ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে সহজ ম্যাচ বলে কিছু নেই: ডগলাস সান্তোস বিশ্বকাপে সৌদি আরবের জন্য ভিন্ন নিয়ম পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা অপ্সরার আন্তর্জাতিক অভিষেক আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা বাদশা গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য, উদ্ধার করে হাসপাতালে ভর্তি মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড কুমিল্লায় ধর্ষণকাণ্ড: গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকুর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র টাকার অভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত, সহায়তার আবেদন রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ সাবেক মন্ত্রী হারুণ অর রশীদ অর নেই কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাইতির বিপক্ষে নামার আগে ব্রাজিলকে সুখবর দিল ফিফা ওয়ালটন পিসিবিএ'র রপ্তানি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, গণপিটুনির শিকার তিন পুলিশ বিশ্বকাপে ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে কক্সবাজারে রোহিঙ্গাদের সুরক্ষায় ইইউর ১.৪ কোটি ইউরো অনুদান বিশ্বকাপে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট, কানাডার ভিসা পেলেন না ওয়াহি মাগুরায় নবজাতককে বিক্রি করলেন বাবা পরীমনির প্রেমে জড়িয়ে চাকরি গেল সাকলায়েনের এসএসসি ফল ঘোষণা ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে ১২ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক চাকরি স্থায়ীকরণের দাবিতে জাবির কর্মচারীদের অবস্থান

‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
‘কষ্টদায়ক শিক্ষা’, বললেন প্যারাগুয়ে কোচ আলফারো
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে প্যারাগুয়ে। তবে ফেরার ম্যাচটি মোটেও সুখকর হয়নি লাতিন আমেরিকার এই দলটির। আজ (১৩ জুন) যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু তাদের। ম্যাচ শেষে প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো এই হারকে বলেছেন একটি ‘কষ্টদায়ক শিক্ষা’।

বিশ্বকাপে ফেরার বহু প্রতীক্ষিত ম্যাচটিতে প্যারাগুয়েকে রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের গতি ও আগ্রাসী ফুটবলের সামনে মাঠের প্রতিটি প্রান্তেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের।

‘ডি’ গ্রুপের ম্যাচ শেষে আলফারো বলেন, ‘যুক্তরাষ্ট্র একদম ন্যায্য এবং পরিষ্কার ব্যবধানে জিতেছে। তারা আমাদের থেকে কৌশলগত, কারিগরি এবং শারীরিকভাবে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের মতো মঞ্চে আবেগকে একপাশে সরিয়ে রাখতে হয়। এখানে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, একাগ্রতা এবং খুঁটিনাটি ভুলত্রুটি এড়িয়ে চলা।’

চার গোল হজম করলেও গ্রুপ পর্ব পার হওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না এই আর্জেন্টাইন কোচ। গোল ব্যবধানের চেয়ে পয়েন্ট অর্জনই প্যারাগুয়ের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পয়েন্ট পাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। বিশ্বকাপ আজ কেবল শুরু হলো, আজই শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে প্যারাগুয়ের পরবর্তী ম্যাচ তুরস্কের বিপক্ষে এবং শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

পাপ্পু/অনিক/

বিশ্বকাপে সৌদি আরবের জন্য ভিন্ন নিয়ম

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৫৬ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:৫৬ এএম
বিশ্বকাপে সৌদি আরবের জন্য ভিন্ন নিয়ম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রত্যেক দলের একটা করে ম্যাচ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রত্যেক দলই একবার করে মাঠে নেমেছে। দেখা গেছে তাদের জাতীয় পতাকা। তবে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মাঝে ৪৭ দলের তুলনায় সৌদি আরবের ঘটনা ছিল একটু ভিন্ন। ফিফার নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগে দুই দলের বড় আকারের জাতীয় পতাকা মাঠে টান টান করে বিছিয়ে রাখা হয়। কিন্তু ব্যতিক্রম সৌদি আরবের পতাকা। দেশটির পতাকা মাটিতে বিছানো হয় না। সৌদি আরবের অনুরোধে ফিফা তাদের স্বাভাবিক নিয়ম থেকে একটু সরে এসেছে।

সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দিয়েই এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত। সৌদি আরবের জাতীয় পতাকায় আরবি লেখা রয়েছে। ইসলামের পবিত্র বাণীর কারণে সৌদি সরকারের কঠোর নির্দেশ রয়েছে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বা সরকারি অনুষ্ঠানে তাদের জাতীয় পতাকা যেন মাটিতে রাখা না হয়। পতাকার ওপর দিয়ে কেউ যেন হেঁটে না যায়। শুধু তাই নয়, পতাকা নিয়ে এমন কিছু করা যাবে না যার কারণে পবিত্র কোরআনের লেখার অবমাননা হয়। 

