ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংস ২০২৬-এ ইউল্যাবের সাফল্য আখাউড়ায় যানজট কমাতে উচ্ছেদ অভিযান পালাকার রুফটপ স্টুডিও বায়োপিক ছাড়া অভিনয়ে ফিরছেন না পপি বয়সভেদে মেকআপ যেমন হবে প্রস্রাবে ফেনা হওয়াকে অবহেলা নয় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র ভারতের ভ্রমণ ভিসার আবেদন ২৮ জুন থেকে শুরু বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫ লক্ষ্মীপুরে দুই মেয়ে ও মাকে কুপিয়ে হত্যা, হাসপাতালে আরেক মেয়ে ফেরাউনের লাশ পচেনি কেন জানেন? ১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ জুলাই চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে আগুন বিড়াল যদি কামড়ে দেয় সোনারগাঁয় কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ লিফটে আটকে গেলে সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ মৌলভীবাজার সীমান্তে দিয়ে ৭ জনকে পুশইন শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, ইমার্জেন্সি ডোর দিয়ে নামেন যাত্রীরা বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে রাঙামাটিতে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, ভাতিজা ও নাতি গ্রেপ্তার দেশে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতা নিয়ে স্পষ্টীকরণ কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পাসপোর্ট পেতে ৮৪.৪ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়: টিআইবি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্বেতী রোগে প্রয়োজন সঠিক চিকিৎসা

কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:০০ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০১:০২ এএম
কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির
ছবি: সংগৃহীত

পুঁচকে কুরাসাওকে গোলবন্যায় ভাসিয়েছে জার্মানি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামা দলটির বিপক্ষে ৭-১ গোলের ব্যবধানে জিতেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হাস্টন স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে কুরাসাওকে চেপে ধরে জার্মানরা। মাত্র ৬ মিনিটের পেয়ে যায় প্রথম গোলের দেখা। জামাল মুসিয়ালার একটি শট রুখে দেন কুরাসাও ডিফেন্ডার আরমান্দো ওবিস্পো। তবে বল নিয়ন্ত্রণে নিয়ে ফ্লোরিয়ান ভির্টজে পাস দেন ফেলিক্স এনমেচাকে। বল পেয়ে বাঁকানো শটে জাল কাঁপান তিনি।

তবে ২১ মিনিটে আসে কুরাসাওয়ের ঐতিহাসিক গোলটি। দলের রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন। এতে গ্যালারিতে উল্লাসে মাতেন কুরাসাও সমর্থকরা।

ঐতিহাসিক গোলে সমতায় ফিরলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা দেশটি। ৩৮ মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে জার্মানিকে এগিয়ে নেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। 

আর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। যোগ করা সময়ে বক্সের ভেতর ফাউলের শিকার হন জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচা। এতে পেনাল্টি পায় তারা। আর স্পটকিকে বড় জালে জড়াতে ভুল করেননি কাই হাভার্টজ। 

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়ায় জার্মানি। ম্যাচের ৪৭ মিনিটে কুরাসাওয়ের জালে আরও একবার বল জড়ায় তারা। এবার নায়ক তরুণ তারকা জামাল মুসিয়ালা। যশুয়া কিমিচের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে কুরাসাওয়ের জাল কাঁপান তিনি।

ম্যাচের ৬৬ মিনিটে কুরাসাও জার্মানির জালে বল জড়ালেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। এর ২ মিনিট পরেই (৬৮ মিনিটে) গোলের ব্যবধান ৫-১ করেন নাথানিয়েল ব্রাউন। বক্সের কিনারা থেকে ডেনিজ উন্দাভ বলটি ফ্লিক করে দেন ব্রাউনের দিকে। আর তিনি দুর্দান্ত এক ভলিতে গোলটি করেন।

