ঢাকা ১২ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সর্বশেষ
ইতিহাস গড়ল বসনিয়া ভিনিতে মুগ্ধ রোমারিও বিসিবির অর্থের চাকা অচল করতে আইসিসিকে বুলবুলের ১৪ পৃষ্ঠার চিঠি শেষ ম্যাচ খেলে ফেললেন ওচোয়া! জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি রেকর্ড গড়ে বিশ্ববাজারে আসছে  বিওয়াইডির এসইউভি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার সুইডেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জাপান কোচ মহাবিশ্বে আমাদের গতি কত? ‘জানতাম সঠিক সময়েই ব্রাজিলের হয়ে সেরাটা দিতে পারব’: ভিনিসিয়ুস অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হলো ১৩ সমঝোতা স্মারক বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন, নিষেধাজ্ঞার শঙ্কায় একঝাঁক তারকা বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে : ছারছীনার পীর ছাহেব একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাইয়ের নোটিশ নিয়ে ইবি প্রশাসনের লুকোচুরি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন যে নারী শিশু একাডেমির নেতৃত্বে কি এখনো শিশুসাহিত্যিক ফিরিয়ে আনার সময় আসেনি! আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত একজন ক্লান্ত মানুষের জন্য আশ্বাসের বাণীটি কী জানেন? রোহিঙ্গাদের সম্পদে পরিণত করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত

ওয়ানডেতে বড় ট্রফি জেতার স্বপ্ন শান্তর

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট: ০৩ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম
ওয়ানডেতে বড় ট্রফি জেতার স্বপ্ন শান্তর
ছবি : সংগৃহীত

বিপিএল শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসা শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে সিলেটে।  আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই সিরিজ দিয়েই ভারপ্রাপ্ত থেকে স্থায়ী অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। স্থায়ী অধিনায়ক জানিয়েছেন নিজেদের প্রত্যাশার কথাও। দলকে নেতৃত্ব দিয়ে জেতাতে চান ওয়ানডের বড় শিরোপা।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সিলেটে সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিন ফরম্যাটে বাংলাদেশকে কোথায় দেখতে চান, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন এই প্রত্যাশার কথা।

‘ওয়ানডেতে আমরা মাশআল্লাহ ভালো করছি। তবে বড় কোনো টুর্নামেন্টে আমরা ভালো করতে পারি নাই। তো আমরা ঐ পরিকল্পনা নিয়ে আগাবো যাতে দেশের হয়ে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে একটা ট্রফি নিয়ে আসতে পারি।’

এর বাইরে তিনি কথা বলেছেন টেস্ট এবং টি-টোয়েন্টি নিয়েও। দেশের ক্রিকেটের তিন ফরম্যাটের নতুন অধিনায়কের রয়েছে সব ফরম্যাট নিয়েই আলদা আলাদা পরিকল্পনা। বিশেষ করে বিরুদ্ধ কন্ডিশনেও টেস্টে ভালো করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, ‘খুবই গুরুত্বপূর্ণ যে, আমার মনে হয় না আমর টেস্ট ক্রিকেটে খুব বেশি উন্নতি করেছি। তবে আগে যে অবস্থানে ছিলাম তারচেয়ে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। তবে যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই যে ঘরের মাঠে যখন ম্যাচগুলা হবে সেগুলো বেশিরভাগ ম্যাচ যেন আমরা জিততে পারি। আর টেস্ট খেলার যে গুরুত্বটা সে যাতে সবার মাধ্যে আরও ভালো করে তৈরি হয়। আমরা যখন দেশের বাইরে খেলতে যাবো তখন যেন আমরা প্রতিযোগিতা করতে পারি, এটা একটা দিক।’

সংক্ষিপ্ত সংস্করণ দিয়েই শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। চলতি বছরেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। সেখানে শান্তর নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ। গত বছর এই ফরম্যাটে বাংলাদেশের ভালো গিয়েছে তা শান্ত ভালোভাবেই জানেন তাই তিনিও চান সেই ধারা অব্যাহত রাখতে। ‘টি-টোয়েন্টি শেষ বছরটা ভালো গিয়েছে। টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও যদি কিছু কিছু জায়গায় উন্নতি করি তাহলে সামনে দিকে থেকে দেখা যাবে যে ভালো কোনো দলের বিপক্ষে যেকোনো কন্ডিশনে আমরা ভালো করছি। তো দিনের পর দিন যখন খেলাগুলা শুরু হয় তখন পরিকল্পনাগুলা আমর ক্লিয়ার হবো।’