রীতি অনুসারে, কোরআনের পবিত্র বাণী লেখা পতাকা মাটিতে স্পর্শ করা অত্যন্ত অসম্মানজনক এবং ধর্মের অবমাননার সমান। এই ভাবাবেগকে মর্যাদা দিয়ে ফিফাও সৌদি আরবের অনুরোধ মেনে নিয়েছে। সৌদি আরবের পতাকা মাটিতে না বিছানোর সিদ্ধান্ত নিয়েছে। খেলার আগে সৌদি পতাকা ঠিকই ব্যবহার করা হচ্ছে, তবে মাটিতে বিছিয়ে নয়, মাটি থেকে কিছুটা ওপরে রাখার ব্যবস্থা হয়েছে। পতাকাটি বেশ কয়েকজন মাটি থেকে কয়েক ইঞ্চি উঁচুতে ধরে রাখেন। শুধু যে এবারের বিশ্বকাপে এমন হচ্ছে তা নয়। অতীতে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা বা সরকারি অনুষ্ঠানে সৌদি আরবের পতাকা মাটিতে রাখা হয়নি। ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরবের ক্ষেত্রেই এই কঠোর নির্দেশিকা রয়েছে।

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০৮ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১২:২১ এএম
পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে দ্রুততম গোল করে শুরুতেই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তবে দারুণ খেলে ম্যাচে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। এতে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পায় চেক প্রজাতন্ত্র। ডান দিক থেকে হ্লোজেক বলটি কাট ব্যাক করেন। সেখান থেকে সয়কা বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাড়িয়ে দেন মিখাল সাদিলেককে। সময় ও জায়গা পেয়ে সাদিলেক নিখুঁত শটে গোলরক্ষক উইলিয়ামসকে পরাস্ত করেন।

শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচে ফেরার একাধিক সুযোগ তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। তবে তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। 

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করতে থাকে দক্ষিণ আফ্রিকা। এর ফল পায় ম্যাচের ৮৩ মিনিটে। মাসেকোর নেওয়া শটটি বদলি খেলোয়াড় শুল্‌কের হাতে লাগে। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। 

এতে শুরুতে পিছিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচটি ড্র হওয়ায় এই গ্রুপের অপর দুই দল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া মধ্যকার ম্যাচে যদি কোনো দল জিতে তাহলে তারা এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে নকআউট (শেষ ৩২) পর্বে জায়গা করে নেবে।

সালমান/

মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪৪ পিএম
মেনে নাও, মেসি সেরা: রোনালদো নাজারিও
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি (ইনসেটে রোনালদো নাজারিও)

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়। লিওনেল মেসির হ্যাটট্রিক। একের পর এক রেকর্ড ভাঙা। আর কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের চারদিক থেকে ভেসে আসা বজ্রধ্বনির মতো করতালি। এককথায় ২০২৬ বিশ্বকাপের মঞ্চে শিরোপা রক্ষার অভিযান শুরু করার জন্য আর্জেন্টিনা হয়তো এর চেয়ে ভালো দৃশ্যপট কল্পনাও করতে পারত না। মেসিময় সেই ম্যাচের পর বিশ্বের সাবেক অন্যতম সেরা স্ট্রাইকারের মন্তব্য নতুন করে আলোড়ন জাগিয়েছে। সেই মন্তব্যের মালিক ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি বলেছেন, ‘মেনে নাও, মেসি সেরা।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে নিয়ে যান। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন এবং সর্বকালের গোলদাতাদের তালিকায় নতুন উচ্চতায় পৌঁছে যান। কিন্তু এই অর্জনে সবচেয়ে বেশি মুগ্ধদের একজন ছিলেন সেই মানুষটি, যিনি একসময় নিজেও বিশ্বকাপের অন্যতম ভয়ংকর গোলদাতা ছিলেন। রোনালদো মনে করেন, মেসির এই কীর্তিতে অবাক হওয়ার কিছু নেই, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, আর যে ব্যক্তি সেটি ভাঙে, সে বিশ্বের কোনো ফুটবল ভক্তকেই বিস্মিত করে না।’

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি–সর্বকালের সেরা ফুটবলার কে? দীর্ঘ দুই দশক ধরে এই প্রশ্নের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু রোনালদো নাজারিওর মতে, সেই বিতর্কের এখন ইতি টানা উচিত। প্রায় ৩৯ বছর বয়সেও মেসি যেভাবে পারফর্ম করে চলেছেন, তা তাকে নতুন করে মুগ্ধ করেছে, ‘প্রতিবার মেসি মাঠে পা রাখলে, বাকিটা ইতিহাস আর সৌন্দর্যে পরিণত হয়।’

এরপরই সবচেয়ে আলোচিত মন্তব্যটি করেন রোনালদো নাজারিও, ‘এখন সময় এসেছে বিশ্বের আর লুকিয়ে না থেকে এই সত্য মেনে নেওয়ার যে, সে সর্বকালের সেরা খেলোয়াড়।’ কেন মেসিকে সেরা বলছেন নাজারিও? রোনালদোর মতে, এর ব্যাখ্যা খুব জটিল নয়, ‘সে প্রতি মৌসুমে এবং বিশ্বকাপেও ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। তবু তাকে নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে? এটি (আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ) একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা চিরদিন ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৪০ পিএম
কেইনের প্রেরণা এমবাপ্পে-হালান্ড
কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হালান্ড

