পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৩১৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। দারুণ এই ইনিংসে আইসিসি র্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে টপকে গেছেন সাকিব আল হাসান।
টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় কোহলিকে টপকে বর্তমানে তার অবস্থান কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে। দুজনেরই রেটিং পয়েন্ট ৮২৯। ৩১৭ রানের দানবীয় সেই ইনিংস খেলে ব্রুক ১১ ধাপ এগিয়েছেন।
মুলতানে একই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো জো রুট ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
চতুর্থ স্থানে রয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল। তার রেটিং পয়েন্ট ৭৯২। ব্রুক তিনে আসার আগে তিন ছিলেন এই ভারতীয় ব্যাটার। একধাপ নীভে নেমে গেছেন কোহলিও। সপ্তম অবস্থানে রয়েছেন তিনি ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে।
৭১৮ পয়েন্ট নিয়ে আগের মতোই নবম স্থানে ঋষভ পন্থ। দু’ধাপ এগিয়ে ১৩ নম্বরে রোহিত শর্মা। তার সংগ্রহ ৬৯৩ রেটিং পয়েন্ট।
শীর্ষ দশে আছেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটার। ৭৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে স্টিভ স্মিথ, ষষ্ঠ স্থানে উসমান খাজা ৭২৮ পয়েন্ট এবং ৭২০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে মার্নাস লাবুশেন। পন্থের সঙ্গে যৌথভাবে নবম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ডারেল মিচেল (৭১৮)।