ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন ৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো নারীর জীবনে ইমপোস্টার সিন্ড্রোমের প্রভাব ‘না’ বলার শক্তি: সীমা নির্ধারণেই মানসিক স্বাধীনতার শুরু শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীয়তপুরে চাঁদাবাজি ও লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা যুক্তরাষ্ট্রকে টপকে চীনের দখলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ১ মণ পেঁয়াজের দামে মিলছে না ১ কেজি গরুর মাংস নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী

ভিন্ন আঙ্গিকে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম
ভিন্ন আঙ্গিকে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের
ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই আসরকে ঘিরে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের স্কোয়াড।

ইদানিংকালে ক্রিকেটে বড় আসরের স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে বৈচিত্র্য আনার চেষ্টা থাকে সব দলের। আফগানিস্তান যেমন ভিন্ন আঙ্গিকে ঘোষণা করেছে তাদের এশিয়া কাপ স্কোয়াড।

বড় বড় দালানের ছাদ বেয়ে নেমে আসছে বড় বড় ব্যানার, সেখানে দেখা যাচ্ছে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ছবি ও নাম। এভাবেই ঘোষণা করা হয়েছে ১৭ সদস্যের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে। স্কোয়াডে রাখা হয়েছে ৩ রিজার্ভ ক্রিকেটারকেও।

এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছেন পেসার নভীন উল হক। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে তিনি আফগানদের স্কোয়াডে ছিলেন। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার আল্লা গজনফরও।

স্কোয়াডে রাখা হয়েছে ৬ অলরাউন্ডারকে। তিন স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবী, শরফউদ্দিন আশরাফ ও রশিদ খানের সঙ্গে তিন পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত ও গুলবদিন নাইবকে রাখা হয়েছে।

ধারাবাহিকভাবেই আইসিসি আসরগুলোতে ভালো করছে আফগানিস্তান। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একেবারে খুব কাছাকাছি থাকার পরও পা রাখতে পারেনি সেমিতে। সেই আক্ষেপ মিটিয়েছে দলটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পা রেখে।

আফগানিস্তানের স্পিন ও পেস দুদিকেই দারুণ প্রতিভা। বিশেষ করে তাদের স্পিন আক্রমণ টি-টোয়েন্টি সংস্করণে সামাল দেওয়া সহজ নয়। তাই এবারের এশিয়া কাপে নিশ্চিতভাবেই তাদের সমীহ করে চলতে হবে বাকি দলগুলো।

এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদরা।

এশিয়া কাপের আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত,  মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নুর আহমেদ, ফরিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুকি।

নিলয়/

প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:১২ পিএম
প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস
অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ পল ওকন।

প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ পল ওকন। চোটের কারণে অভিজ্ঞ উইঙ্গার ম্যাথু লেকির অনুপস্থিতি নিশ্চিত হওয়ায় পরিবর্তন আসা স্বাভাবিক হলেও কৌশলগত কারণেও শুরুর একাদশে রদবদল হতে পারে বলে জানিয়েছেন তিনি।

চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স এখন পর্যন্ত মিশ্র। প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয় সকারুজরা। ফলে ‘ডি’ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে সান্টা ক্লারায় প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সহকারী কোচ ওকন বলেন, ‘একাদশে কোনো পরিবর্তন না হলে আমি নিজেই অবাক হব। কতগুলো পরিবর্তন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সামনে আমাদের আরও কয়েকটি অনুশীলন সেশন রয়েছে। তবে সমর্থকেরা কিছু পরিবর্তন দেখতে পারেন।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ম্যাথু লেকির অনুপস্থিতি নিশ্চিত করে তিনি বলেন, ‘প্যারাগুয়ের বিপক্ষে লেকি খেলতে পারবে না। টুর্নামেন্টের বাকি অংশে তাকে পাওয়া যাবে কি না, তা নির্ভর করবে তার পুনর্বাসন প্রক্রিয়ার ওপর। তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে হারানো অবশ্যই দলের জন্য বড় ধাক্কা।’

এদিকে শুরুর একাদশে নেস্টোরি ইরানকুন্ডা, কনর মেটকাফ এবং ক্রিস্টিয়ান ভলপাটোকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তুরস্কের বিপক্ষে গোল করে নজর কাড়া ইরানকুন্ডাকে আবারও মূল একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানকুন্ডা ও ভলপাটোর ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র ম্যাচের পর কোচ টনি পপোভিক জানান, দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর ইরানকুন্ডার পায়ে টান লেগেছিল। অন্যদিকে, ইতালি থেকে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলে যোগ দেওয়া ভলপাটো এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন বলে মনে করছে কোচিং স্টাফ।

প্যারাগুয়ের বিপক্ষে একটি জয় বা ড্র অস্ট্রেলিয়ার জন্য নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে যথেষ্ট। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলীয় কৌশল ও একাদশ নিয়ে শেষ মুহূর্তের হিসাব-নিকাশে ব্যস্ত সকারুজ শিবির।

পাপ্পু/তোফায়েল

৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:০০ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০২:১৩ পিএম
৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো
ইতালির তৃতীয় বিভাগের ক্লাব 'রাভেনা এফসি'র সাথে চুক্তি বদ্ধ হয়েছেন রোনালদিনহো

ফুটবল বিশ্বকে আরও একবার নিজের পায়ের জাদুতে মাতাতে বুট জোড়া পায়ে গলানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। নতুন প্রজন্মকে তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন ৪৬ বছর বয়সী। চুক্তি বদ্ধ হয়েছেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাব 'রাভেনা এফসি'র সাথে।

সাবেক এই ব্যালন ডি'অর জয়ী তারকা সর্বশেষ ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে ক্লাব ফুটবল খেলেছিলেন। দীর্ঘ অবসর ভেঙে সিরি ‘সি’ লিগের ক্লাব রাভেনাতে তার এই যোগদানের খবর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে পুরনো নস্টালজিয়াকে নতুন করে জাগিয়ে তুলেছে।

ইতালির এমিলিয়া-রোমানিয়া অঞ্চলের এই ক্লাবটি সাধারণত ফুটবল মানচিত্রে বেশ আড়ালেই থাকত। মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নিয়ে খেলা এই ক্লাবটির নাম এখন রোনালদিনহোর আগমনে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সাদা পোশাকে সজ্জিত হয়ে এই ব্রাজিলিয়ান তারকা ক্লাবটির মালিক ইগনাজিও সিপ্রিয়ানির সাথে তার নতুন রাভেনা জার্সি উন্মোচন করেন। জার্সিটি প্রথমে রাখা হয়েছিল ২০০৫ সালে তার জেতা বিখ্যাত ব্যালন ডি'অর ট্রফিটির ওপর।

সংবাদ সংস্থা রয়টার্সকে রোনালদিনহো বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আমরা (তিনি ও সিপ্রিয়ানি) বহু বছরের বন্ধু, তাই পুরো প্রক্রিয়াটি ছিল খুবই সহজ, সরাসরি এবং স্বাচ্ছন্দ্যময়। আমরা দুজনেই চাই রাভেনা খুব ভালো করুক। আমাদের চিন্তাভাবনা ও লক্ষ্য একদম এক, আর সে কারণেই আমরা একসাথে এই কাজ করছি।’

মাঠে ফেরার নিয়ে রোনালদিনহো বলেন ‘আমি আশা করি এর একটি ইতিবাচক প্রভাব পড়বে। আমি চাই আমার এই পদক্ষেপ দেখে অন্যরা অনুপ্রাণিত হোক এবং আমার মতোই যেন তারা তাদের স্বপ্নগুলো পূরণ করার সুযোগ পায়।’

পাপ্পু/তোফায়েল

জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪১ পিএম
জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের
পানামার বিপক্ষে জয় পেলেও শিষ্যদের খেলায় সন্তুষ্ট নন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। পানামাকে হারিয়ে নক আউট পর্বে খেলার সম্ভাবনাও জাগিয়েছে দলটি। তবে সামনে এগিয়ে যেতে শিষ্যদের খেলায় আরও উন্নতির তাগিদ দিয়েছেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ।

বাংলাদেশ সময় বুধবার ভোরে ‘এল’ গ্রুপের ম্যাচে পানামাক ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। কিন্তু দলের খেলায় সন্তুষ্ট হতে পারছেন না দালিচ।

ম্যাচ শেষে বিষয়টি পরিস্কারভাবে খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, খেলার মাঝ বিরতিতে তাকে বেশ উত্তেজিতও দেখা গেছে।
ম্যাচ শেষে দালিচ বলেন, ‘আমরা ভীষণ চাপের মধ্যে ছিলাম। প্রায় প্রতিটি বলই প্রতিপক্ষের দখলে চলে যাচ্ছিল। অনেক বল আমরা সহজে প্রতিপক্ষের কাছে হারিয়েছি। এ সমস্যা আমাদের খেলাকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করেছে। শুরুর দিকে সেই চাপ আমরা কাটিয়ে উঠতে পারিনি। যার ফলে আমি ক্রুদ্ধ হয়ে উঠেছিলাম এবং প্রতিক্রিয়া দেখিয়েছি।’

দুই ম্যাচে এক জয় ও এক হার। ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে এখন তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। প্রথম দুই স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও ঘানা। নকআউট নিশ্চিত করার মিশনে গ্রুপে তাদের শেষ বাধা ঘানা। যে দলটি ইংল্যান্ডকে রুখে দিয়ে চমক দেখিয়েছে। একটা বিষয় নিশ্চিত যে, দুর্দান্ত রক্ষণভাগ সমৃদ্ধ ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার শেষ ম্যাচটিও সহজ হবে না। পানামার বিপক্ষে তাই পূর্ণ পয়েন্ট জরুরী ছিল দলটির জন্য। সেটি না হওয়াতেই বেশ হতাশ ২০১৮ আসরের রানার্সআপ দলের কোচ। দালিচ বলেন, ‘সত্যি বলতে কি ম্যাচটি এতটা কঠিন হবে আমার ভাবনাতে ছিল না। তারা যেভাবে খেলেছে আমরা তার প্রতিক্রিয়া দেখাতে পারিনি। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। হয়তো চাপের কারণে এমনটা হয়েছে। কেননা দ্বিতীয় পর্বে যেতে আমাদের এই তিন পয়েন্টের খুব প্রয়োজন ছিল।’

তবে এখন হতাশা ভুলে সামনে তাকানোর লক্ষ্যের কথাও বলেছেন ক্রোয়েশিয়া কোচ, ‘সত্যি বলতে কি আমাদের খেলায় আমি সন্তুষ্ট নই। তবে এখন এসব নিয়ে চিন্তা ভাবনার সময় নেই। এখন আমাদের সামনের ম্যাচের বিষয়ে মনোযোগী হতে হবে। বিশেষ করে রক্ষণভাগে আমাদের উন্নতি করতে হবে। সামনের ম্যাচে ভালো করতে না পারলে আমাদের বিপদে পড়তে হবে। আশা করছি এসব সমস্যা পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে পারব।’

সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:১১ পিএম
সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ
ইংল্যান্ড কোচ টমাস টুখেল

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার রক্ষণদূর্গ ভাঙতে ব্যর্থ হয়েছে দলটি। মাঠ ছাড়তে হয়েছে গোলশূন্য ড্রয়ে। এমন হতাশার পারফরম্যান্সের পরও দলের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন দলটির কোচ টমাস টুখেল।

বোস্টনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচটিতে ৭৯ শতাংশ সময় বল দখলে রাখা এবং ১৯টি শট নিয়েও কার্লোস কুইরোজের সুসংগঠিত রক্ষণের সামনে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় নিকো ও'রাইলির একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে এবং ফিরতি বলে অধিনায়ক হ্যারি কেইন শট নিলেও তা গোলবারের ওপর দিয়ে চলে যায়।

পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখলেও, দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছে থ্রি লায়ন্সদের। তবে এই ড্রয়ের পরও ‘এল’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। ছেলেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সঠিক এনার্জি নিয়েই খেলেছে। আমি জানি এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ ছিল।’

‘যখন একটি দল রক্ষণাত্মক ব্লকের বিরুদ্ধে অনবরত খেলে, তখন জায়গা খুঁজে পাওয়া এবং সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়ে। দর্শকদের জন্য এমন ম্যাচ দেখা কিছুটা বিরক্তিকর হতে পারে এবং দুই দলের আক্রমণাত্মক ফুটবলের মতো এটি রোমাঞ্চকর হয় না।’-বলেন টুখেল।

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় সমর্থকদের বিনোদন দেওয়ার চেষ্টা করি। আজ দিনটি কঠিন ছিল, তবে আমি আশা করি তারা আমাদের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। আমাদের এখনও অনেক পথ চলা বাকি। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে এবং আমার আগের ধারণাই সত্যি হলো, আমরা অত্যন্ত কঠিন একটি গ্রুপে খেলছি।’

আগের ম্যাচে হ্যারি কেইন জ্বলে উঠেছিলেন। এ ম্যাচে বায়ার্ন ফরোয়ার্ড জ্বলে উঠতে পারেননি। তাতেই যেন ইংল্যান্ড অনেকটা মলিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় ইংল্যান্ডের বর্তমান দলটি কেইনের ওপর অনেক বেশি নির্ভরশীল কিনা?

টুখেলের মন্তব্য- ‘আর্জেন্টিনা কি লিওনেল মেসির ওপর বা ফ্রান্স কি কিলিয়ান এমবাপ্পের ওপর অতিরিক্ত নির্ভরশীল নয়? বিষয়টা এমনই। তারা বিশ্বমানের খেলোয়াড় এবং তারা সাধারণত যা করার তাই করে। দলের সবাই চেষ্টা করছে এবং প্রথম ম্যাচে আমাদের তিনজন ভিন্ন গোলদাতা ছিল। হ্যারির (হ্যারি কেইন) ওপর ভরসা করাটা খুবই স্বাভাবিক, কারণ সে দায়িত্ব নিতে ভালোবাসে এবং তা পালনও করে।’

পাপ্পু/তোফায়েল

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৪৯ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১১:৪৯ এএম
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিতে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং অবশ্যই যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।’

তবে ইনফান্তিনোর এই মন্তব্যের বাইরে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সাম্প্রতিক সময়ে ইনফান্তিনো ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। গত ডিসেম্বরে ইনফান্তিনো ট্রাম্পকে নিজের প্রবর্তিত ‘ফিফা পিস প্রাইজ’-এর প্রথম সম্মাননায় ভূষিত করেন। ক্রীড়াঙ্গনের বড় বড় আয়োজনের প্রতি ট্রাম্পের আগ্রহও বরাবরই লক্ষ্য করা গেছে।
এর আগে গত বছর একই স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ও উপস্থিত ছিলেন ট্রাম্প। সে সময় দর্শকদের কাছ থেকে তিনি মিশ্র প্রতিক্রিয়া পান। দর্শকরা একই সঙ্গে দুয়ো এবং করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। 

ট্রফি উদযাপনের সময় চেলসি খেলোয়াড়দের মাঝখানে দাঁড়িয়ে পড়েন ট্রাম্প। যা কিছু খেলোয়াড়কে বেশ বিভ্রান্তিতে ফেলেছিল।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে নিউইয়র্ক অঞ্চলের বেশ কয়েকটি বড় ক্রীড়া আসরেও দেখা গেছে। এর মধ্যে রয়েছে ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল, রাইডার কাপ গলফ এবং এনবিএ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ আয়োজন।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্টের অন্যতম প্রধান ভেন্যু নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলের মেটলাইফ স্টেডিয়ামে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

পাপ্পু/তোফায়েল