ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
ভিনিসিয়ুস: এবার হলুদ জার্সিতে প্রমাণের পালা প্রেরণার নাম ম্যাকগিন মৃত্যুকূপে দাঁড়িয়ে ফিরে আসার রোমাঞ্চ হাইতির স্বপ্নসারথি ইসিদোর অবসর ভাবনায় কর্তোয়া ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু কানাডার কাতারের সামনে সুইজারল্যান্ড চ্যালেঞ্জ লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক
Nagad desktop

জাম্বিয়ার বিপক্ষে একাদশে থাকবেন মেসি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:২০ পিএম
জাম্বিয়ার বিপক্ষে একাদশে থাকবেন মেসি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে ঘরের মাঠে জাম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুই দলের লড়াই শুরু করে আগামীকাল (১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে। এই ম্যাচে একাদশে থাকবেন লিওনেল মেসি। এ তথ্য নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘মেসি আগামীকাল শুরুর একাদশে লাইনআপে থাকবে।’

৩৮ বছর বয়সি মেসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি যে তিনি বিশ্বকাপে খেলবেন, তবে আর্জেন্টিনার যোগ্যতা অর্জনের দৌড়ে তার পূর্ণ অংশগ্রহণ ছিল। স্কালোনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি আশা করেন মেসি তার দলে থাকবেন, যা হবেন আটবারের ব্যালন ডি’অর জয়ীর ষষ্ঠ বিশ্বকাপ।

‘গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আসবে এবং বিশ্বকাপ উপভোগ করবে, যা তার শেষ বিশ্বকাপ হবে। আমরা চাই সে এটি উপভোগ করুক, কারণ পরে সে সত্যিই এই ধরনের ইভেন্টগুলোতে খেলার অভাব অনুভব করবেন’- স্কালোনি মেসিকে নিয়ে বলেন।

স্কালোনি বলেন, ‘আমাদের দলের পরিচিত মুখগুলো খেলবে। এটি হবে চূড়ান্ত পরীক্ষা। পরবর্তীতে আমরা কিছু পরিবর্তন করব যাতে কিছু নতুন খেলোয়াড়কে দেখার সুযোগ পাই, কিন্তু মূল উদ্দেশ্য হলো আমাদের সবচেয়ে পরিচিত লাইনআপ খেলানো। আমি নিশ্চিত যে দলের পারফরম্যান্সের স্তর আমরা যে দেখেছি তা নয়। যদি আমরা দেখি দল সম্পূর্ণ প্রস্তুত নয়, আমরা অন্য বিকল্প খুঁজব।’

স্কালোনি ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে প্রাথমিক ৫৫ জনের তালিকা জমা দিয়েছেন, যেখানে চূড়ান্ত ২৬ জনের দল মে মাসের শেষের দিকে নিশ্চিত হবে। তার কথায়, ‘আমার কাছে তালিকা প্রায় ঠিকমতো গঠিত, কিন্তু যদি পারফরম্যান্সের স্তর সন্তোষজনক না হয়, আমরা ব্যবস্থা নেব যাতে আমরা সম্ভব হলে সবচেয়ে ভালো দল নিয়ে আসি। আমরা যতটা সম্ভব পারফেকশনের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি।’

স্কালোনি আরও বলেন, ‘যারা আমাদের সঙ্গে কিছু সময় ধরে আছেন তারা সামান্য সুবিধা পান কারণ আমরা তাদের ভালোভাবে জানি। তবে তাদের সেই সুবিধা বজায় রাখতে হবে এবং সবাই জানে গতবার (মৌরিতানিয়ার বিপক্ষে) যা ঘটেছিল তা পুনরায় ঘটতে পারে না।’

অনিক/

অবসর ভাবনায় কর্তোয়া

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:৩৩ এএম
অবসর ভাবনায় কর্তোয়া
থিবো কর্তোয়া। ছবি: সংগৃহীত

সিয়াটলে বেলজিয়ামের বিশ্বকাপ শিবিরে চলছে মিশরের বিপক্ষে প্রথম ম্যাচের প্রস্তুতি। এর মাঝেই দলের সবচেয়ে অভিজ্ঞ মুখগুলোর একজন, থিবো কর্তোয়া ভাবিয়ে তুললেন বেলজিয়ান ফুটবল সমর্থকদের। তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের জার্সিতে তার শেষ বড় টুর্নামেন্ট।

২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া কর্তোয়া এখন বেলজিয়ামের অন্যতম নির্ভরতার নাম। ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই গোলরক্ষক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে স্বীকার করেছেন, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় হয়তো চলে এসেছে, ‘এখনই ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না জানি না, তবে এই টুর্নামেন্টের পর আমি জাতীয় দলে না থাকার সম্ভাবনাই বেশি, থাকার সম্ভাবনার চেয়ে। আমি এখনো আরও কয়েক বছর খেলতে চাই। কিন্তু তখন নিজের শরীরেরও যত্ন নিতে হয়। আমার পরিবার এখানে এসেছে, কারণ এটি আমার শেষ টুর্নামেন্টও হতে পারে।’

তবে অবসরের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় বলেও জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। বিশ্বকাপে দলের পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের পরিবেশ তার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, ‘যদি আমাদের বিশ্বকাপ ভালো যায়, আর যদি দলের ভেতরের ইতিবাচক পরিবেশটা বজায় থাকে। এর পর আমাকে কোচ, (টেকনিক্যাল ডিরেক্টর) ভিনসেন্ট মানার্ট এবং চিকিৎসকদের সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।’

কর্তোয়ার ভাবনায় পরিবর্তন আনার পেছনে ভূমিকা রেখেছে সাম্প্রতিক কয়েকটি মৌসুমও। সাবেক কোচ ডোমেনিকো তেদেস্কোর সময়ে কিছু আন্তর্জাতিক বিরতিতে না খেলেও চলত তার। সেই অভিজ্ঞতা তাকে উপলব্ধি করিয়েছে বিশ্রামের গুরুত্ব, ‘আমি লক্ষ্য করেছি, ওই আন্তর্জাতিক বিরতিগুলোতে কিছুটা বিশ্রাম নেওয়া যায় এবং জিমে শান্তভাবে কাজ করা যায়। এ ছাড়া গত দেড় বছরে আমার বেশ কিছু ছোটখাটো শারীরিক সমস্যা ও চোট হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আপনি ভবিষ্যৎ নিয়ে আরও বেশি ভাবতে শুরু করেন। আমি দায়িত্ব নতুনদের হাতে তুলে দেওয়ার কথা ভাবছি। সেনে (ল্যামার্স) এবং মাইক (পেন্ডার্স)-এর মতো অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে।’

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শরীরের সঙ্গে সমঝোতা করেই এগোতে হচ্ছে কর্তোয়াকে। গত বসন্তে চোট কাটিয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে, বিশেষ করে কোয়াড্রিসেপসের চোট তাকে বেশ ভুগিয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত বেলজিয়ান গোলরক্ষক, ‘হ্যাঁ, আমি খুবই ক্ষুধার্ত (সফল হওয়ার জন্য), দলের অন্য সবার মতোই। আমি খুব ভালো অনুভব করছি এবং ম্যাচটির জন্য মুখিয়ে আছি। বসন্তে ফেরার জন্য আমি খুব কঠোর পরিশ্রম করেছি। চোটটা দুর্ভাগ্যজনক ছিল। কারণ তখন আমি নিজেকে প্রায় অপরাজেয় মনে করছিলাম। কিন্তু এখন আমি আমার মান ধরে রাখতে এবং মনোযোগ ধরে রাখতে প্রস্তুত।’

আগামী বৃহস্পতিবার বেলজিয়াম তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড।

ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু কানাডার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৩:০৩ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৩:২৯ এএম
ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু কানাডার
গোলের পর উদ্‌যাপনে কাইল লারিন। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙাতে পারল না কানাডা। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে কাইল লারিনের গোলে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