ভিনিতে মুগ্ধ রোমারিও

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:২৯ এএম
ভিনিতে মুগ্ধ রোমারিও
ভিনিসিয়ুস জুনিয়র ও রোমারিও

রিয়াল মাদ্রিদের জার্সিতে একাধিকবার তাকে অবিশ্বাস্য পারফরম্যান্স করতে দেখা গেছে। তবে ব্রাজিলের জার্সিতে যেন বরাবরই একটু আড়ালে থেকে যেতেন ভিনিসিয়ুস জুনিয়র। এবারের বিশ্বকাপে গল্পটা অবশ্য অন্যভাবে লিখেছেন ২৫ বছর বয়সী উইঙ্গার। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জালের দেখা পেয়েছেন তিনি। ব্রাজিলের প্রত্যাশার ভারকেন্দ্রেও এখন তিনি। এই ভিনিতে মুগ্ধ ব্রাজিলের কিংবদন্তি তারকা রোমারিও। 

ব্রাজিলের শীর্ষস্থানীয় দৈনিক ‘ও গ্লোবো’তে লেখা নিজের কলামে ভিনিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। লিখেছেন, ‘ভিনি দুর্দান্ত ফর্মে আছে। চারটি গোল নিয়ে এখন নিঃসন্দেহে সে আমাদের সবচেয়ে বড় তারকা।’

নেইমার চোটের কারণে প্রথম দুই ম্যাচে ছিলেন না। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে কিছু সময় খেলেছেন তিনি। তবে এর মধ্যে আবার রাফিনিয়াকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। চোটের কারণে আপাতত তাকে পাচ্ছে না ব্রাজিল। রোমারিও লিখেছেন, ‘রাফিনিয়া চোটে থাকায় ভিনি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। যেমনটা বড় খেলোয়াড়দের করা উচিত। গোল করার অসাধারণ ক্ষমতা দেখিয়েছে সে। এ পর্যন্ত বিশ্বকাপে সেই আমাদের প্রধান ভরসা।’

মরক্কোর বিপক্ষে ড্রয়ে আসর শুরু করলেও হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয়ে গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী স্টাইকার রোমারিওর মতে, ‘ব্রাজিল আবার ব্রাজিল হয়ে উঠছে। আনন্দ নিয়ে খেলা, আক্রমণাত্মক ফুটবল, আর বুকে থাকা পাঁচ তারকার মর্যাদা প্রমাণ করা-সবই ছিল এই ম্যাচে।’

বিসিবির অর্থের চাকা অচল করতে আইসিসিকে বুলবুলের ১৪ পৃষ্ঠার চিঠি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ২৬ জুন ২০২৬, ১২:০৮ এএম
বিসিবির অর্থের চাকা অচল করতে আইসিসিকে বুলবুলের ১৪ পৃষ্ঠার চিঠি
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিসিবির অর্থায়ন স্থগিত করার আহ্বান জানিয়েছেন। বিসিবির একটি সূত্র বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছে।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে প্রায় ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠান আমিনুল। ওই চিঠিতে তিনি বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে নিজেকে পুনর্বহালের দাবি জানান এবং বিসিবিকে কোনো ধরনের আর্থিক সহায়তা না দেওয়ার অনুরোধ করেন। বিসিবির কার্যক্রম পরিচালনা এবং দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য আইসিসির অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির একটি সূত্র জানায়, ‘হ্যাঁ, তিনি (আমিনুল) আইসিসিকে বাংলাদেশের জন্য তাদের অর্থায়ন স্থগিত করতে অনুরোধ করেছেন।’ একই সূত্র আরও জানায়, আইসিসি চিঠির বিষয়ে বিসিবিকে অবহিত করেছে। পরে বিসিবি তাদের আইনি দলের সঙ্গে আলোচনা করে আইসিসিকে জবাবও দিয়েছে।

চিঠি এবং তার অবস্থান সম্পর্কে জানতে আমিনুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। পাঠানো খুদে বার্তারও কোনো জবাব দেননি তিনি।