প্রত্যাশার চাপে নুইয়ে পড়েননি হ্যারি কেইন। বরং মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের জাদুতে। তার সেই জাদুকরী পারফরম্যান্সে ক্রোয়াট পরীক্ষা লেটার মার্ক পেয়ে পাস ইংল্যান্ড। লুকা মদ্রিচদের ৪-২ ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে থ্রি লায়ন্সরা। দলের শুভসূচনায় কেইনের মাথা ছিল উঁচু। জোড়া গোলে তিনিই জয়ের নায়ক, যিনি ম্যাচ শেষে জানালেন–তার প্রেরণা কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড।

বিশ্বকাপ শুরুটা এক সুতায় গেঁথেছেন কেইন, এমবাপ্পে ও হালান্ড। তিন তারকাই তাদের প্রথম ম্যাচে দুটি করে গোল করেছেন। তরুণ দুই তারকার থেকেই কেইন নিচ্ছেন সাহস। ক্রোয়েশিয়া ম্যাচের পর তিনি বলেন, ‘আমি তাদের (এমবাপ্পে, হালান্ড) গোল করতে দেখেছি। আমি অন্যদের দিকে বেশি মনোযোগ দিতে পছন্দ করি না, কিন্তু একজন ক্রীড়াবিদ হিসেবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা থাকাটা স্বাভাবিক। ওরা দারুণভাবে শুরু করেছে। একজন স্ট্রাইকার হিসেবে আমিও যত দ্রুত সম্ভব গোলের খাতায় নাম তুলতে চাই। মনের ভেতরে সেই প্রতিযোগিতা আমাকে নিজের মান আরও বাড়াতে সাহায্য করে। বিশ্বকাপের উদ্দেশ্যই হলো নিজেকে সর্বোচ্চ পর্যায়ে ঠেলে দেওয়া। তাই কয়েকটি গোল করতে পারা অবশ্যই ভালো লাগার বিষয়।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি করে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে নাম লিখিয়েছেন কেইন। এই অর্জনকে বিশেষ মাইলফলক হিসেবে দেখছেন ইংলিশ অধিনায়ক। তার ভাষ্য, ‘এটি স্পর্শ করা দারুণ একটি মাইলফলক। বিশ্বকাপে ১০ গোল করা বিশেষ কিছু। গ্যারি অসাধারণ কিছু টুর্নামেন্ট খেলেছেন। এখন তার সমান গোলসংখ্যায় পৌঁছাতে পেরে সত্যিই ভালো লাগছে। এই অসাধারণ টুর্নামেন্টে দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছানো খুবই বিশেষ অনুভূতি।’

নিজের বর্তমান ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী কেইন। তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি খুব ভালো অনুভব করছি। এ বছর আমি যে সংখ্যক গোল করেছি, তা আমার ক্যারিয়ারের যেকোনো সময়ের চেয়ে বেশি। আমার মনে হচ্ছে, ঠিক সময়েই আমি নিজের সেরা অবস্থানে আছি। এখনো অনেক পথ বাকি। সামনে অনেক কঠিন ম্যাচ রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি যখন এমন ফর্মে থাকি, তখন মাঠে থাকতে এবং খেলতে খুব উপভোগ করি। এখন পুনরুদ্ধারে মনোযোগ দেব এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:০৭ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে চেক প্রজাতন্ত্র
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপের দ্রুততম গোলটি এল চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার মিখাল সাদিলেকের কাছ থেকে। সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে ইউরোপের দেশটি। 

বৃহস্পতিবার (১৮ জুন) আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পায় চেক প্রজাতন্ত্র। ডান দিক থেকে হ্লোজেক বলটি কাট ব্যাক করেন। সেখান থেকে সয়কা বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাড়িয়ে দেন মিখাল সাদিলেককে। সময় ও জায়গা পেয়ে সাদিলেক নিখুঁত শটে গোলরক্ষক উইলিয়ামসকে পরাস্ত করেন।

শুরুতে পিছিয়ে গেলেও ম্যাচের ১৬ মিনিটে সুযোগ তৈরি হয়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু মোডিবার পাঠানো ক্রসটি বক্সে পৌঁছালে রেইনার্স ঠিকভাবে নিয়ন্ত্রণ নিতে পারেননি। এতে বল লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়।  

বিরতিতে যাওয়ার আগেও দক্ষিণ আফ্রিকা সুযোগ পেয়েছিল সমতায় ফেরার। কিন্তু গোল না হওয়ায় তা হয়ে উঠেনি। এতে ১-০ গোলে পিছিয়ে বিরিতিতে যায় তারা।

সালমান/