ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সর্বশেষ
ইতিহাস গড়ল বসনিয়া ভিনিতে মুগ্ধ রোমারিও বিসিবির অর্থের চাকা অচল করতে আইসিসিকে বুলবুলের ১৪ পৃষ্ঠার চিঠি শেষ ম্যাচ খেলে ফেললেন ওচোয়া! জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি রেকর্ড গড়ে বিশ্ববাজারে আসছে  বিওয়াইডির এসইউভি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার সুইডেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জাপান কোচ মহাবিশ্বে আমাদের গতি কত? ‘জানতাম সঠিক সময়েই ব্রাজিলের হয়ে সেরাটা দিতে পারব’: ভিনিসিয়ুস অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হলো ১৩ সমঝোতা স্মারক বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন, নিষেধাজ্ঞার শঙ্কায় একঝাঁক তারকা বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে : ছারছীনার পীর ছাহেব একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাইয়ের নোটিশ নিয়ে ইবি প্রশাসনের লুকোচুরি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন যে নারী শিশু একাডেমির নেতৃত্বে কি এখনো শিশুসাহিত্যিক ফিরিয়ে আনার সময় আসেনি! আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত একজন ক্লান্ত মানুষের জন্য আশ্বাসের বাণীটি কী জানেন? রোহিঙ্গাদের সম্পদে পরিণত করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত

নির্বাচনি প্রচারে মুখর চট্টগ্রাম

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম
আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম
নির্বাচনি প্রচারে মুখর চট্টগ্রাম
চট্টগ্রামের বড়পুল এলাকায় গতকাল গণসংযোগে বক্তব্য রাখছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমান। খবরের কাগজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার দ্বিতীয় দিনে চরম ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। নানাভাবে সব প্রার্থীই ভোটারদের নিজ প্রতীকের প্রতি আকৃষ্ট করছেন। প্রার্থীর পাশাপাশি পরিবারের সদস্যরাও যাচ্ছেন ভোটারদের কাছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন নির্বাচনি এলাকায় প্রার্থীদের পদচারণে মুখরিত ছিল স্থানীয় এলাকা। 

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের বিএনপির প্রার্থী মীর হেলালের দিনভর নির্বাচনি গণসংযোগ করেছেন উপজেলার বুড়িশ্চর শিকারপুর ইউনিয়নে। সেখানে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। গতকাল সকালে হাটহাজারী উপজেলার আওতাধীন ১৫ নম্বর বুড়িশ্চর আজিজিয়া দরবার শরিফ মাজার জিয়ারত করে তার গণসংযোগ শুরু করেন। তিনি সেখান থেকে পায়ে হেঁটে বুড়িশ্চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষ সবার কাছ ভোট ও দোয়া, আশীর্বাদ প্রার্থনা করেন। এ সময় মুসলমান, হিন্দু, বৌদ্ধ–সব ধর্মের মানুষ তাকে স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে এগিয়ে আসেন। এদিকে বাদ জুমা স্থানীয় নিয়ামত আলী সড়ক থেকে পুনরায় গণসংযোগ শুরু করে বিকেলের প্রচার শুরু করেন। প্রচারকালে মীর হেলাল বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ও শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু করেছেন গতকাল সকালে। উপজেলার নাজিরহাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শিবির নেতা আফাছ ও জামায়াত নেতা খোরশেদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনি প্রচার ও গণজমায়েতের সূচনা করেন। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই গণজমায়েতটি নাজিরহাট বাসস্টেশন থেকে যাত্রা শুরু করে। পরে এটি নাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝংকার মোড়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

চট্টগ্রাম-১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান চট্টগ্রামের বড়পুল এলাকায় গণসংযোগ চালিয়েছেন। এ সময় তিনি বলেছেন, ‘আপনারা অনুমতি দিলে আমি সাধারণ মানুষের সঙ্গে থাকতে পারব, হাত মেলাতে পারব, তাদের নিয়ে কাজ করতে পারব। আমি রাজনীতিতে এসেছি সাধারণ মানুষের জন্য। যেন সাধারণ মানুষের সঙ্গে আমার দেখা হয়, কথা হয় এবং মোলাকাত করতে পারি।’

তিনি ভোটারদের আরও বলেন, ‘আপনারা আমার বাবার সহকর্মী ছিলেন, এখন আমার সহকর্মী।’ তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনকে নিজের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন। গণসংযোগের সময় তিনি চট্টগ্রামের উন্নয়নমূলক পরিকল্পনার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “চট্টগ্রামকে ‘আসল অর্থে’ বাণিজ্যিক রাজধানী করতে চাই। আমি সারা জীবনের জন্য মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর পক্ষে মাঠে নেমেছেন তার ছেলে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। গতকাল চট্টগ্রাম-১১ আসনে বাবার পক্ষে দ্বিতীয় দিনের প্রচার চালান তিনি। 

এ সময় ইসরাফিল খসরু বলেছেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পরিবর্তন, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ মানেই মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি এবং সাধারণ মানুষের কথা বলার শক্তি। চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তন চান, তারা সৎ নেতৃত্ব ও জনবান্ধব রাজনীতি দেখতে চান। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই। এদিন ইপিজেড মোড় থেকে শুরু হয়ে দক্ষিণ হালিশহর ফেলা গাজী বাড়ি, কলসিদীঘি মোড়, ওয়াশিল চৌধুরীপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচারের অংশ নেন ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। এ সময় পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ পদপ্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি জনপ্রতিনিধি হিসেবে একটি সমৃদ্ধ, দক্ষ ও উন্নত মিরসরাই গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংসদে জামায়াতের এমপি মাসুদ 'হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?'