ড্রয়ের সুবাদে এই প্রথম কোনো বিশ্বকাপে পয়েন্ট পেল কানাডা। এর আগে, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছিল তারা। কিন্তু এবারের বিশ্বকাপে ড্রয়ের মধ্য দিয়ে নিজদের পয়েন্টের খাতা খুলল তারা।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টার দিকে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ডে প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয় দুই দল।  

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কানাডা। ম্যাচের ১৭ মিনিটে গোলের সুযোগ আসে তাদের সামনে। কিন্তু জোনাথান ডেভিডের সেই সুযোগ হাতছাড়ার খেসারত দিতে হয় গোল হজমের মধ্য দিয়ে। 

তিন মিনিট পরেই ম্যাচের ২১ মিনিটে বসনিয়াকে গোলের আনন্দে ভাসান জোভো লুকিচ। ডান দিক থেকে ইভান বেসিকের নেওয়া কর্নারটি নিয়ার-পোস্টে পেয়ে ফ্লিক করে লুকিচের দিকে বাড়িয়ে দেন সিয়াদ কোলাসিনাচ। সেখান থেকে হেডে কানাডার জাল কাঁপান বসনিয়ার এই ফরোয়ার্ড। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসনিয়া। 

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে কানাডা। ম্যাচের ৫৩ মিনিটে আসে সুযোগ। বসনিয়ার গোলরক্ষক নিকোলাকে পরাস্ত করেন জোনাথন ডেভিড। কিন্তু তার নেওয়া শট গোললাইনে ঠেকিয়ে দেন কোলাসিনাচ। তার পায়ে লেগে বলটি বারপোস্টে লেগে ফিরে যায়। এতে বিপদমুক্ত হয় বসনিয়া। 

বসনিয়ার সামনেও সুযোগ ছিল লিড বাড়ানোর। ম্যাচের ৫৫ মিনিটে কানাডার ভুলে ডি-বক্সের কাছে বল পেয়ে যান এরমেদিন দেমিরোভিচ। কিন্তু কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপিউকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি। 

অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণভাগে একাধিক পরিবর্তন আনেন কানাডার কোচ জেসি মার্শ। এর ফল পাওয়া যায় ৭৯ মিনিটে। বদলি মাঠে নামা কাইল লারিনের কোনাকুনি শট বসনিয়ার ডিফেন্ডারের শরীরে লেগে জালে জড়ায়। এতে পুরো স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। মাঠে নামার মাত্র ১২১ সেকেন্ডের মধ্যেই কানাডাকে খেলায় ফেরান লারিন। 

ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণেও কোনো গোলের দেখা পায়নি দুই দল। এতে ১-১ গোলে ড্রয়ের মধ্য দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

সালমান/

লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৫৪ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০২:০৭ এএম
লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। প্রথম দেখায় স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত গোল হজম করতে হয়েছে তাদের। জোভো লুকিচের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বসনিয়া। 

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১টার দিকে কানাডার টরেন্টোর বিএমও ফিল্ডে গড়ায় ম্যাচটি। 

ম্যাচের শুরু থেকেই বসনিয়াকে চেপে ধরে কানাডা। ম্যাচের ১৭ মিনিটে গোল করার সুযোগ হাতছাড়া করে তারা। তানি ওলুয়াসেয়ির পাস থেকে পাওয়া বল পেনাল্টি বক্সের কাছে ফাঁকায় পান জোনাথান ডেভিড। সেখান থেকে তার নেওয়া জোরালো শটটি রুখে দেন বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিলজ। 

গোলবঞ্চিত হওয়ার তিন মিনিট পর ২১ মিনিটে গোল হজম করে কানাডা। ডান দিক থেকে ইভান বেসিকের নেওয়া কর্নারটি নিয়ার-পোস্টে পেয়ে ফ্লিক করে জোভো লুকিচের দিকে বাড়িয়ে দেন সিয়াদ কোলাসিনাচ। সেখান থেকে হেডে গোল আদায় করে নেন বসনিয়ার এই ফরোয়ার্ড। 

এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসনিয়া। 

সালমান/

কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:২৬ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০১:২৬ এএম
কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মেক্সিকোর পর বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন হলো কানাডায়। দেশটিতে বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। 

শুক্রবার (১২ জুন) রাতে কানাডার টরেন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে আলোচিত ছিল বলিউড তারকা নোরা ফাতেহি, ফ্রেঞ্চ হিপ-হপ শিল্পী ভেগেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেবের যৌথ পরিবেশনা। 

সঞ্জয়ের পারফরম্যান্স প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের ফুটবল সমর্থকদের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

উদ্বোধনী আয়োজনের শুরুতেই কানাডার প্রথম অধিবাসী আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। আদিবাসী বংশোদ্ভূত কানাডীয় সংগীতশিল্পী উইলিয়াম প্রিন্স ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের মাধ্যমে দেশের প্রথম অধিবাসীদের ঐতিহ্য তুলে ধরেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশন করেন। এরপর মঞ্চে জেসি রেয়েজ ও এলিয়ান্নার ‘ইলুমিনেট’ গান পরিবেশিত হয়।

এছাড়া বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবল, অ্যালানিস মরিসেট, অ্যালিসিয়া কারা, উইলিয়াম প্রিন্স ও ইলিয়েনার পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে।

সালমান/

ভিনিসিয়ুস: এবার হলুদ জার্সিতে প্রমাণের পালা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:০০ এএম
ভিনিসিয়ুস: এবার হলুদ জার্সিতে প্রমাণের পালা
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই জাদুকরী ফুটবল, আক্রমণের ঝলক আর তারকাদের মেলা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে সেলেকাওরা। দলের সবচেয়ে পরিচিত মুখ ও সর্বকালের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। এমন পরিস্থিতিতে কোটি ব্রাজিল সমর্থকের চোখ এখন আরেক তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দিকে।

গত কয়েক বছরে ক্লাব ফুটবলে নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়েছেন ভিনিসিয়ুস। গতি, ড্রিবলিং, একের বিপক্ষে এক লড়াইয়ে আধিপত্য এবং বড় ম্যাচে গোল করার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণভাগের খেলোয়াড়ে পরিণত করেছে। এখন সেই প্রতিভাকে বিশ্বকাপের মঞ্চে দেশের জন্য উজাড় করে দেওয়ার সময়। ক্লাব ফুটবলে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি ইতোমধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেই ঝলক কি বিশ্বকাপের মঞ্চেও দেখা যাবে? এটাই এখন বড় প্রশ্ন।

মাত্র ২৫ বছর বয়সেই ভিনিসিয়ুসের ক্লাব ক্যারিয়ার ঈর্ষণীয়। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে ইতোমধ্যে ১২৮টি গোল করেছেন। আর ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর সিনিয়র দলের হয়ে করেছেন ১৪ গোল। অর্থাৎ ক্লাব ক্যারিয়ারে ভিনির মোট গোলসংখ্যা ১৪২। অন্যদিকে ব্রাজিল জাতীয় দলের হয়ে তার পরিসংখ্যান তুলনামূলকভাবে ম্লান। ২০২৬ বিশ্বকাপের আগ পর্যন্ত সেলেকাওদের জার্সিতে ৪৯ ম্যাচে করেছেন মাত্র ৯ গোল।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কোকে হালকাভাবে নিচ্ছেন না ভিনি। তার মতে, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে হারাতে হলে ব্রাজিলকে নিজেদের সেরাটা খেলতে হবে। এ প্রসঙ্গে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপের মতো মঞ্চে কোনো ম্যাচই সহজ নয়। বিশেষ করে মরক্কোর মতো সংগঠিত ও আত্মবিশ্বাসী দলের বিপক্ষে জয় পেতে হলে শুরু থেকেই মনোযোগী থাকতে হবে। ব্রাজিলের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।