ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন ৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো নারীর জীবনে ইমপোস্টার সিন্ড্রোমের প্রভাব ‘না’ বলার শক্তি: সীমা নির্ধারণেই মানসিক স্বাধীনতার শুরু শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীয়তপুরে চাঁদাবাজি ও লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা যুক্তরাষ্ট্রকে টপকে চীনের দখলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ১ মণ পেঁয়াজের দামে মিলছে না ১ কেজি গরুর মাংস নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী

মাফিয়াতন্ত্র বন্ধ না হলে আরেকটি গণ-অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
মাফিয়াতন্ত্র বন্ধ না হলে আরেকটি গণ-অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে এনসিপির নেতাকর্মীরা। ছবি: খবরের কাগজ

দেশে মাফিয়াতন্ত্রের খেলা বন্ধ না হলে আরেকটি গণ-অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ আমলে দেশে যে মাফিয়াতন্ত্র ও দখলদারত্ব চলতো, এখনও তা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করে নতুন বন্দবস্ত না হওয়ার পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন।

গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় এই নেতা বলেন, নারায়ণগঞ্জে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও দলখবাজির রাজনীতি চলতো। এই নারায়ণগঞ্জের মতো মাফিয়াতন্ত্র সারা দেশেও চলেছে। আওয়ামী লীগ আমলে যে মাফিয়াতন্ত্র ও দখলদারত্ব চলতো, এখনও তা চলছে। এগুলো বন্ধ করতে হবে। দেশে যদি মাফিয়াতন্ত্রের এই খেলা বন্ধ না হয়, তাহলে আরেকটা গণ-অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেখানে নতুন বন্দবস্ত না হওয়ার পর্যন্ত এনসিপি মাঠে থাকবে।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে। নারায়ণগঞ্জের কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে, দখলদারি চাঁদাবাজি করেছে। গত রাতে তোরণ জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না সরকারের কাছে এর জবাব চাই। এখনো কেন জুলাই শহিদ আহতদের পরিবারের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। শহিদ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। 

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে সন্ত্রাসীদের এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল, নারায়ণগঞ্জে ৫৬ জন শহিদ হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য করা হয়েছিল তা ভেঙ্গে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শহরের নিতাইগঞ্জ থেকে নাহিদ ইসলাম নেতৃত্বে পদযাত্রায় অংশ নেয় দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় তারা জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সঙ্গে কথা বলেন। কর্মসূচির ১৮ তম দিনে পদযাত্রাটি শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে বি-বি রোড হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে পথসভায় অংশ নেন দলটির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, সংগঠক শওকত আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

পথযাত্রায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের স্বপ্ন পূরণ হবে আমাদের মৃত্যুর পর। তাদেরকে দেশের জনগণ উৎখাত করেছে। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর এখন আওয়ামী পণ্ড হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। শেখ হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করেছে তারা জ্ঞানী পাপী বলেও উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

পথসভার এনপিসির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন তার বক্তব্যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ভারতীয় দল বলে অভিহিত করেন। আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব মানুষই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। কোনো সন্ত্রাসীদের দিয়ে হামলা করে লাভ হবে না। দেশের সব এখন সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় দিয়েছে। সন্ত্রাসীদের দলে জায়গা দিয়ে জনগণের বিরুদ্ধে রাজনীতি করা যায় না। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ কেয়ামত পর্যন্ত নেই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ভারতীয় দল। বাংলাদেশের এক ইঞ্চি জায়গাতেও আর আওয়ামী লীগের ফ্যাসিস্টদের জায়গা হবে না।

এর আগে দুপুর থেকেই পদযাত্রা ও সভাকে ঘিরে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীতে জড়ো হন নেতাকর্মীরা। বিকেলে নিতাইগঞ্জ চত্ত্বরে পথযাত্রা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ থেকে ঢাকার পথে রওনা হন।

এদিন নারায়ণগঞ্জে এনসিপির পথযাত্রাকে ঘিরে সড়ক-মহাসড়ক ও সভাস্থলে বাড়তি নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বিল্লাল হোসাইন/মাহফুজ

 

মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৫০ এএম
মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর
জাতীয় সংসদ সদস্য আবদুল গফুর

ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য (মেম্বার) থেকে শুরু করে ধাপে ধাপে জাতীয় সংসদ সদস্য হওয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রার গল্প শোনালেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল গফুর। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি নিজের রাজনৈতিক উত্থান, নির্বাচনি এলাকার বাস্তবতা এবং বাজেটের নানা দিক নিয়ে আবেগ ও সমালোচনামূলক বক্তব্য দেন।

