ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার বিশ্বকাপে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে নেইমার জীবনে আর কিছু চাওয়ার নেই: মেসি ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দুই নারীকে কারাদণ্ড শনিবার পৃথিবীর পাশ দিয়ে যাবে বিশাল গ্রহাণু, দেখা যাবে দূরবীক্ষণ যন্ত্রে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার ঠাকুরগাঁওয়ে পুলিশের ওপর আসামির হামলা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী ‘আওয়ামী লীগ পালাতে পেরেছে, বিএনপি-জামায়াত যাবে কই’ কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত বেলকুচিতে টিফিনের পাউরুটি খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ বিশ্বকাপ উপলক্ষে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট? ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে: যুবদল নেতা জিয়া তিন বছরের ভিক্ষার সঞ্চয় লুট, নিঃস্ব বৃদ্ধ নূর আলম পার্শ্ববর্তী দেশের বৈষম্যে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: ত্রাণমন্ত্রী কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে শেষ হবে: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ৩ শিশুসহ ৯ জনের সীমান্তে মানবেতর জীবন ভোলার আদালতের এজলাসে বাদীর বিষপান আমাকে কখনোই জোর করে এসব করতে বাধ্য করা হয়নি: তামান্না প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কৃষি বিপণন কৃষকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া উচিত জামালপুরে অটোরিকশা চালককে হত্যা, গ্রেপ্তার ৬

কাজা রোজা রাখার নিয়ত

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম
কাজা রোজা রাখার নিয়ত
আরবিতে রমজান কারিম লেখা ক্যালিগ্রাফির ছবি

রমজান মাসে রোজা রাখা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। তবে শরিয়ত সমর্থিত ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা গুরুতর অপরাধ। নবিজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না।’ (তিরমিজি, ৭২৩) এই হাদিস থেকে বোঝা যায়, ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী মৌলিক ফরজ লঙ্ঘন করে এবং এর ক্ষতিপূরণ সম্পূর্ণরূপে সম্ভব নয়।


তবে শরিয়ত কিছু ওজরের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে। যেমন- অসুস্থতা, সফর, নারীদের ঋতুস্রাব বা সন্তান প্রসব-পরবর্তী স্রাব। এসব ক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে, কিন্তু পরে কাজা করে দেওয়া আবশ্যক। 
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন, ‘নির্দিষ্ট কয়েক দিন (রমজান মাসে) রোজা রাখতেই হবে। তবে যদি তোমাদের কেউ অসুস্থ হয় বা সফরে থাকে, তাহলে সে অন্য সময়ে ছুটে যাওয়া রোজাগুলো পূর্ণ করে নেব।’ (সুরা বাকারা, ১৮৪)


ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারীর জন্য কাফ্ফারা ও কাজার বিধান রয়েছে। কাফ্ফারা হলো একজন দাস মুক্ত করা, অথবা লাগাতার দুই মাস রোজা রাখা, অথবা ৬০ জন মিসকিনকে খাওয়ানো। তবে কাজা রোজা রাখলেও ইচ্ছাকৃত রোজা ভঙ্গের গুনাহ মোচন হয় না। তাই রোজা ভঙ্গের পরিণাম সম্পর্কে সচেতন থাকা জরুরি।


নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব বা সন্তান প্রসব-পরবর্তী স্রাবের সময় রোজা রাখা নিষেধ। এই সময় রোজা না রাখার অনুমতি আছে, তবে পরে কাজা করে নিতে হবে। অসুস্থ বা সফররত ব্যক্তিরাও পরে রোজা কাজা করে নেবেন।
সর্বোপরি, রমজানের রোজা আল্লাহর নির্দেশ ও এটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো ওজর ছাড়া রোজা ভাঙা থেকে বিরত থাকা ও শরিয়তের প্রতিটি বিধান মেনে চলা মুসলিমের দায়িত্ব। 

লেখক : আলেম ও সাংবাদিক

বাংলাদেশের মাদরাসাগুলো পরিদর্শনে আসছেন নকশবন্দী তরিকার দুই শীর্ষ পীর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৫৮ পিএম
বাংলাদেশের মাদরাসাগুলো পরিদর্শনে আসছেন নকশবন্দী তরিকার দুই শীর্ষ পীর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদরাসাগুলো শিক্ষাকার্যক্রম পরিদর্শন, আলেম-ওলামা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে ১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিশিষ্ট দুই ইসলামি স্কলার। 'মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ'-এর আমন্ত্রণে তারা এই সফরে আসছেন।