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:২০ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
'হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?'
বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে হামে ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “৬ শিশুর মৃত্যুর ঘটনায় একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো, অথচ হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?”

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ড. মাসুদ বলেন, বাজেটের সফলতা সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ও মুখের হাসিতেই এর প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনায় দেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে বলে মনে হলেও বাস্তবে বাজারে গিয়ে মানুষ তার প্রতিফলন পায় না।

স্বাস্থ্য খাতের সমালোচনা করে তিনি বলেন, একটি মানবিক হাসপাতালে ৭০০ শয্যার মধ্যে ১৮০টি বিনামূল্যে সেবা দেওয়া হতো, প্রতিদিন ২৩টি স্বাভাবিক প্রসব করানো হতো এবং রোগী-স্বজনদের বিনামূল্যে খাবার দেওয়া হতো। সেখানে ৬ শিশুর মৃত্যুর অজুহাতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। অথচ হামে ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের কোনো জবাবদিহি দেখা যায়নি।

তিনি আরও জানান, হাসপাতালটিতে অধ্যয়নরত ২৪৭ জন বিদেশি শিক্ষার্থী বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

শিক্ষা খাতের বরাদ্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার দাবি, ঘোষিত অগ্রাধিকারের তুলনায় বরাদ্দ কমানো হয়েছে এবং এমপিওভুক্ত প্রায় দুই লাখ শিক্ষক এখনো মে মাসের বেতন পাননি।

এ ছাড়া মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ড. মাসুদ বলেন, “মেগা প্রকল্প যেন মেগা দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।” তিনি দক্ষিণাঞ্চলের সড়ক অবকাঠামোর দুরবস্থার কথাও তুলে ধরেন।

এলিস/আমান

আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ: এমপি মাহবুবুর রহমান

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ: এমপি মাহবুবুর রহমান
ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন/ ছবি: সংগৃহীত

বর্তমান প্রেক্ষাপটে আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ- এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, দলটির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দেশের তিন প্রজন্মের শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে, যার রাজনৈতিক প্রভাব দীর্ঘদিন বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনের বৈঠকে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সকাল ১১টায় শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আলোচনায় অংশ নিয়ে ডা. মাহবুবুর রহমান আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, দলটি দেশের তিনটি প্রজন্মকে ‘ইনজার্ড’ বা ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।

তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ‘হাসিনা খেদাও’ আন্দোলনের মধ্য দিয়ে এসব প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন ও প্রভাবিত হয়েছে।

সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, এসব আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্মের অভিজ্ঞতা ও রাজনৈতিক অবস্থান ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মনে করেন, এই তিন প্রজন্ম জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা অত্যন্ত কম।

বাজেট আলোচনায় তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তরুণ সমাজের মনোভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা নিয়েও মন্তব্য করেন। তার বক্তব্যের একটি বড় অংশজুড়ে ছিল সাম্প্রতিক বছরগুলোতে সংঘটিত বিভিন্ন ছাত্র ও জনআন্দোলনের প্রভাব এবং সেগুলোর দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রতিফলন।

সংসদে দেওয়া এ বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

এলিস/আমান

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ
ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যাচেষ্টার মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাশাপাশি রায়ের পর আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছ আদালত চত্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।

তারা শুকরিয়া প্রকাশ করে জানান, আমাদের ওপর অনেক জুলুম-অত্যাচার করা হয়েছে। দীর্ঘ বছর পর ন্যায় বিচার হয়েছে।

আদালত সূত্র জানায়, এর আগে এ বছরের এপ্রিল মাসে আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেই সঙ্গে গত ৭ এপ্রিল একই আদালতে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চান বিচারক। শুনানিতে অংশ নিয়ে অভিযুক্তদের মধ্যে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক  মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গউছ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেন তারা।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনি এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

এরপর ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন।

খাদিজা রুমি/অমিয়/

আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:৫১ পিএম
আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান। ছবি: সংগ্রহীত

দেশের চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করার লক্ষ্যে টানা ৩৬ দিনের এক দীর্ঘ ও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যজোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই রাজপথের কর্মসূচি চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

আজহার/

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ
ছবি: খবরেরকাগজ

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি জানান, এ মামলা সম্পর্কে আগে থেকে তিনি কিছুই জানতেন না। কে বা কারা এটি করেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই।

এক বিবৃতিতে মনিরুল হক চৌধুরী বলেন, ’সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে তার নির্বাচনি এলাকা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিষয়টি জানার পর তিনি বিব্রত হয়েছেন।’

তিনি বলেন, ’মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা আমাকে জানিয়েছে, বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন।’

এমপি মনিরুল আরও জানান, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। এর বাইরে কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা হয়রানিমূলক পদক্ষেপে তিনি বিশ্বাসী নন বলেও ইঙ্গিত দেন।

তিনি বলেন, ’আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।’

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও, মনিরুল হক চৌধুরীর এ অবস্থান মামলাটি নিষ্পত্তির দিকে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে  মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে  মামলাটি করেন।

জহির শান্ত/খাদিজা রুমি/