কুরাসাওয়ের বিপক্ষে গোলবন্যায় মেতেছে জার্মানি। দলের হয়ে ষষ্ঠ গোলটি করেছেন ডেনিজ উন্দাভ। ম্যাচের ৭৮ মিনিটে কাই হাভার্টজ বল বাড়িয়ে দেন যশুয়া কিমিচের দিকে। কিমিচের কাছ থেকে বল পেয়ে কুরাসাও ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করেন ডেনিজ। জার্মানির প্রথম ৬ গোলের ৬টিই করেন ভিন্ন ভিন্ন খেলোয়াড়। 

নিজের দ্বিতীয় গোল ও জার্মানির হয়ে সপ্তম গোলটি আসে কাই হাভার্টজের কাছ থেকে। ম্যাচের ৮৮ মিনিটে আসে গোলটি। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল হয়নি। এতে ৭-১ গোলের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

সালমান/

বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:০০ পিএম
বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হারের পর বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ হং মিয়ুং-বো। একই সঙ্গে অধিনায়ক সন হিউং-মিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে দক্ষিণ কোরিয়া। এখন তাদের নকআউট পর্বে ওঠার আশা নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

ম্যাচের পর হং জানান, সনকে শুরু থেকেই না খেলানোর পেছনে ছিল কৌশলগত পরিকল্পনা। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের শক্তি অনেক বেশি থাকবে, তখন সনের বদলে পরে তাকে ব্যবহার করাই ভালো হবে। যখন তারা ক্লান্ত হয়ে পড়বে এবং মাঠে আরও বেশি জায়গা তৈরি হবে, তখন আমরা তাকে কাজে লাগাতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম তাদের দুর্বল সময়ে তাকে নামাতে।’

পরিকল্পনা অনুযায়ী বিরতির সময় হুয়াং হি-চানের বদলি হিসেবে মাঠে নামেন সন। তবে টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড ম্যাচে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। দক্ষিণ কোরিয়ার কোচ স্বীকার করেন, তার দল পুরো ম্যাচেই নিজেদের স্বাভাবিক ছন্দ থেকে দূরে ছিল। বিশেষ করে মাঝমাঠের ভুলগুলো দলকে ভুগিয়েছে।

হং বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আগের ম্যাচগুলোর তুলনায় আজ মাঝমাঠে আমরা অনেক বেশি ভুল করেছি। এ কারণেই আমার খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা জানতাম কীভাবে খেলতে হবে, কিন্তু আমাদের আরও ভালো করতে হতো। আজকের পারফরম্যান্স সহজভাবে বললে যথেষ্ট ভালো ছিল না।’

মন্টেরেতে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন থাপেলো মাসেকো। তার দ্বিতীয়ার্ধের একমাত্র গোলেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে বাফানা বাফানা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য এখন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে।

অনিক/

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:০৯ এএম
২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই
২০২৬ ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ছবি: এনডিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করে ইতোমধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।

আর্জেন্টিনার টানা দুই জয়ে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হওয়ার পর, এখন ফুটবল মহলে সবচেয়ে বড় প্রশ্ন- ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে কি ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপেও মাঠে দেখা যাবে?

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন এলএম-১০। ২০৩০ বিশ্বকাপের জল্পনা নিয়ে তার দেওয়া জবাব ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের। যত দিন তিনি দলে অবদান রাখতে পারবেন, ততদিন খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

অবসর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ... আমি আরও কিছু সময় খেলা চালিয়ে যাব। যতদিন আমি দলে অবদান রাখতে পারব, শারীরিকভাবে ফিট অনুভব করব এবং আমার সতীর্থদের সাহায্য করতে পারব, ততোদিন আমি মাঠেই থাকব।’

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

তবে ২০৩০ সালের আসরে খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে, খুব বেশি দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি হননি এই ফুটবল জাদুকর। ২০৩০ সালে টুর্নামেন্টটি যখন মরক্কো, পর্তুগাল এবং স্পেনে যৌথভাবে আয়োজিত হবে, তখন মেসির বয়স হবে ৪৩ বছর।