সফরকারী দুই বিশিষ্ট মেহমান হলেন, মাওলানা মাসুম উল হক নকশবন্দী মোজাদ্দেদী ও শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মুহাম্মদ।

মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মাহমুদ জানান, মাওলানা মাসুম উল হক এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামি শিক্ষাকেন্দ্র 'দারুল উলুম হাক্কানিয়া আকোড়া খটক'-এর একজন ফারেগ বা গ্র্যাজুয়েট। তিনি পীর জুলফিকার নকশাবন্দী রহ. এর কাছ থেকে খেলাফত ও ইজাযত প্রাপ্ত। তার চার তরিকাতেই ইজাযত রয়েছে। এছাড়াও তিনি একজন প্রখ্যাত হাকিম (চিকিৎসক) এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপিকে) প্রদেশে তাসাওউফের খেদমতে নিয়োজিত আছেন।

অপরদিকে, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশাবন্দী রহ-এর প্রতিষ্ঠিত বিখ্যাত উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান মাহাদুল ফকীর আল-ইসলামীর শায়খুল হাদিস হাবিবুল্লাহ মুহাম্মদ অত্যন্ত উঁচু মাপের একজন আলেম ও সুবক্তা। সাধারণ জনগণ এবং আলেম সমাজ উভয় শ্রেণির শ্রোতাদের উপযোগী করে অত্যন্ত সাবলীল, মিষ্ট ভাষায় ও জ্ঞানগর্ভ আলোচনা পেশ করায় তার বিশেষ খ্যাতি রয়েছে।

বাংলাদেশে সফরকালে তারা দেশের আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করবেন। বিভিন্ন শিক্ষামূলক মজলিস ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া-এর বর্তমান প্রধান মুফতি এবং শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়ার আমন্ত্রণে মেহনরা চট্টগ্রামের মাদ্রাসাগুলোও ঘুরে দেখবেন।

এই সফরকে সামনে রেখে আগামী ১ জুলাই ১০ পর্যন্ত এক মাসের ভিজিট বা কালচারাল ভিসার জন্য ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে।

কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট?

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩০ পিএম
কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা কি যথেষ্ট?
ছবি: সংগৃহীত

মানুষের জীবনে প্রতিনিয়ত জড়িয়ে থাকে নানা ভুল আর অনুশোচনা। আমরা অনেকেই না বুঝে কসম বা আল্লাহর নামে শপথ করে বসি, আবার তা ভেঙেও ফেলি। কিন্তু আপনি কি জানেন, কসম ভঙ্গ করার পর শুধু মুখে দুঃখিত বলা ইসলামে যথেষ্ট নয়। এর জন্য রয়েছে সুনির্দিষ্ট আইনি ও আর্থিক জরিমানা বা কাফফারা।

ইসলামি বিধান অনুযায়ী, আপনি যদি আসলেই কসম করে তা ভঙ্গ করে থাকেন, তবে তার কাফফারা হিসেবে ১০ জন গরিব-মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়াতে হবে অথবা তাদেরকে একজোড়া করে পরিধেয় বস্ত্র দান করতে হবে। মনে রাখবেন, এক বেলা খাওয়ালে এই কাফফারা আদায় হবে না। আর যতবার কসম ভাঙবেন, ততবারই আলাদাভাবে এই কাফফারা দিতে হবে। তবে কসম না করে শুধু সাধারণ কোনো প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করলে এই আর্থিক কাফফারা লাগে না, যদিও ওয়াদা রক্ষা করা মুমিনের অন্যতম গুণ।

যারা জীবনে অন্যায় থেকে দূরে থেকে একটি সুন্দর ও নেক আমলময় জীবন গড়তে চান, তাদের জন্য পবিত্র কোরআনে একটি চমৎকার ‘থ্রি-স্টেপ ফর্মুলা’ দেওয়া হয়েছে। সুরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেন, আর গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর তুমি যখন (কোন বিষয়ে) মনস্থির করবে, তখন আল্লাহর ওপর নির্ভর করো...’

