বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারেক রহমান আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নে যেন বাংলাদেশের উন্নয়নে আরও বেশি সহযোগিতা কামনা করেছেন।
ইইউ প্রতিনিধিরা বলেছেন, তারা আরও অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খান এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান। এই বিষয় নিয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন। ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে বিএনপির ভূমিকা কেমন থাকবে এবং নির্বাচন শেষে দেশের উন্নয়নের ব্যাপারে চিন্তা-ভাবনা কী?
এ ব্যাপারে তারেক রহমান তাদেরকে বলেছেন, নির্ধারিত তারিখে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠ নির্বাচন চায় বিএনপি। দেশের মানুষ দীর্ঘদিন নির্বাচনে অংশ নিতে পারে নাই, ভোট দিতে পারে নাই, তারা শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে এবং তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে প্রকাশ করবে।
তিনি জানান, বৈঠকে তারেক রহমান বলেছেন, নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এর জন্য আমরা যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য কাজ করছি।
ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নের যে অংশগ্রহণ তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেছেন, আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নে যেন বাংলাদেশের উন্নয়নে আরও বেশি সহযোগিতা করে এবং কার্যকর ভূমিকা পালন করে যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়।
ইইউ প্রতিনিধিরা বলেছেন, তারা আরও অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে।
বৈঠকে শ্রমিকদের উন্নয়নে আগামী দিনের পরিকল্পনা জানতে চেয়েছে ইইউ বলে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেগম খালেদা জিয়ার আমলেই বাংলাদেশ লেবার কোর্ট, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং শ্রমিকদের কল্যাণে আইন সংশোধনে সবসময়ই কাজ করেছে বিএনপি।
এক প্রশ্নের উত্তরের তিনি বলেন, ইইউ অনেক বড় পর্যবেক্ষক টিম আসবে। আমার ধারণা তারা সারাদেশেই কাজ করবেন। তারা পর্যবেক্ষ পাঠানোর কারণে নির্বাচনে গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এই নির্বাচনটা সুষ্ঠু-শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে এমনটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন বড় পর্যপক্ষ দল পাঠাচ্ছে। আমরা মনে করি, এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচনকে সমর্থন করেছে এবং পরবর্তী সরকারকে সহযোগিতা করবে।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ড. মাহদী আমিন।
ইইউর পক্ষ থেকে অংশ নেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-দক্ষিণ এশিয়ার উপ-বিভাগীয় প্রধান মনিকা বাইলাইট, আইনি উপদেষ্টা রাস্তিস্লাভ স্প্যাক প্রমুখ।
শফিকুল/মাহফুজ