ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে রাঙামাটিতে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, ভাতিজা ও নাতি গ্রেপ্তার দেশে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতা নিয়ে স্পষ্টীকরণ কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পাসপোর্ট পেতে ৮৪.৪ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়: টিআইবি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্বেতী রোগে প্রয়োজন সঠিক চিকিৎসা জয়পুরহাটে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশু খাবে ভিটামিন-এ ৪৩তম বিসিএসে নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক জব্দ চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ ঢাকার বুকেই এক চিলতে গ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি একাকী বার্ধক্য রোধে ব্যতিক্রমী পদক্ষেপ ভারতের এই রাজ্যের হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আগুনে পুড়ে ‘দ্য ওয়্যার’ অভিনেতা ববি জে. ব্রাউনের মৃত্যু হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা সমাজে বাস্তবায়ন জরুরি: অধ্যাপক জাফর সালথায় হাত-পা কাটা যুবকের মরদেহ উদ্ধার আমিরাতে জরিমানা এড়াতে প্রবাসীদের নিয়ে ট্যাক্স ও কমপ্লায়েন্স সেমিনার বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে মনোমুগ্ধকর দৃশ্য ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যায়ামের ৫টি জাদুকরী ক্ষমতা! হজ শেষে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ হাজি যুক্তরাষ্ট্রে মামদানি সমর্থিতদের জয়ে ইসরায়েলপন্থিদের বড় ধাক্কা ২৫ জুন: দাম কমল ইউরো-পাউন্ডের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত

দুই অধিনায়কের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের জয়

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
দুই অধিনায়কের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের জয়
ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেও ৩২৯ রানের বড় লক্ষ্য দেয় স্বাগতিকরা ইংল্যান্ডকে অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে। তবে হোপের সেঞ্চুরিকে টপকে ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড তাদের অধিনায়কে লিয়াম লিভিংস্টোনের সেঞ্চুরিতে। সিরিজে এখন ১-১ সমতা।

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের ২ উইকেটের পতন হয় ১২ রানেই। ইংলিশদের এমন দারুণ শুরু এনে দেন টার্নার। 

শুরুতে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া উইন্ডিজদের সেখান থেকে টেনে তোলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১১৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান আসে কেসি কার্টির ব্যাটে। শেষ দিকে শেফরান রার্দারফোর্ডের ৫৪ ও শিমরন হেটমায়ারের ২৪ ও ম্যাথু ফর্ডের ২৩ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে স্কোরবোর্ডে ৩২৮ রানের শক্ত পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

বড় এই লক্ষ্য জবাব দিতে নেমে ৬৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। যদিও সেই ধাক্কা সামলে নেন ফিল সল্ট ও জেকব বেথেল। দুই ব্যাটারের অর্ধশতকে ম্যাচে এগিয়ে যায় ইংল্যান্ডে। 

তবে জয়ে নিয়ে মাঠ ছাড়েন লিয়াম লিভিংস্টোন। সেঞ্চুরি হাঁকিয়ে করেন ৮৫ বলে ১২৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। মাঝে স্যাম করান খেলেন ৫২ রানের ইনিংস।

সিরিজের শেষ ম্যাচ আগামী ৭ নভেম্বর। এরপর আগামী ১০ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি।

বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:০০ পিএম
বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হারের পর বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ হং মিয়ুং-বো। একই সঙ্গে অধিনায়ক সন হিউং-মিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে দক্ষিণ কোরিয়া। এখন তাদের নকআউট পর্বে ওঠার আশা নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

ম্যাচের পর হং জানান, সনকে শুরু থেকেই না খেলানোর পেছনে ছিল কৌশলগত পরিকল্পনা। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের শক্তি অনেক বেশি থাকবে, তখন সনের বদলে পরে তাকে ব্যবহার করাই ভালো হবে। যখন তারা ক্লান্ত হয়ে পড়বে এবং মাঠে আরও বেশি জায়গা তৈরি হবে, তখন আমরা তাকে কাজে লাগাতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম তাদের দুর্বল সময়ে তাকে নামাতে।’

পরিকল্পনা অনুযায়ী বিরতির সময় হুয়াং হি-চানের বদলি হিসেবে মাঠে নামেন সন। তবে টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড ম্যাচে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। দক্ষিণ কোরিয়ার কোচ স্বীকার করেন, তার দল পুরো ম্যাচেই নিজেদের স্বাভাবিক ছন্দ থেকে দূরে ছিল। বিশেষ করে মাঝমাঠের ভুলগুলো দলকে ভুগিয়েছে।