১. যেকোনো সঠিক সিদ্ধান্তের জন্য যোগ্য বা হক্কানী আলেমদের পরামর্শ নেওয়া।

২. নিজের দায়িত্ববোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া।

৩. শতভাগ আল্লাহর ওপর ভরসা রাখা।

মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুলের চোরাবালিতে আটকে হতাশ হওয়া যাবে না। কারণ, হতাশা মুমিনের বৈশিষ্ট্য নয়। সুরা যুমারের ৫৩ নম্বর আয়াতে মহান আল্লাহ এক পরম আশার বাণী শুনিয়েছেন ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন।’ এমনকি সুরা ফুরকানের ৭০ নম্বর আয়াত অনুযায়ী, খাঁটি তওবাকারীদের পূর্বের পাপগুলোকে আল্লাহ পুণ্য দ্বারা বদলে দেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন নিষ্পাপ মানুষের মতোই।’(সুনানে ইবনে মাজাহ: ৪২২৫)।

তবে মনে রাখতে হবে, কোনো মানুষের হক নষ্ট করে থাকলে শুধু তওবা করলেই হবে না, বরং সেই ব্যক্তির পাওনা ফিরিয়ে দিতে হবে বা তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।

লেখক: আলেম ও সাংবাদিক 

কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস
সব পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর সাহায্যের পথ কখনো বন্ধ হয় না। ছবি: সংগৃহীত

আপনার সামনে যদি বিশাল এক সমুদ্র গর্জে ওঠে, আর পেছনে তাড়া করে আসে এক জাহাবাজ রাজার সশস্ত্র বিশাল সেনাবাহিনী—কেমন হবে সেই মুহূর্তটি? নিশ্চিত মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখন যদি সমুদ্রের পানি মাঝখান থেকে ফেটে গিয়ে ১২টি বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে যায় আর তৈরি হয় শুকনো রাস্তা! রূপকথা নয়, আজ থেকে হাজার বছর আগে পবিত্র আশুরার দিনে পৃথিবীর বুকে এমনই এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটেছিল। মহাবিশ্বের পরম সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা পবিত্র কোরআনে সেই রোমাঞ্চকর ও হৃদয়স্পর্শী মুক্তির গল্পটি যেভাবে বর্ণনা করেছেন, তা প্রতিটি বিশ্বাসী হৃদয়ে আশার আলো জাগায়।

এক জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ছিল—বনি ইসরাঈল বংশে জন্ম নেওয়া এক শিশু ধ্বংস করবে প্রতাপশালী ফেরাউনের রাজত্ব। এই ভয়ে ফেরাউন বনি ইসরাঈলের সব নবজাতক পুত্রসন্তানকে নির্মমভাবে জবাই করা শুরু করে। পবিত্র কোরআনের সরা বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর (স্মরণ করো) সে সময়ের কথা, যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দান করত; তোমাদের পুত্রসন্তানদের জবাই করত এবং তোমাদের স্ত্রীদের অব্যাহতি দিত।

আল্লাহর নির্দেশে এক রাতে হযরত মুসা (আ.) তার অনুসারীদের নিয়ে মকসুদের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু ভোরেই ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের প্রায় ধরে ফেলল। সামনে উত্তাল সমুদ্র, পেছনে ঘাতক বাহিনী। বনি ইসরাঈল যখন ভয়ে কাঁপছিল, ঠিক তখনই আল্লাহর নির্দেশ এলো: আপনার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করুন। (সুরা আশ-শোয়ারা, ৬৩)। লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। মাঝখানের পানি বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে গেল আর তৈরি হলো শুকনো পথ।

হযরত মুসা (আ.) তার দলবল নিয়ে নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু অহংকারী ফেরাউন যখন তার সৈন্যসামন্ত নিয়ে সেই পথে পা রাখল, অমনি আল্লাহর হুকুমে সমুদ্রের পানি চারপাশ থেকে ভেঙে পড়ল। চোখের পলকে তলিয়ে গেল ফেরাউন ও তার অহংকারী সাম্রাজ্য। আল্লাহ বলেন, আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকদেরকে, অথচ তোমরা দেখছিলে। (সুরা বাকারা, ৫০)।

আশুরার এই চিরন্তন ইতিহাস আমাদের কেবল একটি গল্প শোনায় না, এটি আমাদের জীবনের এক পরম সত্যকে মনে করিয়ে দেয়। সত্য ও ন্যায়ের পথ যতই কঠিন হোক, তার জয় নিশ্চিত। আর অন্যায়-অত্যাচারের রাজত্ব যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর একটি মাত্র ইশারায় তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য।

আজকের পৃথিবীতে যারা হতাশা আর অন্যায়ের অন্ধকারে ডুবে আছেন, আশুরার এই দিনটি তাদের শেখায়—সব পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর সাহায্যের পথ কখনো বন্ধ হয় না। আসুন, কান্নাকাটি আর শোকের সাগরে না ভেসে, আমরা মুসা (আ.)-এর মতো আল্লাহর ওপর অবিচল আস্থা রাখি এবং সত্যের পথে নিজেদের জীবনকে পরিচালিত করি।

লেখক: আলেম ও সাংবাদিক  

সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:২২ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:১৪ পিএম
সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সৌদি আরবে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে তিনি আনুষ্ঠানিকভাবে কালেমায়ে ‘শাহাদাত’ পাঠ করে মুসলিম হন।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (GEA) চেয়ারম্যান তুর্কি আলে শায়খ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

তুর্কি আলে-শায়খ জানান, সৌদি আরবে সিনেমাটির শুটিংয়ের মাঝেই জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। পরে তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করেন এবং একটি স্থানীয় মসজিদে প্রযোজনা দলের অন্য মুসলিম সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন। তুর্কি আলে-শায়খ তাঁর পোস্টে এই মুহূর্তের একটি ভিডিও চিত্রও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

৬৮ বছর বয়সী এই হলিউড তারকা বর্তমানে সৌদি আরবে অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘৭ ডগজ’ (7 Dogz)-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদিতে অবস্থানকালে সেখানকার মানুষের আতিথেয়তা, সমৃদ্ধ সংস্কৃতি এবং ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এসপোসিতোর মনে গভীর রেখাপাত করে। ইসলাম ধর্মের অনুশাসন ও মুসলিমদের জীবনযাত্রায় মুগ্ধ হয়েই তিনি এই সিদ্ধান্ত নেন। জিয়ানকার্লো সৌদির জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শুটিংয়ের এই অভিজ্ঞতাকে তার জীবনের অন্যতম ইতিবাচক অধ্যায় বলে উল্লেখ করেছেন।

ইতালীয় ও আফ্রো-আমেরিকান বংশোদ্ভূত জিয়ানকার্লো এসপোসিতোর অভিনয় জীবন দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। মাত্র আট বছর বয়সে ব্রডওয়ে থিয়েটারের ‘ম্যাগি ফ্লিন’ মিউজিক্যালে অভিনয়ের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে হলিউডের অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি সিরিজে (যেমন: ব্রেকিং ব্যাড, দ্য ম্যান্ডালোরিয়ান) অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।

উল্লেখ্য, জিয়ানকার্লো এসপোসিতো যে ‘৭ ডগজ’ সিনেমায় অভিনয় করছেন, তাতে মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজসহ আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা যুক্ত রয়েছেন।

এর আগেও বিশ্বের বহু নামি-দামি লেখক, বিজ্ঞানী, চিকিৎসক, ক্রীড়াবিদ ও অভিনয়শিল্পী ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই ধর্ম গ্রহণ করেছেন। হলিউডের এই শক্তিমান অভিনেতার ইসলাম গ্রহণের খবরটি এখন বিশ্বের অন্যতম আলোচিত বিষয়।

 

২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০০ এএম
২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুন, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুনর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুনর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি ও মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

 

আজ ২৪ জুন ২০২৬, বুধবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— 

জোহর

১২.০৪ মিনিট

আসর

৪.৪০ মিনিট

মাগরিব

৬.৫৩ মিনিট

এশা

৮.১৯ মিনিট

 

ফজর (২৫ জুন)

.৪৫মিনিট

 

 বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন