ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ নগরকান্দায় আওয়ামী লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী শিবচরে জমি নিয়ে বিরোধে ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু মেহেরপুরে সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা গাজীপুরে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা শেরপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে গাড়ি খাদে, ৮ পুলিশ সদস্য আহত এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান সারাদেশে বৃষ্টির পূর্বাভাস ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই সিরাজগঞ্জে ডা. বাকি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কেন রাখবেন আশুরার রোজা? ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে কঙ্গো দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ব্যাকফুটে দক্ষিণ কোরিয়া ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও জার্মানি ‘শাস্তি’ পাচ্ছে: হুলিয়ান নাগেলসম্যান তারা এখন এনসিপির সমালোচক উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত স্পেন: লাপোর্তে নওগাঁ সীমান্তে পুশইন বাক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী টিইউভি সনদ পেলো প্রপার্টি লিফটস নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু ময়মনসিংহে লাইনচ্যুত ৩ বগি রেখেই ছেড়ে গেল ট্রেন বাংলাদেশ-ভারত লড়াই আজ শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা: আনচেলত্তি দুদক পুনর্গঠনে আলোচনায় যাদের নাম সংকটে দেশের নারী উদ্যোক্তারা সিন্ডিকেটে বিপর্যস্ত খুলনার স্বাস্থ্য প্রশাসন

সাতকানিয়ায় এলডিপি থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট: ০৩ মে ২০২৬, ১০:২০ এএম
সাতকানিয়ায় এলডিপি থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপিতে
ছবি:খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় এক রাজনৈতিক সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

শনিবার (২ মে) বিকেলে কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ যোগ দেওয়া নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এর মধ্যে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুজ্জামান মেম্বার, সাতকানিয়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা গণতান্ত্রিক মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা নাসরিন ঝর্ণা, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, সাধারণ সম্পাদক সুজিত দাশ, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী মহসিন, কালিয়াইশ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ মেম্বার ও ধর্মপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি আক্কাস উদ্দিনসহ উত্তর সাতকানিয়ার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক এলডিপির নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুল সংখ্যক নেতা-কর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিএনপির কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সাথে যোগাযোগের করা যায়নি।

দলটির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের কাগজকে বলেন, ‘সেখানে সর্বোচ্চ পাঁচজন এলডিপি নেতা রয়েছেন। বাকিরা সবাই বিএনপির নিজস্ব লোক। এসব যোগদান অনুষ্ঠানের আড়ালে তারা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করছে।’

আরিফুল/আমান

তারা এখন এনসিপির সমালোচক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৫ এএম
তারা এখন এনসিপির সমালোচক
তাসনিম জারা, সামান্তা শারমিন, মুশফিক উস সালেহীন। ছবি: সংগৃহীত

পুরোনো রাজনৈতিক ধারায় পরিচালিত হচ্ছে: সামান্তা শারমিন 

ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেনস অব এনসিপি (এনসিপির প্রথম ও দ্বিতীয় শ্রেণির নাগরিকদের দৃশ্যমান উপস্থাপন)। ‘ব্যাটাগিরি মুর্দাবাদ’। ১১ দলীয় জোটের একটি ছবি শেয়ার করে ফেসবুকে তিনি লেখেন: এনসিপি এখন সেই পুরোনো রাজনৈতিক ধারায় পরিচালিত হচ্ছে। যদিও দলের শুরুর দিকে যে আদর্শিক অবস্থান ও প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি সেদিকে পুরোপুরি এগোয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা ও চাপের কারণে দলের ভেতরেও পরিবর্তন এসেছে। রাজনৈতিক দল সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু সেই পরিবর্তন যেন বাহ্যিক চাপের কারণে না হয়ে নিজস্ব আদর্শ ও চিন্তার ভিত্তিতে হয়–এটাই আমাদের প্রত্যাশা ছিল।