হং বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আগের ম্যাচগুলোর তুলনায় আজ মাঝমাঠে আমরা অনেক বেশি ভুল করেছি। এ কারণেই আমার খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা জানতাম কীভাবে খেলতে হবে, কিন্তু আমাদের আরও ভালো করতে হতো। আজকের পারফরম্যান্স সহজভাবে বললে যথেষ্ট ভালো ছিল না।’

মন্টেরেতে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন থাপেলো মাসেকো। তার দ্বিতীয়ার্ধের একমাত্র গোলেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে বাফানা বাফানা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য এখন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে।

অনিক/

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:০৯ এএম
২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই
২০২৬ ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ছবি: এনডিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করে ইতোমধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।

আর্জেন্টিনার টানা দুই জয়ে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হওয়ার পর, এখন ফুটবল মহলে সবচেয়ে বড় প্রশ্ন- ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে কি ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপেও মাঠে দেখা যাবে?

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন এলএম-১০। ২০৩০ বিশ্বকাপের জল্পনা নিয়ে তার দেওয়া জবাব ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের। যত দিন তিনি দলে অবদান রাখতে পারবেন, ততদিন খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

অবসর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ... আমি আরও কিছু সময় খেলা চালিয়ে যাব। যতদিন আমি দলে অবদান রাখতে পারব, শারীরিকভাবে ফিট অনুভব করব এবং আমার সতীর্থদের সাহায্য করতে পারব, ততোদিন আমি মাঠেই থাকব।’

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

তবে ২০৩০ সালের আসরে খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে, খুব বেশি দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি হননি এই ফুটবল জাদুকর। ২০৩০ সালে টুর্নামেন্টটি যখন মরক্কো, পর্তুগাল এবং স্পেনে যৌথভাবে আয়োজিত হবে, তখন মেসির বয়স হবে ৪৩ বছর।

ভবিষ্যতের এই দীর্ঘ সমীকরণকে কিছুটা দূরে সরিয়ে রেখে মেসি স্পষ্ট করে বলেন, ‘আমি জানি না (২০৩০ বিশ্বকাপে খেলব কি না)। সত্যি বলতে, আমি এই মুহূর্তে অত দূরের কিছু ভাবছি না। ওটা এখনো অনেক দূর বলে মনে হচ্ছে। তবে আমি সবসময় যা বলি, আমি বর্তমান নিয়ে বাঁচতে পছন্দ করি এবং আপাতত এই মুহূর্তের দিনগুলো উপভোগ করতেই বেশি মনোযোগী।’

আজহার/

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ব্যাকফুটে দক্ষিণ কোরিয়া

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৫০ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:০০ এএম
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ব্যাকফুটে দক্ষিণ কোরিয়া
ছবি: সংগৃহীত

থাপেলো মাসেকোর দ্বিতীয়ার্ধের একমাত্র গোলটি দক্ষিণ আফ্রিকার জন্য ইতিহাস গড়ে দিয়েছে। তাদের এই ১-০ গোলের জয় আফ্রিকার দেশটিকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে দিয়েছে।

অন্যদিকে, মনটেইরিতে গ্রুপ 'এ' এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টেবিলের শীর্ষ দুই থেকে ছিটকে গেছে দক্ষিণ কোরিয়া।

তবে এখনই সব আশা শেষ হয়ে যায়নি 'তাইগুক ওয়ারিয়র্স' খ্যাত দক্ষিণ কোরিয়ার। অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে এখনও নকআউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে তাদের এখন বাকি গ্রুপগুলোর ফলাফলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে।

বর্তমান সমীকরণ অনুযায়ী, ৪ পয়েন্ট নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা নিশ্চিতভাবেই দক্ষিণ কোরিয়ার ওপরে শেষ করবে। অন্যদিকে, গোল ব্যবধানে পিছিয়ে থাকায় স্কটল্যান্ড থাকবে কোরিয়ানদের নিচে।

বাকি ৯টি দলের সামনে এখনও সুযোগ রয়েছে দক্ষিণ কোরিয়াকে টপকে যাওয়ার। ফলে নিজেদের ভাগ্য নির্ধারণে অন্য দলগুলোর জয় পরাজয়ের ওপরই এখন নির্ভর করতে হচ্ছে এশিয়ান পরাশক্তিদের।

থিওটোনিয়াস/

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও জার্মানি ‘শাস্তি’ পাচ্ছে: হুলিয়ান নাগেলসম্যান