এর আগে, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুলের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড ভেঙে দেয়। সর্বশেষ বোর্ড নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তদন্ত করে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

একই দিনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করা।

পরে ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তামিম ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন।

গত এপ্রিলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার অধীনে এই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তদন্ত কমিটির প্রতিবেদনে আমিনুল এবং তার বোর্ডের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠে আসার পরই সরকার তার নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ড ভেঙে দেয়।

গত বছরের বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের দাবিতে নেতৃত্ব দেন তামিম ইকবাল। তার দাবি ছিল, রাজধানীর ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব তদন্তের পক্ষে সমর্থন জানিয়েছিল। এরপর এনএসসি জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেই তারা বিসিবির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। শেষ পর্যন্ত সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই আমিনুলকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমিনুল ইসলাম ২০২৫ সালের ৩০ মে বিসিবির সভাপতি হন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদকে তাদের কাউন্সিলর পদ থেকে অপসারণ করার পর তিনি সভাপতি হিসেবে দায়িত্ব নেন। পরে ফারুক সভাপতির পদও হারান।

ফারুক আহমেদ ২০২৪ সালের আগস্টে বিসিবির সভাপতি হন। তিনি দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছিলেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর নাজমুল হাসান আত্মগোপনে চলে যান। ওই আন্দোলনের মধ্য দিয়েই প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।

আইসিসিতে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আহ্বানে বাংলাদেশে ফিরে আসেন আমিনুল। তার মূল লক্ষ্য ছিল একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

প্রাথমিকভাবে নির্বাচন শেষ করে আবার আইসিসিতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং নিজেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। তার যুক্তি ছিল, অসমাপ্ত কাজ শেষ না করে তিনি দায়িত্ব ছেড়ে যেতে চান না।

তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি আমিনুল। দুর্নীতির অভিযোগে বিসিবি সভাপতির পদ থেকে অপসারিত হওয়ার পর তার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ওঠে এবং তিনি তদন্তের আওতায় চলে আসেন।

এসজি/

শেষ ম্যাচ খেলে ফেললেন ওচোয়া!

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৪৬ পিএম
শেষ ম্যাচ খেলে ফেললেন ওচোয়া!
ছবি: সংগৃহীত

ঘরের মাঠ আসতেকায় দর্শকদের আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে জাতীয় দলের সম্ভাব্য শেষ ম্যাচটি খেললেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। 

ম্যাচের ৭৮তম মিনিটে কোচ হাভিয়ের আগিরে তাকে বদলি হিসেবে মাঠে নামান। তখন মেক্সিকো চেকিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ছিল। শেষ ১২ মিনিটে আর কোন গোল হজম করতে হয়নি তাকে। ফলে ৩-০ গোলে জয় পায় তার দল।

৪০ বছর বয়সী ওচোয়ার জন্য এটি ছিল বিশ্বকাপের ষষ্ঠ আসর। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তিনি ছিলেন বেঞ্চে, তবে শেষ ম্যাচে মাঠে নেমে নিজের অভিজ্ঞতার ছাপ রাখেন। দর্শকদের গর্জনে মুখর হয়ে ওঠে পুরো আসতেকা স্টেডিয়াম। ম্যাচ শেষে সতীর্থরা তাকে শূন্যে তুলে উদযাপন করেন এবং পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানায় এই অভিজ্ঞ গোলকিপারকে।

২০০৪ সালে ক্লাব আমেরিকার হয়ে এই আসতেকাতেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ওচোয়া। ২২ বছর পর একই মাঠে তার জাতীয় দলের সম্ভাব্য বিদায় ঘটে এক আবেগঘন পরিবেশে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার প্রথম ম্যাচও ছিল আসতেকায়, শেষ ম্যাচও আসতেকায়, এটা আমার ক্যারিয়ারের দারুণ সমাপ্তি।’

মেক্সিকো এই জয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। দলটি এখন শেষ ষোলোতে খেলবে, যা আবারও আসতেকা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। তবে বড় কোনো জরুরি পরিস্থিতি না হলে ওচোয়ার আর মাঠে নামার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

সতীর্থ মাতেও চাভেজ ওচোয়াকে দলের আদর্শ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সবার আগে অনুশীলনে আসেন এবং সবার শেষে যান। তার পেশাদারিত্ব তরুণদের জন্য উদাহরণ।