নারীদের বিষয়ে জোটের ভেতরে একটি বিরূপ মনোভাব রয়েছে। এ বিষয়টি নিয়ে এনসিপির নেতারা জোটের সংশ্লিষ্টদের কাছে নিজেদের অবস্থানও জানিয়েছেন। তারা স্পষ্ট করেছেন যে, এনসিপির নারী নেত্রীরা রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে অংশ নেবেন। যদিও জোটের কর্মকাণ্ডে তার পরিবর্তন আসেনি।

কারণ গুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতের সঙ্গে মৃদু ভাষায় আপত্তি জানালে হবে না। প্রয়োজন হলে আরও দৃঢ় ও স্পষ্ট অবস্থান নেওয়া দরকার। আবার কড়া ভাষায় বলতে গেলেও নানা বিষয় এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। 
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এনসিপি 


একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: ডা. তাসনিম জারা

সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। 
একটি আসন যেমন একদিনে দেওয়া যায়, তেমনই একদিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস, যা কেউ দিতে পারে না আর কেউ কেড়েও নিতে পারে না; যদি না নিজেই তা হাতছাড়া করেন। 
সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব, এনসিপি


এনসিপিকে সমর্থন করা কঠিন: মুশফিক উস সালেহীন

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আদর্শ ও চিন্তাধারার দল রয়েছে। সাধারণত রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ, মূল্যবোধ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দলগুলোর সঙ্গেই জোট গড়ে তোলে। এনসিপি বর্তমানে যে দলগুলোর সঙ্গে জোটে রয়েছে, তাদের অধিকাংশই ডানপন্থি রাজনৈতিক ধারার। এটিও এনসিপির রাজনৈতিক অবস্থান সম্পর্কে একটি বার্তা দেয়।

১১ দলীয় জোটের প্রধান শক্তি জামায়াতে ইসলামী। কোন অনুষ্ঠান কীভাবে পরিচালনা হবে–তা জামায়াতই ডিজাইন করে দেয়, যেমনটা বিএনপি জোটে বিএনপি করে। নারীদের ভূমিকা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে জামায়াতের বা ইসলামী দলগুলোর দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। তাই গত মঙ্গলবার জোটের সমাবেশে নারী অংশগ্রহণকারীদের বসার ব্যবস্থা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল না। এসবের মাধ্যমে জোটের ভেতরে নারীদের গুরুত্ব কতটা সে সম্পর্কে স্পষ্ট বার্তা দেয়। এর আগেও নির্বাচনকেন্দ্রিক একটি সংবাদ সম্মেলনে এনসিপির এক নারী নেত্রীর উপস্থিতি নিয়ে নানা ধরনের কটাক্ষ ও বিতর্ক দেখা দিয়েছিল।

এনসিপি এখনো সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ওঠেনি। ফলে দলটিকে জোটনির্ভর রাজনীতির পথেই এগোতে হচ্ছে। তবে নিজেদের মধ্যমপন্থি ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তি হিসেবে যে পরিচয় দলটি তুলে ধরতে চায়, সাম্প্রতিক ঘটনাগুলো সেই দাবির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমানে এনসিপিকে সমর্থন করা কঠিন, কারণ যে ধারণা থেকে আমরা পদত্যাগ করেছি, তা এখন স্পষ্ট হচ্ছে।

মধ্যমপন্থি ও গণতন্ত্র এবং সমঅধিকার রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা থেকে এনসিপির সঙ্গে যুক্ত হওয়া অনেকেই ইতোমধ্যে দল ছেড়েছেন। যারা এখনো দলে থেকে এনসিপির স্বাধীন রাজনৈতিক অবস্থান এবং মধ্যমপন্থি হওয়ার প্রত্যাশা করছেন–তাদের জন্যও গত মঙ্গলবারের সমাবেশ বার্তা দিচ্ছে।
প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক যুগ্ম সদস্যসচিব ও সাবেক মিডিয়া সেল সম্পাদক, এনসিপি