ভবিষ্যতের এই দীর্ঘ সমীকরণকে কিছুটা দূরে সরিয়ে রেখে মেসি স্পষ্ট করে বলেন, ‘আমি জানি না (২০৩০ বিশ্বকাপে খেলব কি না)। সত্যি বলতে, আমি এই মুহূর্তে অত দূরের কিছু ভাবছি না। ওটা এখনো অনেক দূর বলে মনে হচ্ছে। তবে আমি সবসময় যা বলি, আমি বর্তমান নিয়ে বাঁচতে পছন্দ করি এবং আপাতত এই মুহূর্তের দিনগুলো উপভোগ করতেই বেশি মনোযোগী।’

আজহার/

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও জার্মানি ‘শাস্তি’ পাচ্ছে: হুলিয়ান নাগেলসম্যান

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ এএম
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও জার্মানি ‘শাস্তি’ পাচ্ছে: হুলিয়ান নাগেলসম্যান
২০১৪ সালের পর এই প্রথম হুলিয়ান নাগেলসম্যানের অধীনে জার্মানি বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার পর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না মেলায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন জার্মানির প্রধান কোচ হুলিয়ান নাগেলসম্যান। তার মতে, গ্রুপ সেরা হওয়ার কারণে তার দলকে এক ধরণের শাস্তি'র মুখোমুখি হতে হচ্ছে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ইতোমধ্যে গ্রুপ 'ই' থেকে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। আজ বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। তবে নকআউট পর্বের শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে, তা ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে জানতে পারবে দলটি।

নতুন নিয়মের ৪৮ দলের এই বিশ্বকাপে ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউটে যাবে। জার্মানিকে আগামী শনিবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে, সেই আটটি দলের মধ্যে কোন দলটি আগামী সোমবার ফক্সবোরোতে তাদের মুখোমুখি হচ্ছে।

নিউ জার্সিতে সাংবাদিকদের সাথে আলাপকালে ৩৮ বছর বয়সী নাগেলসম্যান বলেন, 'আমার মনে হয় গ্রুপ লিডার বা চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের এক ধরণের শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি টুর্নামেন্টের পুরো হিসাব-নিকাশ এবং দলগুলোর সমীকরণ দেখেন, তবে এটি অত্যন্ত জটিল। দলে সংখ্যা যত বাড়বে, এই প্রক্রিয়া তত বেশি জটিল হবে।'

তিনি আরও যোগ করেন, 'শনিবার শেষ রাতের আগে আমরা জানতে পারছি না কার বিরুদ্ধে খেলব—এটি মোটেও ভালো বিষয় নয়। তবে আমরা মানসিকভাবে প্রস্তুত এবং কোন দলগুলো প্রতিপক্ষ হিসেবে আসতে পারে, তার একটি তালিকা আমরা তৈরি করে রেখেছি।'

রবিবার জার্মানির শেষ অনুশীলনের সেশন থাকবে। তাই নাগেলসম্যান জানান, রবিবার যাতে তাড়াহুড়ো না করতে হয়, সেজন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। দরকারে কোচিং স্টাফরা রাত জেগে রণকৌশল সাজাবেন। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত স্পেন: লাপোর্তে

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:৩৫ এএম
উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত স্পেন: লাপোর্তে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ 'এইচ' এর সমীকরণ মেলাতে যেখানে উরুগুয়ে তাদের জীবনপণ লড়াই করতে নামবে, সেখানে নিজেদের শক্তিতেই ভরসা রাখছে স্পেন। 

স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে জানান, উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের স্বাভাবিক খেলা ধরে রাখাই স্পেনের মূল লক্ষ্য।

টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার অনন্য রেকর্ড নিয়ে বিশ্বকাপে এসেছে স্পেন। এই দীর্ঘ পথচলায় সব ধরণের প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছে তাদের। আর এ কারণেই মার্সেলো বিয়েলসার উরুগুয়ে কী রণকৌশল নিয়ে মাঠে নামবে, তা নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না লাপোর্তে।

