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে মালিক শ্রমিকের মাঝে কৃত্রিম সংকট ও সমস্যা সৃষ্টি করে একদল মানুষ ফায়দা লুটছে। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে শ্রমিকরা অনেক সময় নিজেদের কর্মস্থল ধ্বংস করছে। তারা বুঝতে পারছে না কর্মস্থল ক্ষতিগ্রস্থ হলে তারা দাবি জানাবে কোথায়? অপরদিকে কিছু মালিক অধিক মুনাফা করতে গিয়ে শ্রমিকদের পেটে আঘাত করছে। ফলে শ্রমিকরা কাজে উৎসাহ হারিয়ে ফেলছে। এতে উভয়ের ক্ষতি হচ্ছে। আমরা শ্রমিক-মালিকের মাঝে সকল প্রকার দ্বন্দ্বের অবসান চাই।

তিনি বলেন, শ্রমিক এবং কর্মজীবী মানুষ নানাভাবে নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মিল, ফ্যাক্টরি ও ইন্ডাষ্ট্রিতে শ্রমিকদের উপযুক্ত মূল্যায়ন করা হয় না। তাদের শ্রমের মর্যাদা দেওয়া হয় না। এখনো বহু কলকারখানার কর্মপরিবেশ ঠিক করা যায়নি। সত্যিকারার্থে আমরা যদি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই-তাহলে সমাজের প্রত্যেকে পরস্পর সম্মান এবং ভালবাসা দিয়ে এ সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন থেকে ভালোবাসবে এবং সম্মান দিবে সেদিন শ্রমিকেরা মালিকের ষোলআনা পূরণ করবে। আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে আমার মালিকতো আমাকে মানুষই মনে করে না। ততদিন পর্যন্ত মালিকের আয় উন্নতি বাধাগ্রস্ত হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজ হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে, একটি পারস্পারিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। আমরা সেই সমাজটাকেই দেখতে চাই।

ডা. শফিকুর রহমান বলেন, আমি বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করে গায়ের ঘাম ফেলে যে টাকা আয় করে তা হালাল। তাদের গায়ের ঘাম আমার কাছে আতরের মত। আমি যখন শ্রমিকের সংস্পর্শে যাই তখন অনেকে হাত মিলাতে চায় না আমি তাদের বুকে নিয়ে নিই। আসো ভাই আমি তোমাকে একটু বুকে নিয়ে নিই। কারণ আল্লাহর রাসুল বলেছেন শ্রমিকরা ৫০০ বছর আগে জান্নাতে চলে যাবে।

অধ্যাপক মজিবুর রহমান বলেন, বছরের ৩৬৪ দিন শ্রমিকদের সম্মান, মর্যাদা ও অধিকার দেওয়া হয় না। যদি এটা হতো তাহলে বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন হতো। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশে ইসলামী শ্রমনীতী বাস্তবায়ন করতে চায়। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আইন মেনে চলা। তিনি বলেন আল্লাহ তায়ালা বলেন তোমরা নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পরো। অর্থাৎ কাজে নেমে পড়ো। আগামীদিনে নামাজ কায়েমের মাধ্যেমে মানুষের চরিত্র ভালো করবো এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যেমে নিজেদের ভালো রাখবো এবং এদেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিক আন্দোলনে নতুন ধারা সৃষ্টিকারী শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই ঐতিহাসিক জমায়েতের মধ্যে দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিকরা নতুন ধারাকে গ্রহণ করেছেন। ষাটের দশকে তদানিন্তন পূর্ব পাকিস্তানের বিভিন্ন কল কারখানায় ঢাকা, চট্টগ্রাম, ডেমরা, গাজীপুর, খুলনার শিল্প এলাকায় ট্রেড ইউনিয়নের নামে মালিক শ্রমিক দ্বন্দ্ব বাধিয়ে এক শ্রেণির শ্রমিক নেতারা পাশ্চত্যের সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে সমাজতন্ত্রের দীক্ষা দিতে শুরু করেছিল। কলকারখানার মালিক-শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল। তারা বলতো শ্রেণি সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৯৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে বলেছিল- না, শ্রেণি সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্ধই হচ্ছে পৃথিবীর ইতিহাস। মালিক-শ্রমিকের দ্বন্ধ নয় সৎ মালিক ও সৎ শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় কলকারখানার উৎপাদনের চাকা সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন ধারা সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সভাপতির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম বলেন, শ্রমিকরা যেখানে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই নির্যাতিত শ্রমিকদের দাবিদাওয়া যাতে মেনে নেওয়া হয়। আল্লাহর রাসুল (সা.) যে ভাবে শ্রমনীতি সাজিয়েছেন ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি তাহলে শ্রমিকদের আর কোন সমস্যা থাকবে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই কাজ করে যাচ্ছে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে শ্রমিকের অধিকার ফিরিয়ে দিবো ইনশাআল্লাহ।

মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৫০ এএম
মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর
জাতীয় সংসদ সদস্য আবদুল গফুর

ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) থেকে শুরু করে ধাপে ধাপে জাতীয় সংসদ সদস্য হওয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রার গল্প শোনালেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল গফুর। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি নিজের রাজনৈতিক উত্থান, নির্বাচনি এলাকার বাস্তবতা এবং বাজেটের নানা দিক নিয়ে আবেগ ও সমালোচনামূলক বক্তব্য দেন।

জামায়াত নেতা আবদুল গফুর বলেন, তিনি সবচেয়ে নিচু স্তর থেকে রাজনীতি শুরু করেছেন। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান, পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জানান, ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং পরবর্তী সময়ে তার রাজনৈতিক পথচলায় কোনো দীর্ঘ বিরতি ছিল না।

বাজেট প্রসঙ্গে তিনি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে উল্লেখ করেন। তবে একই সঙ্গে এটিকে উচ্চাভিলাষী ও বাস্তবায়ন অযোগ্য বলেও মন্তব্য করেন। তার মতে, বাজেটে সুশাসনের ঘাটতি রয়েছে এবং এটি অতিমাত্রায় ঋণনির্ভর, বিশেষ করে দেশীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের পরিকল্পনা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চিত্র তুলে ধরে তিনি বলেন, কুষ্টিয়ার অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো জরাজীর্ণ। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত বসার জায়গা নেই, বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে, শিক্ষার্থীরা ওয়েল পেপার বা প্লাস্টিক ব্যবহার করে ক্লাস চালায়। কিন্তু বাজেটে এসব সমস্যার সমাধানে নির্দিষ্ট উদ্যোগের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। মিরপুর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এসব হাসপাতালে প্রতিদিন শত শত রোগী ভর্তি থাকলেও অবকাঠামো ও জনবলসংকটে সেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়া পদ্মা নদীর ভাঙন সমস্যার কথা উল্লেখ করে আবদুল গফুর বলেন, ভেড়ামারা ও মিরপুর এলাকায় নদীভাঙনে চারটি ইউনিয়ন বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:২৭ এএম
ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
আব্দুল ওহাব শেখ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা আব্দুল ওহাব শেখ। উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। তবে তার কোনো পদ-পদবি নেই।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। অনেক বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায়ভার থাকবে না। তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।’

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
লক্ষ্মীপুর শহরে  যুবদলের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের উত্তর তেমুহনী থেকে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবেনা, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা, তারেক রহমানের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের নেতারা বলেন, আমরা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব রাজপথে রয়েছি। আমরা আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দেব। সকাল থেকে আওয়ামী লীগের কেউ রাজপথে নামার সাহস পায়নি। ১৭ বছরের অপকর্মের কারণে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে সর্বস্তরের জনগণ। কর্মসূচিতে জেলা-উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ ‍সুপার(প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও বা তাদের সহযোগি সংগঠনগুলো প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কোন ধরনের নাশকতা করতে না পারে, সেদিকে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

 ‎মোহাম্মদ রফিকুল ইসলাম/এসএন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রতিবাদ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মালখানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়। 

শোডাউনটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেরানীগঞ্জ পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ রানা। এ সময় যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

পরে দুপুরে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সর্বশেষ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সারা দেশে একযোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতা-কর্মীরা অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেন।

সুমন/রিফাত/

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অনুসারী উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

স্থানীয় যুবদল সুত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে নাশকতা, অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আশঙ্কায় যুবদল এ প্রতিবাদ কর্মসূচি নেয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা কেন্দ্রীয় বাসটার্মিনাল, রেলগেট, বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয় এবং বেলা ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

যুবদল নেতাকর্মী ছাড়াও বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রতিবাদ মিছিলটি রেলগেট ট্রাফিক মোড় সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং বাজারের ১নং গেটে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম ‌আহ্বায়ক হিরক সরদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল কবির, ছাত্রদল নেতা তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান জুয়েল প্রমুখ। 

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করতে চাইলে আইনি বৈধতা নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেবেন, কিন্তু নিষিদ্ধ থাকা অবস্থায় রাজপথে আসার চেষ্টা করবেন না, করলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না। আপনাদের প্রতিহত করার জন্য আমরা সবসময় প্রস্তুত।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীর ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নিপীড়নমূলক হামলা চালিয়েছিল, তা দেশের মানুষ ভুলে নাই। এখন তারাই ঘরে বসে দেশের অস্থিরতা সৃষ্টির জন্য তৎপরতা শুরু করেছে। বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান।

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস