ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
দেশে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতা নিয়ে স্পষ্টীকরণ কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্বেতী রোগে প্রয়োজন সঠিক চিকিৎসা জয়পুরহাটে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশু খাবে ভিটামিন-এ ৪৩তম বিসিএসে নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক জব্দ চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ ঢাকার বুকেই এক চিলতে গ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি একাকী বার্ধক্য রোধে ব্যতিক্রমী পদক্ষেপ ভারতের এই রাজ্যের হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আগুনে পুড়ে ‘দ্য ওয়্যার’ অভিনেতা ববি জে. ব্রাউনের মৃত্যু হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা সমাজে বাস্তবায়ন জরুরি: অধ্যাপক জাফর সালথায় হাত-পা কাটা যুবকের মরদেহ উদ্ধার আমিরাতে জরিমানা এড়াতে প্রবাসীদের নিয়ে ট্যাক্স ও কমপ্লায়েন্স সেমিনার বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে মনোমুগ্ধকর দৃশ্য ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যায়ামের ৫টি জাদুকরী ক্ষমতা! হজ শেষে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ হাজি যুক্তরাষ্ট্রে মামদানি সমর্থিতদের জয়ে ইসরায়েলপন্থিদের বড় ধাক্কা ২৫ জুন: দাম কমল ইউরো-পাউন্ডের শ্রীনগরে চুরির অভিযোগে গণপিটুনি, যুবক নিহত স্বর্ণের দাম আবারও কমল, ভরিতে কত? বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ও প্রস্তুত: চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সরকারি সংস্থার জন্য গুগলের জেমিনাই এআই

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পিএম
সরকারি সংস্থার জন্য গুগলের জেমিনাই এআই
ছবি: সংগৃহীত

সরকারি সংস্থাগুলোর জন্য নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই’-এর একটি বিশেষ সংস্করণ বিক্রি করার ঘোষণা দিয়েছে গুগল। নতুন প্ল্যাটফর্মটির নাম ‘জেমিনাই ফর গভর্নমেন্ট’। এতে থাকছে নোটবুকএলএম, উন্নত সার্চ, ভিডিও ও ছবি তৈরির সুবিধাসহ বিভিন্ন টুল।

গুগল এই প্ল্যাটফর্মটির মাধ্যমে ওপেনএআই, অ্যানথ্রপিক ও এক্সএআই-এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে। এর মূল লক্ষ্য এআই এজেন্টের মাধ্যমে প্রশাসনিক কাজগুলোকে স্বয়ংক্রিয় করা। এ ছাড়া ডেটা সুরক্ষা ও ক্লাউড নিরাপত্তার জন্য এতে বিশেষ ব্যবস্থা থাকবে। শুরু থেকেই সংস্থাগুলোকে দেওয়া হবে প্রি-বিল্ট ‘ডিপ রিসার্চ’ ও ‘আইডিয়া জেনারেশন এজেন্টস’। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কাস্টম এজেন্ট তৈরির সুযোগও থাকবে।

এই প্ল্যাটফর্মের জন্য গুগল যে মূল্য নির্ধারণ করেছে, তা বেশ চমকপ্রদ। সরকারি সংস্থাগুলোর জন্য এর বার্ষিক মূল্য ধরা হয়েছে মাত্র ০.৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ টাকা। অতিরিক্ত নিরাপত্তা ফিচারের জন্য আলাদা খরচ প্রযোজ্য হবে। মূলত ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে এই কৌশল নিয়েছে গুগল। সম্প্রতি ওই দুটি প্রতিষ্ঠানও সরকারের জন্য ১ ডলারে এআই সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘এআই অ্যাকশন প্ল্যান’ ঘোষণার পর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি চুক্তি পাওয়ার এই প্রতিযোগিতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিকে উৎসাহিত করা। এ ছাড়া এটিকে একটি আমেরিকান রপ্তানি পণ্যে পরিণত করা। তবে এই পরিকল্পনার কিছু অংশ নিয়ে উদ্বেগও রয়েছে।

বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রপ্তানি দ্বিগুণ বেড়েছে

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রপ্তানি দ্বিগুণ বেড়েছে
চায়নিজ থ্রিডি প্রিন্টার।

প্রযুক্তিগত অগ্রগতি, রপ্তানি বৃদ্ধি এবং ব্যবহারক্ষেত্রের সম্প্রসারণের ফলে চীনের থ্রিডি প্রিন্টিং শিল্প দ্রুত বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই প্রযুক্তি এখন মহাকাশ, রোবটিক্স, ভোক্তা ইলেকট্রনিক্সসহ বিভিন্ন শিল্পে ব্যাপক উৎপাদনের অংশ হয়ে উঠছে। একই সময়ে চীনের থ্রিডি প্রিন্টার রপ্তানিও বেড়েছে দ্বিগুণের বেশি। সম্প্রতি চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নত থ্রিডি প্রিন্টিং কাস্টিং প্রযুক্তি এবার পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশে সফলভাবে স্থানান্তরিত হয়েছে। এই প্রযুক্তি চীনের স্মার্ট কাস্টিং খাতে নতুন শিল্পায়নের দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।
চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নত থ্রিডি প্রিন্টিংভিত্তিক ঢালাই প্রযুক্তি এখন পূর্বাঞ্চলীয় ফুচিয়ান প্রদেশে শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করছে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে চীনা থ্রিডি প্রিন্টারের চাহিদাও বাড়ছে দ্রুত। চলতি বছরের প্রথম চার মাসে দেশটির থ্রিডি প্রিন্টার রপ্তানি বেড়েছে একশ শতাংশেরও বেশি।

নিংসিয়ার রাজধানী ইনছুয়ানের একটি কোম্পানি ফুচিয়ানের নানআন শহরে একটি আধুনিক স্মার্ট কাস্টিং কারখানা স্থাপন করেছে। কোম্পানিটি চীনের অন্যতম শীর্ষ স্মার্ট ফাউন্ড্রি প্রতিষ্ঠান, যারা সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
নানআন সিটি শিল্প ও তথ্যপ্রযুক্তি ব্যুরোর পরিচালক হুয়াং চিয়া জানালেন, ‘কোম্পানিটির থ্রিডি প্রিন্টিং স্মার্ট ফ্যাক্টরি নানআন শহরের প্রযুক্তিগত শূন্যতা পূরণ করেছে। একই সঙ্গে এটি ফুচিয়ানের শিল্পসম্পদকে কাজে লাগিয়ে নিংসিয়ার যন্ত্রপাতি শিল্পের সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী করেছে।’
স্থানীয় শিল্পচেইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি এখন শুধু পণ্য বিক্রি করছে না, বরং সম্পূর্ণ উৎপাদন লাইন সরবরাহ করছে। 
এদিকে বৈশ্বিক বাজারেও চীনা থ্রিডি প্রিন্টারের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। চীনের কাস্টমস প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশটি ২৪ লাখ ৬০ হাজার থ্রিডি প্রিন্টার রপ্তানি করেছে, যার মোট মূল্য ৬১০ কোটি ইউয়ানের বেশি।
চীনা ভোক্তা-পর্যায়ের থ্রিডি প্রিন্টার ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
শেনচেন থুওচু টেকনোলজি কোম্পানির পণ্য পরামর্শক শি তি জানালেন, ‘গত বছর আমাদের মোট আয়ের প্রায় ৭০ শতাংশ এসেছে বিদেশি বাজার থেকে। ইউরোপ ও আমেরিকা এখনও প্রধান বাজার হলেও লাতিন আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দ্রুত উদীয়মান বাজারে পরিণত হচ্ছে।’
প্রযুক্তিগত উন্নয়নের ফলে চীনে আগে যেসব পণ্য তৈরি করতে শিল্পমানের থ্রিডি প্রিন্টার প্রয়োজন হতো, এখন সেগুলোর অনেকগুলোই ভোক্তা-পর্যায়ের যন্ত্র দিয়ে তৈরি করা সম্ভব হচ্ছে।  বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সেবা, উন্নত কর্মক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মূল্যই চীনের থ্রিডি প্রিন্টার শিল্পের মূল শক্তি। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে শুধু শেনচেন থেকেই ৫ দশমিক ২৪ বিলিয়ন ইউয়ান মূল্যের থ্রিডি প্রিন্টার রপ্তানি হয়েছে, যা জাতীয় মোট রপ্তানির প্রায় ৮৬ শতাংশ। সূত্র: সিএমজি

বাজারে আসছে ভালভের নতুন স্টিম মেশিন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:০২ পিএম
বাজারে আসছে ভালভের নতুন স্টিম মেশিন
ছবি: সংগৃহীত

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ তাদের নতুন গেমিং কনসোল ‘স্টিম মেশিন’-এর আগাম বুকিং শুরু করেছে। একই সঙ্গে ডিভাইসটির দামও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। কন্ট্রোলার বা রিমোট ছাড়া ৫১২ জিবি সংস্করণের স্টিম মেশিনের প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯ ডলার। কন্ট্রোলারসহ এই সংস্করণের একটি বান্ডেল কিনতে খরচ হবে ১ হাজার ১২৮ ডলার। আলাদাভাবে কিনলে এই কন্ট্রোলারের দাম পড়বে ৯৯ ডলার। তবে এখন আলাদা অর্ডার করলে ২০২৭ সালের আগে তা সরবরাহ নাও করা হতে পারে। এ ছাড়া ২ টিবি স্টোরেজ সংস্করণের স্টিম মেশিনের দাম ১ হাজার ৩৪৯ ডলার। আর কন্ট্রোলারসহ এর দাম পড়বে ১ হাজার ৪২৮ ডলার।

কালোবাজারি ঠেকাতে প্রথম চালানের জন্য লটারি পদ্ধতি চালু করেছে ভালভ। এতে অংশ নিতে গ্রাহকের একটি সচল স্টিম অ্যাকাউন্ট থাকতে হবে এবং চলতি বছরের ২৭ এপ্রিলের আগে সেখান থেকে অন্তত একটি কেনাকাটা করার রেকর্ড থাকতে হবে। ২৫ জুন পর্যন্ত বুকিংয়ের জন্য আবেদন করা যাবে। মূলত বট এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারকারীদের অনৈতিক সুবিধা বন্ধ করতে এই স্বচ্ছ পদ্ধতি বেছে নিয়েছে ভালভ।

আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একটি রিজার্ভেশন ও অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে। ২৯ জুন থেকে নির্বাচিত গ্রাহকদের ই-মেইল পাঠানো শুরু হবে। ভালভ জানিয়েছে, তারা প্রতিটি পরিবারের জন্য কেবল একটি ডিভাইসের আবেদন যাচাই করবে। প্রাথমিকভাবে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ায় এটি সরবরাহ করা হবে। জাপান, তাইওয়ান ও হংকংয়ে এর বিক্রির দায়িত্বে রয়েছে কোমোডো। তবে দক্ষিণ কোরিয়ায় এটি পাওয়া যাবে না।

স্টোরেজ বাদে সব সংস্করণের স্টিম মেশিনের কনফিগারেশন একই রাখা হয়েছে। এতে রয়েছে সেমি-কাস্টম এএমডি জেন ৪ প্রসেসর এবং এএমডি আরডিএনএ৩ গ্রাফিক্স। সঙ্গে থাকছে ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৮ জিবি জিডিডিআর৬ ভিআর‌্যাম । এর মাইক্রোএসডি স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। সংযোগের জন্য ডিভাইসটিতে দুটি ইউএসবি ২.০, দুটি ইউএসবি ৩.২ এবং একটি ইউএসবি-সি পোর্ট রয়েছে। ডিসপ্লেপোর্ট ১.৪ এবং এইচডিএমআই ২.০ পোর্টের মাধ্যমে এটি ডিসপ্লেতে যুক্ত করা যাবে। এটি ব্লুটুথ ৫.৩ এবং ওয়াই-ফাই ৬ই সমর্থন করে। প্রায় ৬ ইঞ্চির একটি চারকোনা বাক্সের আকারে তৈরি হয়েছে এই শক্তিশালী মিনি পিসি।

সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম
সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট
ছবি: সংগৃহীত

মহাকাশে সফলভাবে তিনটি ‘ব্লক ২ ব্লুবার্ড’ স্যাটেলাইট পাঠিয়েছে এএসটি স্পেসমোবাইল। গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের কেপ কানাভেরাল থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের সাহায্যে ৮, ৯ এবং ১০ নম্বর ব্লুবার্ড স্যাটেলাইট তিনটি উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে সাধারণ স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে।

এই ইন্টারনেট প্রযুক্তিতে কোনো অতিরিক্ত সিম কার্ড, বিশেষ হ্যান্ডসেট ও বাড়ির ছাদে ডিশ অ্যান্টেনার প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন গ্রাহকরা প্রথম এই আধুনিক সেবা পাবেন।

সাধারণ স্মার্টফোন সাধারণত শূন্য দশমিক ২ থেকে ২ ওয়াট শক্তিতে রেডিও সংকেত পাঠায়। এই সংকেত কেবলমাত্র কয়েক কিলোমিটার দূরের মোবাইল টাওয়ারে পৌঁছাতে সক্ষম। অন্যদিকে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে শত শত কিলোমিটার উঁচুতে ঘণ্টায় ১৭ হাজার মাইল বেগে ছুটে চলে। এই বিশাল দূরত্বের কারণে সাধারণ ফোন থেকে সংকেত আদান-প্রদান করা অত্যন্ত কঠিন। প্রকৌশলীরা একে ‘লিংক বাজেট’ সমস্যা বলে থাকেন। এই সমস্যার একমাত্র সমাধান স্যাটেলাইটের অ্যান্টেনা অনেক বড় করা।

নতুন প্রতিটি ব্লুবার্ড স্যাটেলাইটে প্রায় ২ হাজার ৪০০ বর্গফুটের অ্যান্টেনা রয়েছে। এটি এখন পর্যন্ত পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সবচেয়ে বড় বাণিজ্যিক যোগাযোগ অ্যান্টেনা। এটি এই প্রতিষ্ঠানের আগের ব্লক ১ স্যাটেলাইটের চেয়ে প্রায় তিন গুণ বড়। বিশাল এই অ্যান্টেনার কারণে স্যাটেলাইটগুলো মোবাইল থেকে আসা অতিক্ষীণ সংকেতও সহজে শনাক্ত করতে পারবে। এর পর সেই সংকেত গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে মোবাইল অপারেটরের মূল নেটওয়ার্কে পাঠিয়ে দেবে।

এই স্যাটেলাইটগুলোর মূল চালিকাশক্তি তাদের নিজস্ব ‘এএসটি ৫০০০’ চিপ। এটি তৈরিতে বিজ্ঞানীদের ১৫০ বছর সমমানের সম্মিলিত গবেষণা করতে হয়েছে। প্রতিটি স্যাটেলাইট সেকেন্ডে প্রায় ২০০ মেগাবিট (এমবিপিএস) সর্বোচ্চ গতিতে ডেটা সরবরাহ করতে পারবে। এটি আগের সংস্করণের চেয়ে প্রায় দ্বিগুণ গতি। সাধারণ ৪জি ও ৫জি স্মার্টফোন কোনো ধরনের সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট ছাড়াই সরাসরি এই স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবে। মহাকাশে থাকা এই স্যাটেলাইটগুলো মূলত ভাসমান মোবাইল টাওয়ার হিসেবে কাজ করবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এএসটি স্পেসমোবাইলকে ২০৩০ সালের মধ্যে ১২৪টি স্যাটেলাইট উৎক্ষেপণের সময়সীমা বেঁধে দিয়েছে। বর্তমানে মহাকাশে তাদের মোট ১০টি কার্যকর স্যাটেলাইট রয়েছে। ২০২৬ সালের মধ্যে তারা ৪৫টি স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশ্বের প্রায় ৬০টি মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে তাদের চূড়ান্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটি গ্রাহক এই প্রযুক্তির সুবিধা পাবেন। বিশেষ করে দুর্গম অঞ্চল, সমুদ্র এবং যেখানে প্রথাগত মোবাইল টাওয়ার নেই, সেখানে এই প্রযুক্তি জরুরি যোগাযোগ সচল রাখবে।

এই সফল উৎক্ষেপণটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ চলতি বছরের এপ্রিল ও মে মাসে তারা পরপর দুটি বড় ধাক্কা খেয়েছে। ১৯ এপ্রিল ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটের কারিগরি ত্রুটির কারণে তাদের ব্লুবার্ড ৭ স্যাটেলাইটটি ধ্বংস হয়ে যায়। এতে তাদের প্রায় সাড়ে ১৫ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়। এর পর মে মাসে এক পরীক্ষামূলক বিস্ফোরণে নিউ গ্লেন রকেটের উৎক্ষেপণ কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের ওপর এখন পুরো ভরসা করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

স্পেসএক্সের নিজস্ব স্টারলিংক প্রযুক্তির সঙ্গে এর বড় পার্থক্য রয়েছে। স্টারলিংক ছোট আকারের অনেক স্যাটেলাইট ব্যবহার করে। তারা বর্তমানে শুধু টেক্সট আদান-প্রদানের সুবিধা দিচ্ছে। তবে এএসটি স্পেসমোবাইলের অ্যান্টেনা স্টারলিংকের চেয়ে ৩৫ থেকে ৪০ গুণ বড়। এ কারণে তারা সরাসরি সাধারণ ফোনে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ও ভয়েস কল দিতে পুরোপুরি সক্ষম। ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে এই বাণিজ্যিক সেবা পুরোদমে চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। প্রত্যন্ত অঞ্চলের যেসব মানুষের কোনো নেটওয়ার্ক নেই, তাদের জন্য এই প্রযুক্তি যোগাযোগব্যবস্থায় এক যুগান্তকারী ও নতুন বিপ্লব নিয়ে আসবে।

মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০৬ পিএম
মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ছবি তৈরির জন্য মিডজার্নি বেশ পরিচিত। তবে এবার তারা সম্পূর্ণ ভিন্ন ও অপ্রত্যাশিত একটি প্রকল্পে হাত দিয়েছে। তারা এমন একটি অত্যাধুনিক মেডিকেল স্ক্যানার তৈরি করছে, যা মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে মানুষের পুরো শরীর স্ক্যান করতে পারবে।

এই ঘোষণা মিডজার্নির সাধারণ কাজের গণ্ডির এতটাই বাইরে যে অনেকে এটিকে নিছক রসিকতা ভেবেছিলেন। তবে এটি পুরোপুরি বাস্তব। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কাজের পরিধি বাড়াতে ‘মিডজার্নি মেডিকেল’ নামের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের প্রথম হার্ডওয়্যার পণ্য হতে যাচ্ছে স্ক্যানার। তারা এমন একটি যন্ত্রের স্বপ্ন দেখেছে, যা এমআরআই-এর মতো শক্তিশালী এবং স্পা-তে যাওয়ার মতোই আরামদায়ক হবে।

স্ক্যানিং প্রক্রিয়াটি বেশ অভিনব। ব্যবহারকারী একটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর তাকে প্রতি সেকেন্ডে দুই ইঞ্চি করে পানিতে ডুবিয়ে দেওয়া হবে। এ সময় শরীর একটি রিঙের ভেতর দিয়ে যাবে। রিংটিতে বালুকণার সমান প্রায় পাঁচ লাখ সেন্সর থাকবে। এগুলো থেকে আলট্রাসনিক তরঙ্গ বের হবে এবং প্রতিফলিত হয়ে ফিরে আসবে। মিডজার্নি প্রযুক্তিটিকে ডলফিনের শব্দতরঙ্গের সাহায্যে অবস্থান নির্ণয়ের সঙ্গে তুলনা করেছে। স্ক্যানিং শেষে শরীরের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি হবে। এটি বর্তমানের এমআরআইয়ের মতো হলেও কাজ করবে প্রায় ১০০ গুণ বেশি গতিতে। এমআরআইয়ে যেখানে ৬০-৯০ মিনিট লাগে, সেখানে এটি এক মিনিটেরও কম সময় নেবে।

যন্ত্রটি তৈরিতে পোর্টেবল আলট্রাসাউন্ড নির্মাতা বাটারফ্লাই নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে মিডজার্নি। ২০২৫ সালের নভেম্বরে তাদের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। প্রকল্পটির নেতৃত্বে আছেন মিডজার্নির হার্ডওয়্যার বিভাগের প্রধান আহমাদ আব্বাস। তিনি আগে অ্যাপল ভিশন প্রো তৈরিতে কাজ করেছেন।

আগামী ১২ মাস মিডজার্নি স্ক্যানারের অ্যালগরিদম উন্নত করার কাজ করবে। ২০২৭ সালে সান ফ্রান্সিসকোতে প্রথম স্ক্যানারযুক্ত স্পা চালুর পরিকল্পনা রয়েছে তাদের। এর পর যন্ত্রটির সক্ষমতার বিষয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদন নেওয়া হবে। ২০২৮ সালে কাস্টম সিলিকন ব্যবহার করে উন্নত তৃতীয় প্রজন্মের স্ক্যানার আনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