জামায়াত নেতা আবদুল গফুর বলেন, তিনি সবচেয়ে নিচু স্তর থেকে রাজনীতি শুরু করেছেন। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে চেয়ারম্যান, পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি জানান, ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং পরবর্তী সময়ে তার রাজনৈতিক পথচলায় কোনো দীর্ঘ বিরতি ছিল না।

বাজেট প্রসঙ্গে তিনি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে উল্লেখ করেন। তবে একই সঙ্গে এটিকে উচ্চাভিলাষী ও বাস্তবায়ন অযোগ্য বলেও মন্তব্য করেন। তার মতে, বাজেটে সুশাসনের ঘাটতি রয়েছে এবং এটি অতিমাত্রায় ঋণনির্ভর, বিশেষ করে দেশীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের পরিকল্পনা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চিত্র তুলে ধরে তিনি বলেন, কুষ্টিয়ার অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো জরাজীর্ণ। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত বসার জায়গা নেই, বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে, শিক্ষার্থীরা ওয়েল পেপার বা প্লাস্টিক ব্যবহার করে ক্লাস চালায়। কিন্তু বাজেটে এসব সমস্যার সমাধানে নির্দিষ্ট উদ্যোগের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। মিরপুর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এসব হাসপাতালে প্রতিদিন শত শত রোগী ভর্তি থাকলেও অবকাঠামো ও জনবলসংকটে সেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়া পদ্মা নদীর ভাঙন সমস্যার কথা উল্লেখ করে আবদুল গফুর বলেন, ভেড়ামারা ও মিরপুর এলাকায় নদীভাঙনে চারটি ইউনিয়ন বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:২৭ এএম
ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
আব্দুল ওহাব শেখ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাবা আব্দুল ওহাব শেখ। উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। তবে তার কোনো পদ-পদবি নেই।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। অনেক বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায়ভার থাকবে না। তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।’

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
লক্ষ্মীপুর শহরে  যুবদলের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের উত্তর তেমুহনী থেকে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবেনা, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা, তারেক রহমানের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের নেতারা বলেন, আমরা রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব রাজপথে রয়েছি। আমরা আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা রুখে দেব। সকাল থেকে আওয়ামী লীগের কেউ রাজপথে নামার সাহস পায়নি। ১৭ বছরের অপকর্মের কারণে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে সর্বস্তরের জনগণ। কর্মসূচিতে জেলা-উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ ‍সুপার(প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও বা তাদের সহযোগি সংগঠনগুলো প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কোন ধরনের নাশকতা করতে না পারে, সেদিকে কঠোর অবস্থানে আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।

 ‎মোহাম্মদ রফিকুল ইসলাম/এসএন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রতিবাদ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মালখানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়। 

শোডাউনটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেরানীগঞ্জ পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ রানা। এ সময় যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

পরে দুপুরে সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সর্বশেষ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) সারা দেশে একযোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতা-কর্মীরা অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেন।

সুমন/রিফাত/

ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল। ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অনুসারী উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

স্থানীয় যুবদল সুত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে নাশকতা, অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে আশঙ্কায় যুবদল এ প্রতিবাদ কর্মসূচি নেয়।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকা কেন্দ্রীয় বাসটার্মিনাল, রেলগেট, বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয় এবং বেলা ১১টায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

যুবদল নেতাকর্মী ছাড়াও বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে প্রতিবাদ মিছিলটি রেলগেট ট্রাফিক মোড় সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হয় এবং বাজারের ১নং গেটে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম ‌আহ্বায়ক হিরক সরদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল কবির, ছাত্রদল নেতা তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান জুয়েল প্রমুখ। 

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করতে চাইলে আইনি বৈধতা নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেবেন, কিন্তু নিষিদ্ধ থাকা অবস্থায় রাজপথে আসার চেষ্টা করবেন না, করলে বিএনপি নেতাকর্মীরা বসে থাকবে না। আপনাদের প্রতিহত করার জন্য আমরা সবসময় প্রস্তুত।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীর ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নিপীড়নমূলক হামলা চালিয়েছিল, তা দেশের মানুষ ভুলে নাই। এখন তারাই ঘরে বসে দেশের অস্থিরতা সৃষ্টির জন্য তৎপরতা শুরু করেছে। বিষয়টি গুরুত্বসহ দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান।

জাহাঙ্গীর হোসেন/থিওটোনিয়াস