ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সর্বশেষ
মরিনহোর মতে বিশ্বকাপের ফাইনালে খেলবে যারা মেসির বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন কুবার্সির ভারতের কাছে হার নিগারদের ১০৪ ম্যাচ দেখার বেতন পাবেন ৬১ লাখ টাকা ইতিহাস গড়ল বসনিয়া ভিনিতে মুগ্ধ রোমারিও বিসিবির অর্থের চাকা অচল করতে আইসিসিকে বুলবুলের ১৪ পৃষ্ঠার চিঠি শেষ ম্যাচ খেলে ফেললেন ওচোয়া! জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি রেকর্ড গড়ে বিশ্ববাজারে আসছে  বিওয়াইডির এসইউভি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার সুইডেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জাপান কোচ মহাবিশ্বে আমাদের গতি কত? ‘জানতাম সঠিক সময়েই ব্রাজিলের হয়ে সেরাটা দিতে পারব’: ভিনিসিয়ুস অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হলো ১৩ সমঝোতা স্মারক বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন, নিষেধাজ্ঞার শঙ্কায় একঝাঁক তারকা বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে : ছারছীনার পীর ছাহেব একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাইয়ের নোটিশ নিয়ে ইবি প্রশাসনের লুকোচুরি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন যে নারী শিশু একাডেমির নেতৃত্বে কি এখনো শিশুসাহিত্যিক ফিরিয়ে আনার সময় আসেনি! আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ এএম
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বরগুনার বেতাগী পৌর শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পৌরসভার কয়েকটি সড়কে আকস্মিক এ মিছিল বের হলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় ১৫-২০ জনের একটি দল শহরের কেন্দ্রীয় সড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল আকারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নবঘোষিত কমিটির ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলকারীদের সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।

এর আগে মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ইমরানের সই করা এক চিঠিতে সোহেল আমিন হাওলাদারকে সভাপতি ও সিফাত সিকদারকে সাধারণ সম্পাদক করে বেতাগী উপজেলা ছাত্রলীগের এক বছরের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মিছিল দেখে আতঙ্কিত হয়ে বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে যায়। তাদের দাবি, হঠাৎ পরিস্থিতি খারাপ হতে পারে এ আশঙ্কায় তারা ব্যবসা বন্ধ করে দেন। পথচারীদের মধ্যেও নিরাপত্তাহীনতা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সংগঠনটির নেতা-কর্মীরা যেভাবে প্রকাশ্যে মিছিল করছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি বাড়ছে। তাদের দাবি, দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে পুলিশের আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।'

এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি আরও বলেন, 'নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।'

মহিউদ্দিন অপু /রিফাত

সংসদে জামায়াতের এমপি মাসুদ 'হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?'

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
'হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?'
বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে হামে ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “৬ শিশুর মৃত্যুর ঘটনায় একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, অথচ হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?”

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ড. মাসুদ বলেন, বাজেটের সফলতা সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ও মুখের হাসিতেই এর প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনায় দেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে বলে মনে হলেও বাস্তবে বাজারে গিয়ে মানুষ তার প্রতিফলন পায় না।

স্বাস্থ্য খাতের সমালোচনা করে তিনি বলেন, একটি মানবিক হাসপাতালে ৭০০ শয্যার মধ্যে ১৮০টি বিনামূল্যে সেবা দেওয়া হতো, প্রতিদিন ২৩টি স্বাভাবিক প্রসব করানো হতো এবং রোগী-স্বজনদের বিনামূল্যে খাবার দেওয়া হতো। সেখানে ৬ শিশুর মৃত্যুর অজুহাতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। অথচ হামে ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের কোনো জবাবদিহি দেখা যায়নি।

তিনি আরও জানান, হাসপাতালটিতে অধ্যয়নরত ২৪৭ জন বিদেশি শিক্ষার্থী বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

শিক্ষা খাতের বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, ঘোষিত অগ্রাধিকারের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে এবং এমপিওভুক্ত প্রায় দুই লাখ শিক্ষক এখনো মে মাসের বেতন পাননি।

এ ছাড়া মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ড. মাসুদ বলেন, “মেগা প্রকল্প যেন মেগা দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।” তিনি দক্ষিণাঞ্চলের সড়ক অবকাঠামোর দুরবস্থার কথাও তুলে ধরেন।

এলিস/আমান

আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ: এমপি মাহবুবুর রহমান

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ: এমপি মাহবুবুর রহমান
ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন/ ছবি: সংগৃহীত

বর্তমান প্রেক্ষাপটে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ- এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, দলটির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশের তিন প্রজন্মের শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, যার রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের বৈঠকে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আলোচনায় অংশ নিয়ে ডা. মাহবুবুর রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, দলটি দেশের তিনটি প্রজন্মকে ‘ইনজার্ড’ বা ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।

তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ‘হাসিনা খেদাও’ আন্দোলনের মধ্য দিয়ে এসব প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন ও প্রভাবিত হয়েছে।

সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, এসব আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্মের অভিজ্ঞতা ও রাজনৈতিক অবস্থান ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মনে করেন, এই তিন প্রজন্ম জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা অত্যন্ত কম।

বাজেট আলোচনায় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তরুণ সমাজের মনোভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা নিয়েও মন্তব্য করেন। তার বক্তব্যের একটি বড় অংশজুড়ে ছিল সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত বিভিন্ন ছাত্র ও জনআন্দোলনের প্রভাব এবং সেগুলোর দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রতিফলন।

সংসদে দেওয়া এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

এলিস/আমান

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ
ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যাচেষ্টার মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাশাপাশি রায়ের পর আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছ আদালত চত্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।

তারা শুকরিয়া প্রকাশ করে জানান, আমাদের ওপর অনেক জুলুম-অত্যাচার করা হয়েছে। দীর্ঘ বছর পর ন্যায় বিচার হয়েছে।

আদালত সূত্র জানায়, এর আগে এ বছরের এপ্রিল মাসে আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেই সঙ্গে গত ৭ এপ্রিল একই আদালতে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চান বিচারক। শুনানিতে অংশ নিয়ে অভিযুক্তদের মধ্যে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক  মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গউছ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেন তারা।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনি এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

এরপর ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন।

খাদিজা রুমি/অমিয়/

আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:৫১ পিএম
আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান। ছবি: সংগ্রহীত

দেশের চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করার লক্ষ্যে টানা ৩৬ দিনের এক দীর্ঘ ও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যজোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই রাজপথের কর্মসূচি চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

আজহার/

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ
ছবি: খবরেরকাগজ

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি জানান, এ মামলা সম্পর্কে আগে থেকে তিনি কিছুই জানতেন না। কে বা কারা এটি করেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই।

এক বিবৃতিতে মনিরুল হক চৌধুরী বলেন, ’সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে তার নির্বাচনি এলাকা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিষয়টি জানার পর তিনি বিব্রত হয়েছেন।’

তিনি বলেন, ’মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা আমাকে জানিয়েছে, বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন।’

এমপি মনিরুল আরও জানান, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। এর বাইরে কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা হয়রানিমূলক পদক্ষেপে তিনি বিশ্বাসী নন বলেও ইঙ্গিত দেন।

তিনি বলেন, ’আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।’

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও, মনিরুল হক চৌধুরীর এ অবস্থান মামলাটি নিষ্পত্তির দিকে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে  মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে  মামলাটি করেন।

জহির শান্ত/খাদিজা রুমি/