২০৩১ সালের মধ্যে বিশ্বজুড়ে ৫০ হাজার স্ক্যানার চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিডজার্নি। তাদের প্রত্যাশা, দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে বিশ্বের ৩০ শতাংশ মৃত্যু ও ৫০ শতাংশ চিকিৎসা ব্যয় কমানো সম্ভব হবে।

গ্যালাক্সি ওয়াচে যেভাবে ব্যবহার করবেন গুগল ওয়ালেট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:০৯ পিএম
গ্যালাক্সি ওয়াচে যেভাবে ব্যবহার করবেন গুগল ওয়ালেট
ছবি: সংগৃহীত

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ব্যবহারকারীরা এখন স্মার্টওয়াচের মাধ্যমে সহজে গুগল ওয়ালেটের সুবিধা উপভোগ করতে পারবেন। এই আধুনিক ফিচারের সাহায্যে কেনাকাটা বা গণপরিবহনের ভাড়া সরাসরি ঘড়িটি স্পর্শ বা ‘ট্যাপ’ করে পরিশোধ করা সম্ভব হবে। তবে এই ডিজিটাল পেমেন্ট সেবাটি ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ম মেনে চলতে হবে।

ডিজিটাল এই পেমেন্ট সেবাটি চালু করার আগে কিছু বিষয় নিশ্চিত করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর সংশ্লিষ্ট অঞ্চলে গুগল ওয়ালেট এবং এর ‘ট্যাপ-টু-পে’ সেবাটি সম্পূর্ণ সচল থাকতে হবে। গ্যালাক্সি ওয়াচটিতে অন্তত ‘ওয়্যার ওএস ২.০’ বা তার চেয়ে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম থাকা আবশ্যক। স্যামসাংয়ের পুরোনো গ্যালাক্সি ওয়াচ ১, ২ এবং ৩ মডেলে এই সুবিধা মিলবে না। মূলত গ্যালাক্সি ওয়াচ ৪ বা এর পরবর্তী সংস্করণগুলোতে এই সেবা পাওয়া যাবে। ব্যবহারকারীরা ঘড়ির সেটিংসের ‘অ্যাবাউট ওয়াচ’ অপশন থেকে সফটওয়্যার সংস্করণটি দেখে নিতে পারবেন।

সেবাটি যেভাবে চালু করবেন
প্রথমে ঘড়ির অ্যাপ ড্রয়ার থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে ‘গুগল ওয়ালেট’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ঘড়িতে স্ক্রিন লক বা পিন দেওয়া না থাকলে তা সেট করার অনুরোধ জানানো হবে। পিন সেট করার সময় বারবার ‘ওকে’ চাপার ঝামেলা এড়াতে বিশেষ সুবিধা সচল করে নেওয়া যায়। এর পর ঘড়ির সঙ্গে সংযুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও গুগল ওয়ালেট অ্যাপটি নামিয়ে নিতে হবে।

কার্ড যুক্ত করার পদ্ধতি
ঘড়ির অ্যাপে প্লাস (+) চিহ্নে ট্যাপ করে ফোনের সাহায্য নিতে হবে। স্মার্টফোনে আগে থেকে সংরক্ষিত কার্ড বেছে নেওয়া যাবে অথবা নতুন ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য স্ক্যান করে যোগ করা যাবে। সংশ্লিষ্ট ব্যাংক কার্ডটি অনুমোদন করলে তা ব্যবহারের জন্য প্রস্তুত হবে। প্রথম কার্ডটি স্বয়ংক্রিয়ভাবে ‘ডিফল্ট’ হিসেবে সেট হয়ে যায়।

যেভাবে লেনদেন করবেন
পেমেন্ট করার জন্য প্রথমে গ্যালাক্সি ওয়াচটি আনলক করে গুগল ওয়ালেট অ্যাপটি খুলতে হবে। এর পর ঘড়ির পর্দাটি কার্ড রিডারের কাছাকাছি ধরলে লেনদেন সম্পন্ন হবে। সফলভাবে অর্থ পরিশোধ হলে ঘড়িটি ভাইব্রেশন করবে এবং পর্দায় একটি নীল টিক চিহ্ন দেখাবে।