ওচোয়া জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন ১৫৩টি যার মধ্যে ১২ টি ম্যাচই বিশ্বকাপে। কনকাকাফ অঞ্চলের সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত তিনি। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে কনকাকাফ গোল্ড কাপও জিতেছেন তিনবার। শেষ ম্যাচে তার বিদায় ঘিরে মেক্সিকান ফুটবলে তৈরি হয়েছে এক আবেগঘন অধ্যায়।

পাপ্পু/ আমান

জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার
সুইডিশ কোচ গ্রাহাম পটার/ ছবি: সংগৃহীত

টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে জাপানের মুখোমুখি হবে সুইডেন। তবে এই ম্যাচের আগে দলের রক্ষণভাগ নিয়ে বেশ চিন্তিত সুইডিশ কোচ গ্রাহাম পটার।

গত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চান তিনি। ফলে রক্ষণভাগে যেকোনো কৌশলে উন্নতি করতে হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে কোচ বলেন, ‘আমরা আগের ম্যাচে যেভাবে ডিফেন্ড করেছি, সেভাবে কোনোভাবেই আর খেলা যাবে না। এই জায়গায় আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। জাপানের উইং এবং মিডফিল্ড-দুই দিকই বেশ শক্তিশালী। তাই আমরা একটি দারুণ দলের মুখোমুখি হতে যাচ্ছি। আমাদের নিশ্চিত করতে হবে যেন আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে আমরা অনেক ভালো খেলি।’

এদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে এশিয়ান পরাশক্তি জাপান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র আদায় করে তারা। আর দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আফ্রিকান দলটিকে আসর থেকে বিদায় করে দেয় হাজিমের শিষ্যরা।

জাপানি দলটির শক্তির প্রশংসা করে পটার আরও বলেন, ‘তাদের দলে যেই খেলুক না কেন, সেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি। জাপান দল কোনো নির্দিষ্ট এক বা দুজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। আমার মনে হয়, দলগতভাবে খেলাই তাদের সবচেয়ে বড় শক্তি। আক্রমণে এবং রক্ষণে তারা দলগতভাবে ঝাঁপিয়ে পড়ে, আর এই বিষয়টি নিয়েই আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।’

তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সুইডেন। কিন্তু পরের ম্যাচেই ডাচদের কাছে একই ব্যবধানে বিধ্বস্ত হতে হয় তাদের। ফলে বর্তমানে 'এফ' গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। তাদের চেয়ে ঠিক ১ পয়েন্ট এগিয়ে থেকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে নেদারল্যান্ডস ও জাপান।

পাপ্পু/ এএফ

পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২৪ পিএম
পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি
আমেরিকান রেফারি টরি পেনসো/ ছবি: সংগৃহীত

পুরুষ বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। নকআউটে জার্মানির প্রতিপক্ষ একুয়েডর। আর সেই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের টরি পেনসো। এর মধ্য দিয়ে পুরুষ ফিফা বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী রেফারি হিসেবে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি।

৩৯ বছর বয়সী এই আমেরিকান রেফারি ২০২১ সালে তালিকাভুক্ত হয়েছেন ফিফায়। তবে বিশ্বকাপে প্রথম হলেও বিষয়টি নতুন নয় তার জন্য। এর আগে ২০২০ সালে কনকাকাফ অঞ্চলের পুরুষদের একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন টরি পেনসো। প্রথম নারী হিসেবে সম্পূর্ণ নারী ম্যাচ অফিশিয়ালদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

টরি পেনসোর ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য ফিফা নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ২০২৩ সালে এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড ও স্পেন। আর সেই ম্যাচ পরিচালনার গৌরব অর্জন করেন তিনি।

এছাড়া গত মৌসুমে যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগ মেজর লিগ সকারে ৯টি ম্যাচ পরিচালনা করেন তিনি। এই ৯টি ম্যাচে মোট ৩৭টি হলুদ কার্ড দেখান তিনি।

চলমান ২০২৬ বিশ্বকাপে এটি হতে যাচ্ছে পেনসোর দ্বিতীয় ম্যাচ। এর আগে 'এ' গ্রুপের চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন তিনি। এবার 'ই' গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার বাঁশির দিকে তাকিয়ে থাকবে ফুটবলবিশ্ব।

পাপ্পু/ আমান