গ্রুপ 'এইচ' এ এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে উরুগুয়ে ও কেপ ভার্দে। অন্যদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সৌদি আরব।

বুধবার (২৪ জুন) অনুশীলন ক্যাম্পে লাপোর্তে বলেন, ‌‌‘আমরা টানা ৩৩টি ম্যাচে জয় লাভ করেছি। দলগুলো আমাদের বিরুদ্ধে সম্ভাব্য সব উপায়েই খেলেছে। তাই ম্যাচটি মূলত আমাদের ওপর, আমাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। আমরা যদি আমাদের সেরা ফর্মে থাকি, তবে আমাদের হারানো যেকোনো দলের জন্যই খুব কঠিন।’

আগামী শুক্রবারের ম্যাচে উরুগুয়ে যে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে, তা ভালো করেই জানা আছে স্প্যানিশ শিবিরের। 

লাপোর্তে বলেন, ‘আমরা ভালো করেই জানি তারা তাদের সবটুকু দিয়ে লড়বে। আমরা তাদের অবস্থানে থাকলেও ঠিক একই কাজ করতাম। তবে শেষ পর্যন্ত সবকিছু আমাদের ওপরই নির্ভর করছে। আমরা জানি আমাদের কী করতে হবে। দুই দলই মাঠে শতভাগ উজাড় করে দিবে।’

থিওটোনিয়াস

শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা: আনচেলত্তি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:০২ এএম
শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা: আনচেলত্তি
ছবি: সংগৃহীত

‘আমরা কতদূর যাব, তা নিয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য আমি নির্ধারণ করিনি। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা।’ ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোচ আনচেলত্তি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা হতাশাজনক শুরুর পর, টানা দুই জয়ে দারুণভাবে মোড় ঘুরিয়ে দিয়েছে ব্রাজিল। বুধবার (২৪ জুন) গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচেই দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার এবং বরাবরের মতোই মাঠ মাতিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে দলের এই দুর্দান্ত জয়ের পরও ব্রাজিলিয়ান সমর্থকদের এখনই আকাশে না উড়ে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন কার্লো আনচেলত্তি।

কার্লো আনচেলত্তি জানান, নকআউট পর্বের আগে তার দল ঠিক যেমন একটি সুসংহত ও সম্মিলিত শক্তিতে রূপ নিতে চেয়েছিল, ধীরে ধীরে সেটাই হয়ে উঠছে।

তিনি বলেন, ‘আমরা এখন একটি দল হিসেবে খেলছি, আর এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আমরা এখনও নিখুঁত নই, কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে-যেমন বল নিজেদের নিয়ন্ত্রণে থাকার সময় আমাদের পাসিং আরও দ্রুত হতে পারত।’

তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচের তুলনায় দল যেভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে, তাতে আমি খুশি। নকআউট পর্বে পা রাখার পর দলের রক্ষণ ও মাঝমাঠের এই দৃঢ়তা ধরে রাখা অত্যন্ত জরুরি।’

লক্ষ্য কেবলই জয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দলের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে উল্লেখ করলেও, এখনই অতি-উৎসাহী হতে বারণ করেছেন আনচেলত্তি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা কতদূর যাব, তা নিয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য আমি নির্ধারণ করিনি। আমাদের লক্ষ্য শুধু ভালো খেলা নয়, আমাদের লক্ষ্য জেতা। একজন কোচ ভালো বা খারাপ খেলার ওপর মূল্যায়িত হন না, তিনি বিচার্য হন কেবলই জয় বা পরাজয়ের নিরিখে।"

সবশেষে, ক্রমশ উত্তেজিত ও আশাবাদী হয়ে ওঠা ব্রাজিলের আপামর সমর্থককে তিনি বলেন, ’সবাই শান্ত থাকুন।’

উল্লেখ্য, রাউন্ড অব ৩২-এ ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ দলের। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।

থিওটোনিয়াস