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ এএম
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও জার্মানি ‘শাস্তি’ পাচ্ছে: হুলিয়ান নাগেলসম্যান
২০১৪ সালের পর এই প্রথম হুলিয়ান নাগেলসম্যানের অধীনে জার্মানি বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার পর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না মেলায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন জার্মানির প্রধান কোচ হুলিয়ান নাগেলসম্যান। তার মতে, গ্রুপ সেরা হওয়ার কারণে তার দলকে এক ধরণের শাস্তি'র মুখোমুখি হতে হচ্ছে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ইতোমধ্যে গ্রুপ 'ই' থেকে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। আজ বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। তবে নকআউট পর্বের শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে, তা ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে জানতে পারবে দলটি।

নতুন নিয়মের ৪৮ দলের এই বিশ্বকাপে ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটে যাবে। জার্মানিকে আগামী শনিবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে, সেই আটটি দলের মধ্যে কোন দলটি আগামী সোমবার ফক্সবোরোতে তাদের মুখোমুখি হচ্ছে।

নিউ জার্সিতে সাংবাদিকদের সাথে আলাপকালে ৩৮ বছর বয়সী নাগেলসম্যান বলেন, 'আমার মনে হয় গ্রুপ লিডার বা চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের এক ধরণের শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি টুর্নামেন্টের পুরো হিসাব-নিকাশ এবং দলগুলোর সমীকরণ দেখেন, তবে এটি অত্যন্ত জটিল। দলে সংখ্যা যত বাড়বে, এই প্রক্রিয়া তত বেশি জটিল হবে।'

তিনি আরও যোগ করেন, 'শনিবার শেষ রাতের আগে আমরা জানতে পারছি না কার বিরুদ্ধে খেলব—এটি মোটেও ভালো বিষয় নয়। তবে আমরা মানসিকভাবে প্রস্তুত এবং কোন দলগুলো প্রতিপক্ষ হিসেবে আসতে পারে, তার একটি তালিকা আমরা তৈরি করে রেখেছি।'

রবিবার জার্মানির শেষ অনুশীলনের সেশন থাকবে। তাই নাগেলসম্যান জানান, রবিবার যাতে তাড়াহুড়ো না করতে হয়, সেজন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। দরকারে কোচিং স্টাফরা রাত জেগে রণকৌশল সাজাবেন। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত স্পেন: লাপোর্তে

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:৩৫ এএম
উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত স্পেন: লাপোর্তে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ 'এইচ' এর সমীকরণ মেলাতে যেখানে উরুগুয়ে তাদের জীবনপণ লড়াই করতে নামবে, সেখানে নিজেদের শক্তিতেই ভরসা রাখছে স্পেন। 

স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে জানান, উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের স্বাভাবিক খেলা ধরে রাখাই স্পেনের মূল লক্ষ্য।

টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার অনন্য রেকর্ড নিয়ে বিশ্বকাপে এসেছে স্পেন। এই দীর্ঘ পথচলায় সব ধরণের প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে তাদের। আর এ কারণেই মার্সেলো বিয়েলসার উরুগুয়ে কী রণকৌশল নিয়ে মাঠে নামবে, তা নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না লাপোর্তে।

গ্রুপ 'এইচ' এ এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে উরুগুয়ে ও কেপ ভার্দে। অন্যদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সৌদি আরব।

বুধবার (২৪ জুন) অনুশীলন ক্যাম্পে লাপোর্তে বলেন, ‌‌‘আমরা টানা ৩৩টি ম্যাচে জয় লাভ করেছি। দলগুলো আমাদের বিরুদ্ধে সম্ভাব্য সব উপায়েই খেলেছে। তাই ম্যাচটি মূলত আমাদের ওপর, আমাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। আমরা যদি আমাদের সেরা ফর্মে থাকি, তবে আমাদের হারানো যেকোনো দলের জন্যই খুব কঠিন।’

আগামী শুক্রবারের ম্যাচে উরুগুয়ে যে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে, তা ভালো করেই জানা আছে স্প্যানিশ শিবিরের। 

লাপোর্তে বলেন, ‘আমরা ভালো করেই জানি তারা তাদের সবটুকু দিয়ে লড়বে। আমরা তাদের অবস্থানে থাকলেও ঠিক একই কাজ করতাম। তবে শেষ পর্যন্ত সবকিছু আমাদের ওপরই নির্ভর করছে। আমরা জানি আমাদের কী করতে হবে। দুই দলই মাঠে শতভাগ উজাড় করে দিবে।’

থিওটোনিয়াস