মোবাইলে অ্যান্ড্রয়েড গেম খেলেন না এমন মানুষের সংখ্যা কম। বর্তমানে এই অ্যান্ড্রয়েড গেমকে ঘিরেই গড়ে উঠেছে গেমিং ইন্ডাস্ট্রি। আজকের এই লেখায় ২০২৪ সালের জনপ্রিয় ১২টি অ্যান্ড্রয়েড গেম সম্পর্কে তুলে ধরা হয়েছে যা আপনার গেম খেলার মনোভাব আরও বদলে দেবে।
চলুন জেনে আসি সেই গেমগুলো সম্পর্কে-
১) দ্য রুম
দ্য রুম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অ্যান্ড্রয়েড গেম হিসেবে পরিচিত। ২০১২ সালে গেমটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১৩ সালে দ্য রুম-টু, ২০১৫ সালে রুম-থ্রি এবং সবশেষ ২০২০ সালে দ্য রুম ভিআর: অ্যা ডার্ক ম্যাটার আসে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে। মূলত গেমটি একটি ধাঁধা। যা সব গেমারদের পার করতে হয়।
২) মনুমেন্ট ভ্যালি
২০১৪ সালে গেমটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করে। এটিও ধাঁধা বা পাজলের মতোই কিন্তু এর বিশেষত্ব হচ্ছে আপনি এই গেমটি চাপমুক্তভাবে খেলতে পারবেন। ২০১৭ সালে এর দ্বিতীয় পর্ব এবং ২০২১ সালে এর সম্প্রসারিত রূপ প্রকাশিত হয়।
৩) মাইনক্রাফট
২০১১ সালে আসা এই গেমটি অ্যান্ড্রয়েড এবং পিসিতে একসঙ্গে আত্মপ্রকাশ করে। বর্তমান সময়েও এই গেমটি গেমারদের কাছে সমানভাবে জনপ্রিয়।
৪) স্টারডিউ ভ্যালি
২০১৬ সালে এ গেমটি আত্মপ্রকাশ করে। এই গেমে কৃষিকাজ ও সরল মনোভাব আপনাকে মুগ্ধ করবে। চাষাবাদ, গবাদিপশু পালন থেকে শুরু করে আপনি এখানে অনেককিছু করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন লেভেলে সফলতার জন্য থাকছে পুরস্কারও।
৫) অ্যামং আস
২০২০ সালে করোনা মহামারীর পর ঘরে বসে অবসর সময় কাটানোর জন্য এ গেমটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায়। ২০১৮ সালে গেমটি আত্মপ্রকাশ করলেও বর্তমান সময়ে গেমটির গ্রহণযোগ্যতা কমেনি এতটুকুও।
৬) টেরারিয়া
২০১১ সালে গেমটি পিসিতে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ২০১৩ সালে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ হয়। এটি অনেকটা ‘2-D Minecraft’-এর মতো। এখানে লড়াই করে টিকে থাকার বিষয়টি বেশি প্রাধান্য পেয়েছে।
৭) মিনি মেট্রো
এ গেমটি মূলত একটি স্ট্র্যাটেজি গেম হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এর বিশেষত্ব হচ্ছে দ্রুত বর্ধনশীল শহরের জন্য সাবওয়ে বা মেট্রো স্টেশন তৈরি বা ডিজাইন করা এবং যাত্রী ওঠানামাসহ আরও বিভিন্ন বিষয়।
৮) হিটম্যান গো
নাম শুনেই বোঝা যাচ্ছে, এখানে গোলাগুলির বিষয় জড়িত। আর সেখানে যদি কন্ট্রাক্ট কিলিংয়ের বিষয় থাকে তাহলে তো কথাই নেই। এখানে আপনাকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। গেমের মূল বিষয় হচ্ছে শত্রুদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে চলার পন্থা।
৯) জেনশিন ইমপ্যাক্ট
২০২০ সালে আত্মপ্রকাশ করা এ গেমটি মূলত আরপিজি সম্পর্কিত। তাই এখানে সতর্কতা একটু বেশিই অবলম্বন করতে হয়। এ ছাড়া আপনি বিভিন্ন রিজিয়ন বা এলাকায় ঘুরতে পারবেন এ গেমের মাধ্যমে।
১০) ইভোল্যান্ড
এই গেমটিও আরপিজি-অরিয়েন্টেড হিসেবে কাজ করে। এ ছাড়া আপনি এই গেমে থ্রি-ডি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
১১) ডেভ স্টোরি
২০১০ সালে এই সিমুলেশন গেমটি আত্মপ্রকাশ করে। যেখানে আপনি ছোট থেকে বড় সফটওয়্যার হাউসে কিভাবে পদার্পণ করা যায় সেটি জানতে পারবেন।
১২) থ্রিস
এক্সিলেন্ট ২০৪৮ থ্রিস থেকে অনুপ্রাণিত এ গেমটি মূলত সংখ্যা কম্বাইনিং কনসেপ্টের ওপর ভিত্তি করে নির্মিত। এটি মূলত পাজল গেম, যার মাধ্যমে আপনি নতুনভাবে নাম্বার সন্নিবেশিত করতে পারবেন। সূত্র: ফোর্বস
নাবিল/পপি/