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:১৩ এএম
রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্তি উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩, দারুসসালাম থানায় ৩, রমনায় ২, ভাটারায় ২, তেজগাঁওয়ে ২, শিল্পাঞ্চল থানায় ২ এবং শাহবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, বংশাল, সূত্রাপুর, সবুজবাগ, কদমতলী, পল্লবী, কাফরুল, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও তুরাগ থানায় একজন রয়েছেন।

‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১০:০৫ পিএম
‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ/ ছবি: সংগৃহীত

জামায়াতের ইসলামীর সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ বলেছেন, জনগণ গণঅভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। তাই বিএনপি ও জামায়াতকে সুশাসন নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “তাদের( আওয়ামী লীগ) তো যাওয়ার জায়গা আছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই।”

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে দেশ পরিচালনার চেষ্টা করলে রাজনৈতিক দলগুলোকেও জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

ইজ্জত উল্লাহ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সরকার নির্ধারিত রাজস্ব আদায়ে ব্যর্থ হচ্ছে। ফলে প্রকৃত বাজেট ঘাটতি আরও বাড়তে পারে।

তিনি জানান, বর্তমানে দেশের মোট ঋণের পরিমাণ প্রায় ৩০ লাখ কোটি টাকায় পৌঁছেছে এবং শুধু সুদ পরিশোধেই বছরে ব্যয় হচ্ছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। একই সঙ্গে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংক খাত সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলের মতামতকে গণতন্ত্রের অংশ উল্লেখ করে তিনি সবাইকে মিলেই কার্যকর বাজেট বাস্তবায়নের আহ্বান জানান।

এলিস/এএফ

নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:০৪ পিএম
নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া
ছবি: খবরের কাগজ

“নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।” – বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া।

‎বুধবার (২৪ জুন) বিকেলে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ তিনি একথা বলেন।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস মুন্না।

‎এসময় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে তারা দাবি করেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এসময় তারা খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ জড়িত সকলের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

‎প্রধান অতিথি জিয়া উদ্দিন তার বক্তব্য বলেন, গত ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা নির্যাতন সহ্য করেছি এবং অন্যায়ের প্রতিবাদ করেছি। নানা ধরনের গুম, খুন এবং অপহরণের মধ্য দিয়ে আন্দোলন করে ২৪ এর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করেছি।

‎কিন্তু নির্বাচনের পরপরই ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর পরাজিত শক্তি এই দুইদল মিলে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে ফ্যাসিবাদী দল ফিরে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ইলিয়াস আলী সহ যেসকল নেতাকর্মীদের খুন ও গুম করেছেন তাদের জীবন যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতি করার সুযোগ দিবে।

‎প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, রাঙামাটি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি ওয়াদুদ মামুন, সি: যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, পৌর যুবদল দলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ আরও অনেকেই।

জিয়াউর রহমান/আমান

ঝিনাইদহে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, আটক ৮

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
ঝিনাইদহে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, আটক ৮
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বিজুসহ ৩ জনকে পলাতক দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ  উপজেলার মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাবিরুল ইসলাম নান্নু (৪৮), পৌর শ্রমিক লীগের সাবেক সহ-সম্পাদক নওশের আলী (৪১), পৌর শ্রমিক লীগের সাবেক সদস্য আশরাফুল শেখ (৩৪), উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম (৩০), কালীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ আলী (৪৬), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. সবুজ হোসেন (৩৬), উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোস্তাক আহম্মেদ লাভলু (৩৮) এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সাইদুর রহমান (৪৯)।

মামলার পলাতক আসামিরা হলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র  মোস্তাফিজুর রহমান বিজু (৫৭), মো. কালাম (৪০) এবং মো. পারভেজ হোসনে অপু (২৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজুর বাড়িতে দলীয় নেতাকর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় বিজুকে আটক করার চেষ্টা করা হলে তার স্বজন ও সমর্থকদের বাধার মুখে পড়ে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি সেখান থেকে চলে যান।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মঙ্গলবারের ঘটনায় মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাহফুজুর রহমান/এসএন